. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Aug 12, 2026 ইং
অনলাইন সংস্করণ

আলীকদমে যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড গুলিসহ আটক ১

বান্দরবান প্রতিনিধি

বান্দরবানের আলীকদমে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড আগ্নেয়াস্ত্রের গুলিসহ মাংরুম ম্রো (৪৩) নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

বুধবার দিবাগত রাত আনুমানিক ১টা ৪০ মিনিটে আলীকদম-থানচি সড়কের ১১ কিলোমিটার এলাকায় এ অভিযান চালানো হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, আলীকদম থানার একটি মোবাইল টিম ও আলীকদম সেনাজোনের একটি টহল দল যৌথভাবে অভিযান পরিচালনা করে। এ সময় ওই এলাকার বাসিন্দা মাংরুম ম্রোকে আটক করা হয়। পরে তাঁর হেফাজতে থাকা ৩৩৯ রাউন্ড আগ্নেয়াস্ত্রের গুলি উদ্ধার করা হয়।

আটক মাংরুম ম্রো আলীকদম সদর ইউনিয়নের ২৯১ নম্বর তৈনফা মৌজার লংধং পাড়ার বাসিন্দা। অভিযান শেষে গুলিগুলো জব্দতালিকার মাধ্যমে জব্দ করে তাঁকে আলীকদম থানায় নেওয়া হয়।

পুলিশ জানায়, এ ঘটনায় আলীকদম থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আব্দুস ছালাম বাদী হয়ে অস্ত্র আইন, ১৮৭৮-এর ১৯(এফ) ধারায় মামলা করেছেন।

আলীকদম থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আমজাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ৩৩৯ রাউন্ড গুলিসহ একজনকে আটক করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পেকুয়ায় পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

1

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে আবার উত্তেজনা, হামলায় ৩ বাংলাদেশি

2

অতীতের রাষ্ট্রপরিচালকেরা দুর্নীতি করে আঙুল ফুলে বটগাছ হয়েছেন

3

বিশেষ অভিযানে কক্সবাজারে ৩৬ জন গ্রেপ্তার, মদ ও ইয়াবা উদ্ধার

4

পেকুয়ায় বৃদ্ধ ইউসুফ আলী হত্যা, ৫ জনের নাম উল্লেখ করে মামলা

5

কক্সবাজার জেলা পরিষদের প্রশাসক হলেন এটিএম নুরুল বশর চৌধুরী

6

দরিয়ানগরে পর্যটক মৃত্যুর ঘটনায় প্যারাসেইলিং মালিক ঢাকা থেকে

7

বিয়ের পিঁড়িতে বসা হলোনা সাবরাংয়ের আনিসের

8

কক্সবাজার সমুদ্র সৈকতের বালিয়াড়িতে সড়ক নির্মাণ বন্ধে হাইকোর্

9

পেকুয়ায় পৃথক দুই অগ্নিকাণ্ডে সাত পরিবারের ঘর পুড়ে ছাই

10

আলজেরিয়ায় বাস খাদে পড়ে নিহত ২৭, আহত ৩৯

11

আমিই মেজর জিয়াকে স্বাধীনতা ঘোষণা করতে বলেছিলাম: মহেশখালীতে ক

12

চট্টগ্রাম বন্দরের সামনে উপদেষ্টার গাড়ি আটকে আন্দোলনকারীদের ব

13

তিন মহাদেশের ৬ দেশে হবে ২০৩০ বিশ্বকাপ

14

বিশ্বের সব দেশের ওপর শুল্ক বাড়ালো ট্রাম্প

15

১১ দলীয় নির্বাচনী ঐক্যের কে কত আসন পেল

16

এনএসডিএর গভর্নিং বোর্ডের সভায় সভাপতিত্ব করলেন প্রধানমন্ত্রী

17

সরকারের পাওনা ১২৬ কোটি টাকা, ফাঁকি দিতে অভাবনীয় জালিয়াতি ওসম

18

খালেদা জিয়াকে সার্বক্ষণিক চিকিৎসা দিচ্ছে লন্ডন ক্লিনিকের মেড

19

রোহিঙ্গা ক্যাম্পে যৌথ বাহিনীর অভিযান, অস্ত্র-গুলিসহ আটক ৯

20