. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Mar 4, 2026 ইং
অনলাইন সংস্করণ

মধ্যপ্রাচ্যে সঙ্কটের সমাধানে বিশেষ দূত পাঠাচ্ছে চীন

ইরানে মার্কিন ও ইসরায়েলি হামলার জেরে আঞ্চলিক যুদ্ধ ছড়িয়ে পড়া ঠেকাতে মধ্যপ্রাচ্যে বিশেষ দূত পাঠানোর ঘোষণা দিয়েছে চীন।

বুধবার (৪ মার্চ) দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এই তথ্য নিশ্চিত করেছেন।

তেহরানের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত বেইজিং শুরু থেকেই ইরানের সার্বভৌমত্ব রক্ষার বিষয়টিতে সমর্থন দিয়ে আসছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে হামলা বন্ধ করার আহ্বান জানিয়ে আসছে চীন।

সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহানের সঙ্গে এক ফোনালাপে ওয়াং ই বলেন, চীন মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আলোচনার মাধ্যমে মধ্যস্থতা করতে একজন বিশেষ দূত পাঠাবে।

তবে বেইজিংয়ের পক্ষ থেকে দেওয়া ওই বিবৃতিতে দূতের নাম বা তিনি কোন কোন দেশ সফর করবেন, সে বিষয়ে বিস্তারিত কোনও তথ্য জানানো হয়নি।

ওয়াং ই বলেন, চীন সবসময়ই শান্তির পক্ষে কাজ করে এসেছে এবং একটি গঠনমূলক ভূমিকা পালন অব্যাহত রাখতে আমরা আগ্রহী। তিনি সকল পক্ষকে দ্রুত আলোচনার টেবিলে ফিরে আসার এবং উত্তেজনা আর না বাড়ানোর জন্য জোরালো আহ্বান জানিয়েছেন।
সূত্র: এএফপি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কক্সবাজারের আকাশে দেখা গেলো রমজানের চাঁদ : রোজা শুরু বৃহস্পত

1

১২ মে সংরক্ষিত নারী আসনে ভোট, তফসিল ৮ এপ্রিল

2

উত্তরণ এলাকা থেকে স্কুলছাত্রীকে প্রকাশ্যে অপহরণের অভিযোগ

3

কক্সবাজার-১ আসনে সালাহউদ্দিন আহমদসহ ৩ প্রার্থীর মনোনয়ন বৈধ :

4

কক্সবাজারে হামে আরও এক শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা ২

5

খায়রুল হকের জামিন বহাল, দেশত্যাগে আদালতের অনুমতি লাগবে

6

সালাহউদ্দিন আহমদকে গুমের মামলায় জিয়াউলকে ট্রাইব্যুনালে হাজির

7

তিন মহাদেশের ৬ দেশে হবে ২০৩০ বিশ্বকাপ

8

রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্র

9

লংমার্চে বাধা দিলে ৬ দফা দাবি ১ দফায় পরিণত হবে: নাহিদ ইসলাম

10

৪৩তম বিসিএসের ২২৭ জনের প্রজ্ঞাপন হয়নি এখনো, রোববারের মধ্যে প

11

দরিয়ানগরে পর্যটক মৃত্যুর ঘটনায় প্যারাসেইলিং মালিক ঢাকা থেকে

12

রোহিঙ্গা ক্যাম্পে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন রেড ক্রি

13

জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিতের তাগিদ প্রধানমন্ত্রীর

14

কক্সবাজার সমুদ্র সৈকতের বালিয়াড়িতে সড়ক নির্মাণ বন্ধে হাইকোর্

15

তারেক রহমানকে বিশ্বনেতাদের অভিনন্দন

16

এনসিপিকে দশের বেশি আসন ছাড় দিচ্ছে না জামায়াত!

17

হানিফ পরিবহনের বাসে ৪০০ ইয়াবা, যাত্রীবেশে পাচারকারী আটক

18

মনোনয়ন বাতিল ও গ্রহণের বিরুদ্ধে ইসিতে আপিল শুরু আজ

19

২৪ ঘণ্টার মধ্যে সাগরে লঘুচাপ সৃষ্টির আভাস

20