. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Jan 25, 2026 ইং
অনলাইন সংস্করণ

বিএমচরে দাঁড়িপাল্লার সমর্থনে জামায়াতের নির্বাচনী পথসভা

কক্সবাজারের চকরিয়ার বিএমচর ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৫ জানুয়ারি) স্থানীয় চৌমুহনী বাজার স্টেশন চত্বরে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্য দেন চকরিয়া–পেকুয়া আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আবদুল্লাহ আল ফারুক।

তিনি বলেন, শিক্ষা, চিকিৎসা ও যোগাযোগ ব্যবস্থায় দীর্ঘদিন ধরে অবহেলিত বিএমচর ইউনিয়নকে পরিকল্পিত উদ্যোগের মাধ্যমে ঢেলে সাজানো হবে। এর জন্য প্রয়োজন দুর্নীতিমুক্ত সরকার ও সৎ নেতৃত্ব। জামায়াতে ইসলামীই দেশকে সেই সৎ, দক্ষ ও যোগ্য নেতৃত্ব দিতে সক্ষম। আগামী ১২ ফেব্রুয়ারি দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে মানবিক নেতা ডা. শফিকুর রহমানকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

ইউনিয়ন জামায়াতের সভাপতি ইসমত উল্লাহর সভাপতিত্বে এবং সহসভাপতি মোহাম্মদ ইসহাক ও সহকারী সেক্রেটারি মাওলানা ইবরাহিমের সঞ্চালনায় পথসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি মুহাম্মদ হেদায়েত উল্লাহ, মাতামুহুরী সাংগঠনিক উপজেলা জামায়াতের আমির মাওলানা ফরিদুল আলমসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।

পথসভায় জামায়াতে ইসলামী ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ

1

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় ও আইপিএল সম্প্রচার

2

ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে

3

অবৈধ বালু উত্তোলনে পেকুয়ায় অভিযান, মেশিন-পাইপ জব্দ

4

হ্নীলা সীমান্তে ১৪ লাখ ইয়াবাসহ দুই কারবারি আটক

5

কুতুবদিয়ায় ভাইয়ের হাতে বোন খুন: ঘাতক আটক

6

অননুমোদিত বা মানহীন ক্লিনিক চলতে দেওয়া হবে না : স্বাস্থ্যমন্

7

ঈদ উদযাপনে নিজ জেলায় পৌঁছেছেন সালাহউদ্দিন আহমদ

8

নাইক্ষ্যংছড়ি সীমান্তে আরাকান আর্মির ৩ সদস্য আটক

9

নির্বাচন কি স্থগিত হতে পারে? যা বললেন ইসি

10

মাদক ব্যবসায়ীদের সামাজিকভাবে বয়কটের আহ্বান রামুর ওসির

11

অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের

12

ড. মুহাম্মদ ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে, হাইকোর্টের রা

13

চকরিয়ায় ভুল চিকিৎসায় এক প্রসূতির মৃত্যু: প্রশাসনের অভিযানে ৭

14

পেশকারপাড়ার ওমর ফারুক হত্যা মামলার প্রধান আসামি চাঁদ আটক

15

কক্সবাজার -০৩: সদর-রামু-ঈদগাঁওর ভোটার কতো,ঝুঁকিপূর্ণ কেন্দ্র

16

শৌচাগারে মিলল পুলিশ কর্মকর্তার মরদেহ

17

রাষ্ট্রপতি পদপ্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র বৈধ

18

কক্সবাজারে ধর্ষণ মামলায় ১ জনের যাবজ্জীবন কারাদন্ড

19

বিশ্ববাজারে আরো বাড়ল সোনার দাম

20