. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Feb 28, 2026 ইং
অনলাইন সংস্করণ

ছুটির দিনেও অফিসে প্রধানমন্ত্রী

সরকারি ছুটির দিনেও অফিস করছেন বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ১০টা ১৫ মিনিটে তিনি তেজগাঁও কার্যালয়ে আসেন।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমন বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানের বাসা থেকে রওনা হয়ে তেজগাঁওয়ের কার্যালয়ে অফিস করেছেন। আজকের কর্মসূচি ছিল কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময়।

মতবিনিয়ে প্রধানমন্ত্রী তার নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে কর্মকর্তা-কর্মচারীদের সহযোগিতা চেয়েছেন বলেও জানান তিনি।

প্রধানমন্ত্রী কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে এই মতবিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস, ইসমাইল জবিহউল্লাহ, রাশেদ হুমায়ুন কবির, রাশেদ আল মাহমুদ তিতুমীর, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এটিএম শামসুল ইসলাম, জাহের উর রহমান ও প্রধানমন্ত্রীর মুখ্যসচিব এবিএম আবদুস সাত্তার।

রুমন জানান, আজ বিকেলে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জামায়াতে ইসলামী আয়োজিত ইফতার মাহফিলে যোগ দেবেন প্রধানমন্ত্রী।

গত ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

এরপর প্রতি শনিবারে সরকারি ছুটির দিনে অফিস করেছেন তিনি। গত শনিবার তিনি সচিবালয়ে অফিস করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সালাহউদ্দিন আহমদের আরেক চমক: এবার পৌরসভা হচ্ছে পেকুয়া

1

শপথ নিলেন নতুন প্রধান বিচারপতি

2

এআইইউবিতে চাকরি মেলা অনুষ্ঠিত

3

বিসিবি কাউন্সিলর কাপ টি-টোয়েন্টির ফাইনালে বৃহত্তর পাহাড়তলী ঐ

4

প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও

5

নির্বাচন কি স্থগিত হতে পারে? যা বললেন ইসি

6

প্রেমিকাকে ভিডিও কলে রেখে কলেজ ছাত্রের আত্মহত্যা

7

সোনাদিয়া দ্বীপে পর্যটক তরুণীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আটক-২

8

আইয়ুব বাচ্চু-ববিতাসহ একুশে পদক পাচ্ছেন যারা

9

থার্টি ফার্স্টে লক্ষাধিক পর্যটকের সমাগমের সম্ভাবনা, মানতে হব

10

সরকারের পাওনা ১২৬ কোটি টাকা, ফাঁকি দিতে অভাবনীয় জালিয়াতি ওসম

11

নতুন জালেম রুখে দেওয়ার দিন ১২ ফেব্রুয়ারি: নাহিদ ইসলাম

12

স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ নিলেন সালাহউদ্দিন আহমদ

13

কক্সবাজারে সেন্টমার্টিনগামী জাহাজে আগুন

14

ভেনেজুয়েলায় মার্কিন হামলার নিন্দা, ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর

15

পর্যটকের জোয়ারে প্রাণচাঞ্চল্য ফিরেছে রাঙ্গামাটিতে

16

কক্সবাজার-৪ আসনে মনোনয়ন ফরম জমা দিলেন জেলা বিএনপির সভাপতি শা

17

রাষ্ট্রপতির সাক্ষাৎকার নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্য

18

তারেক রহমানকে বিশ্বনেতাদের অভিনন্দন

19

থার্টি ফার্স্ট নাইট:জেলা পুলিশের কঠোর বিধি-নিষেধ

20