. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Sep 19, 2026 ইং
অনলাইন সংস্করণ

পাকিস্তানে তীব্র জ্বালানি সংকট: বিয়ের অনুষ্ঠানে ‘এক পদে’র বেশি খাবার না রাখার নির্দেশ

পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতির জেরে তীব্র জ্বালানি সংকটে পড়েছে পাকিস্তান। পরিস্থিতি সামাল দিতে কোভিড লকডাউনের মতো একগুচ্ছ কঠোর কৃচ্ছসাধন নীতি ঘোষণা করেছে শাহবাজ শরিফের সরকার। নতুন গাড়ি কেনা সম্পূর্ণ নিষিদ্ধ করার পাশাপাশি বিয়েতে কেবল একটি পদ পরিবেশন এবং কর্মকর্তাদের সব ধরনের বিদেশ সফরে তিন মাসের নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

বৃহস্পতিবার ইসলামাবাদে মন্ত্রিসভার বৈঠকে এসব সিদ্ধান্তের কথা জানান পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। তিনি বলেন, বিশ্ববাজারে তেলের দাম বাড়ায় মূল্যস্ফীতি দেখা দিয়েছে এবং এই পরিস্থিতিতে সরকার ও উচ্চবিত্তদেরই আগে ত্যাগ স্বীকার করতে হবে।

ঘোষিত নির্দেশনা অনুযায়ী, জরুরি সেবা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বাদে সব সরকারি গাড়ির জ্বালানি বরাদ্দ তাৎক্ষণিকভাবে ৫০ শতাংশ কমানো হয়েছে। অপ্রয়োজনীয় ব্যয় এড়াতে সরকারি কর্মকর্তাদের সব ধরনের অফিশিয়াল মিটিং ভার্চুয়ালি করার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া কর্মকর্তাদের বিদেশ সফর তিন মাসের জন্য নিষিদ্ধ করা হয়েছে, তবে অতি জরুরি ক্ষেত্রে কর্মকর্তাদের বাধ্যতামূলকভাবে ইকোনমি ক্লাসে ভ্রমণ করতে হবে। পাশাপাশি সরকারের সব দফতরে নতুন গাড়ি কেনার ওপর পূর্ণ নিষেধাজ্ঞা বলবৎ করা হয়েছে।

বিদ্যুৎ ও জ্বালানি বাঁচাতে বাণিজ্যিক প্রতিষ্ঠানের সময়সীমাও বেঁধে দেওয়া হয়েছে। রাত ৯টার মধ্যে সব দোকানপাট ও শপিং মল বন্ধ করতে হবে। বিয়ের হল ও কমিউনিটি সেন্টার রাত ১০টার মধ্যে এবং রেস্তোরাঁ ও ক্যাফেগুলো রাত ১১টার মধ্যে বন্ধের নির্দেশ এসেছে। বিয়ের অনুষ্ঠানে কেবল এক পদের খাবার পরিবেশন করার অনুমতি দেওয়া হয়েছে। তবে হাসপাতাল, ফার্মেসি, পেট্রোল পাম্প এবং আইটি প্রতিষ্ঠানের মতো জরুরি খাতগুলো এই সময়সীমার আওতামুক্ত থাকবে।

পাকিস্তান তাদের মোট অপরিশোধিত তেলের ৮৫ শতাংশের বেশি আমদানি করে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত থেকে। হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল বিঘ্নিত হওয়া এবং সৌদি আরবের তেল পাইপলাইনে ড্রোন হামলার কারণে দেশটির জ্বালানি সরবরাহ ব্যবস্থা প্রায় ভেঙে পড়েছে। ফেব্রুয়ারিতে সংঘাত শুরুর সময় পাকিস্তানে প্রতি লিটার পেট্রোলের দাম ২৬৬.১৭ রুপি থাকলেও দফায় দফায় বেড়ে ১৮ সেপ্টেম্বর তা ৩৯০.৭৯ রুপিতে দাঁড়িয়েছে। একইভাবে প্রতি লিটার হাই-স্পিড ডিজেলের দাম বেড়ে ৪২৪.৯২ রুপি হওয়ায় জনগণের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে, যার জেরে সরকার এসব কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হলো।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবৈধ স্থাপনা উচ্ছেদের পর পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী: সমুদ্র

1

নির্বাচন ঘিরে কক্সবাজারে জেলা সেন্ট্রাল কমান্ড সেন্টার গঠন

2

শকুন ও সভ্যতা - জি এম ইশরাফ উদ্দিন

3

বিএনপিতে যোগ দিচ্ছেন গণঅধিকারের রাশেদ খাঁন

4

ফ্যামিলি কার্ড নিয়ে প্রধানমন্ত্রীর সভা আজ

5

একে অপরকে পারমাণবিক স্থাপনার তথ্য দিলো ভারত-পাকিস্তান

6

খালেদা জিয়াকে সার্বক্ষণিক চিকিৎসা দিচ্ছে লন্ডন ক্লিনিকের মেড

7

জনগণ ঘৃণাভরে আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে: পেকুয়ায় ইশরাক

8

চকরিয়ায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু, এলাকায় শোকের ছায়া

9

৩ লাখের বেশি রোহিঙ্গাকে ফেরাতে নীতিগতভাবে রাজি মিয়ানমার

10

টানা বর্ষণে ক্ষতিগ্রস্ত ১৫০ পরিবারের পাশে ১১ বিজিবি

11

মন্ত্রীর মর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্

12

উত্তাল সাগরে চার দিনে তিন ট্রলারডুবি, নিখোঁজ ১৩ জেলে

13

বিশ্বকাপ পরবর্তী সমালোচকদের কড়া বার্তা আর্জেন্টাইন প্রেসিডেন

14

অভিভাবকশূন্য দুদক: নয়া কমিশন গঠনে হয়নি কমিটি

15

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ডাকাত শাহীনের সেকেন্ড ইন কমান্

16

চট্টগ্রাম পৌঁছেছেন তারেক রহমান

17

পেকুয়ায় বৃদ্ধ ইউসুফ আলী হত্যা, ৫ জনের নাম উল্লেখ করে মামলা

18

হোয়াইক্যংয়ে ইউনিয়ন বিভক্তির সভায় হামলা-ভাঙচুর

19

‘জোছনা ও জননীর গল্প’ নিয়ে কক্সবাজার বন্ধুসভার পাঠচক্র

20