. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Sep 16, 2026 ইং
অনলাইন সংস্করণ

সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে দুদকের চার্জশিট অনুমোদন

তদন্তে ১৭২ কোটি ২৪ লাখ ৩২ হাজার ৯৪১ টাকার অবৈধ সম্পদ পাওয়ার অভিযোগে সাবেক আইনমন্ত্রী আনিসুল হকসহ চারজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিলের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান দুদক সচিব সাইদুর রহমান।

তিনি জানান, ২০২৫ সালের ১ জানুয়ারি দুদকের সমন্বিত জেলা কার্যালয় (সজেকা), ঢাকা-১-এ মামলাটি দায়ের করা হয়। সাবেক আইনমন্ত্রী হিসেবে সরকারি পদে থেকে ক্ষমতার অপব্যবহার, অপরাধমূলক আচরণ ও অসাধু উপায়ে বিপুল সম্পদ অর্জনের অভিযোগে মামলাটি করা হয়।

দুদকের তদন্তে উঠে আসে, আসামির নামে ১৭২ কোটি ২৪ লাখ ৩২ হাজার ৯৪১ টাকা মূল্যের অবৈধ সম্পদ রয়েছে। এ ছাড়া আনিসুল হক ও তাঁর স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের ২৩টি ব্যাংক হিসাবে ৩৭৫ কোটি ৫০ লাখ ৯৯ হাজার ৪৫২ টাকা জমা এবং ৩৬১ কোটি ৭৩ লাখ ২৭ হাজার ১২৯ টাকা উত্তোলনসহ মোট ৭৩৭ কোটি ২৪ লাখ ২৬ হাজার ৫৮১ টাকার অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেন হয়েছে।

তদন্তে আরও দেখা যায়, আনিসুল হক নিজ ও বেনামে তাঁর ছোট ভাইয়ের স্ত্রী জেবুন্নেসা বেগম হক, বোনের ছেলে শেখ মো. ইফতেখারুল ইসলাম ও কথিত কাজিন মোহাম্মদ ইকবালের সহায়তায় সম্পদ অর্জন ও পরিচালনা করেন।

দুদকের দাবি, এই তিনজন আনিসুল হককে সরাসরি ও পরোক্ষভাবে মোট ৮৪ কোটি ৫ লাখ ৭ হাজার ১ টাকার সম্পদ অর্জনে সহায়তা করায় তদন্তে তাঁদেরও অভিযুক্ত করা হয়েছে।

দুদক সূত্রে জানা যায়, ২৯টি ব্যাংক হিসাবে সন্দেহজনক লেনদেনের মাধ্যমে ঘুষ ও দুর্নীতির মাধ্যমে প্রাপ্ত অর্থ স্থানান্তর, রূপান্তর ও হস্তান্তরের চেষ্টা করা হয়েছে।

অভিযুক্তদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারা, দণ্ডবিধির ১০৯ ধারা, ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারা এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪(২) ও ৪(৩) ধারায় চার্জশিট দাখিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সালাহউদ্দিন আহমদকে গণঅধিকার প্রার্থীর সমর্থন, প্রার্থীতা প্র

1

প্রার্থীরা কে কোথায় ভোট দেবেন?

2

উখিয়ায় ৩ পেট্রোল পাম্পকে ২ লাখ ৩৫ হাজার টাকা জরিমানা

3

পেকুয়ায় বোটে ওঠার সময় সাগরে পড়ে যুবক নিখোঁজ: তিন ঘন্টাও হয়নি

4

টেকনাফে ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত

5

ড. মুহাম্মদ ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে, হাইকোর্টের রা

6

গুলিস্তান খদ্দর মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

7

গুলশানে আ.লীগের ঝটিকা মিছিলে অংশ নেওয়ার অভিযোগে গ্রেপ্তার ৩২

8

বান্দরবানে ৪৩ পর্যটক নিয়ে খাদে পড়ল বাস

9

দুর্যোগের আগে প্রস্তুতি, নাইক্ষ্যংছড়িতে সমন্বিত উদ্যোগের তাগ

10

চট্টগ্রামে র‍্যাবের অভিযানে দেড় কোটি টাকার বিদেশি সিগারেট জব

11

চৌফলদন্ডী ইউনিয়নকে সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্তির দাবিতে জেলা

12

কক্সবাজারের চকরিয়ায় বাস-জিপের সংঘর্ষে নিহত ৪

13

অপরাধের মূলে মাদক-জুয়া, ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিক

14

সেন্টমার্টিনে পরিবেশ রক্ষায় যৌথ অভিযান,৭৬ হাজার টাকা জরিমানা

15

সোনাদিয়া দ্বীপে পর্যটক তরুণীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আটক-২

16

বিদেশে থাকায় বন্যার সময় আসতে পারিনি, আপনাদের কাছে ক্ষমাপ্রার

17

কক্সবাজার সহ ৫ জেলায় ভূমিধসের সতর্কতা জারি

18

একে অপরকে পারমাণবিক স্থাপনার তথ্য দিলো ভারত-পাকিস্তান

19

টেকনাফের আলোচিত সুমাইয়া হত্যা মামলায় কালাবাশি গ্রেপ্তার : কা

20