. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Jul 18, 2026 ইং
অনলাইন সংস্করণ

তিন মহাদেশের ৬ দেশে হবে ২০৩০ বিশ্বকাপ

২০২৬ বিশ্বকাপ একদম শেষ প্রান্তে। যেখানে শিরোপা লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে আর্জেন্টিনা ও স্পেন। এরইমাঝে শুরু হয়ে গেছে ২০৩০ বিশ্বকাপ নিয়ে আলোচনা। ফুটবলের সবচেয়ে বড় আসরের শতবর্ষ উদযাপন উপলক্ষ্যে এবার এক অভিনব আয়োজন করতে যাচ্ছে ফিফা। ইতিহাসে প্রথমবারের মতো তিন মহাদেশ ও ছয়টি দেশে অনুষ্ঠিত হবে বিশ্বকাপ।

বিশ্বকাপের ২৪তম আসরের মূল আয়োজক হবে মরক্কো, স্পেন ও পর্তুগাল। তবে ১৯৩০ সালের প্রথম বিশ্বকাপের শতবর্ষ উদযাপনের অংশ হিসেবে উদ্বোধনী ম্যাচ আয়োজন করবে উরুগুয়ে, আর্জেন্টিনা ও প্যারাগুয়ে।

১৯৩০ সালের প্রথম বিশ্বকাপের ফাইনালের ভেন্যু উরুগুয়ের রাজধানী মন্টেভিডিও'র ঐতিহাসিক এস্তাদিও সেন্টেনারিও স্টেডিয়ামে একটি উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে। এছাড়া, আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স এইরেসের এস্তাদিও মনুমেন্টাল এবং প্যারাগুয়ের রাজধানী আসুনসিওনের এস্তাদিও ওসভালদো ডোমিঙ্গেজ দিব স্টেডিয়ামেও একটি করে উদ্বোধনী ম্যাচ হবে।

এরপর মূল পর্বের বাকি সব ম্যাচ অনুষ্ঠিত হবে ইউরোপ ও আফ্রিকায়।

স্পেনে ম্যাচ হবে মাদ্রিদ, বার্সেলোনা, সেভিয়া, বিলবাও, সান সেবাস্তিয়ান, সারাগোসা, লাস পালমাস, ভ্যালেন্সিয়া ও ভিগো শহরে। পর্তুগালে ভেন্যু থাকবে লিসবন ও পোর্তো। আর মরক্কোর কাসাব্লাঙ্কা, রাবাত, মারাকেশ, আগাদির, ফেজ ও তাঞ্জিয়ার শহরে হবে ম্যাচ।

বিশ্বকাপের ম্যাচ আয়োজনের সুবাদে মরক্কো, স্পেন, পর্তুগাল, আর্জেন্টিনা, উরুগুয়ে ও প্যারাগুয়ে সরাসরি মূল পর্বে খেলার সুযোগ পাবে।

কবে শুরু হবে?

ফিফার সূচি অনুযায়ী, ২০৩০ সালের ৮ ও ৯ জুন উরুগুয়ে, আর্জেন্টিনা ও প্যারাগুয়েতে উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে। এরপর ১৩ বা ১৪ জুন মূল উদ্বোধনী অনুষ্ঠান শেষে শুরু হবে টুর্নামেন্টের বাকি অংশ।

বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হবে ২১ জুলাই, ২০৩০। তবে ফাইনালের ভেন্যু এখনো ঘোষণা করেনি ফিফা।

৪৮ নাকি ৬৪ দল

২০২৬ বিশ্বকাপে প্রথমবারের মতো অংশগ্রহণ করে ৪৮ দল এবং মোট ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে ১০৪টি। ৪৮ দলের ফরম্যাটের এই আয়োজন সফল হওয়ায় ২০৩০ সালেও একই কাঠামো বহাল থাকার সম্ভাবনাই বেশি। তবে, এ ব্যাপারে এখনও আনুষ্ঠানিক কিছু জানায়নি ফিফা।

এদিকে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো জানিয়েছেন, দক্ষিণ আমেরিকার ফুটবল সংস্থা কনমেবলের প্রস্তাবের পর ৬৪ দলের বিশ্বকাপ আয়োজনের সম্ভাবনাও খতিয়ে দেখা হবে। সেটি হলে উরুগুয়ে, আর্জেন্টিনা এবং প্যারাগুয়েতে আরও ম্যাচ হওয়ার সম্ভাবনা থাকবে।

বাছাইপর্ব

প্রতিটি মহাদেশীয় ফুটবল সংস্থা নিজস্ব পদ্ধতিতে বাছাইপর্ব আয়োজন করবে। ইউরোপীয় ফুটবল সংস্থা উয়েফা, নতুন চ্যাম্পিয়ন্স লিগ-ধাঁচের বাছাইপর্বের পরিকল্পনা করছে। আর উত্তর ও মধ্য আমেরিকা এবং ক্যারিবীয় অঞ্চলের সংস্থা কনকাকাফ ২০৩০ বিশ্বকাপের বাছাইপর্ব শুরু করবে ২০২৭ সালের সেপ্টেম্বরে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাদি হত্যার ঘটনায় ভারতে ২ জন আটক: ডিএমপি কমিশনার

1

দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক নয়: মির্জা ফখরু

2

যত বড় রাজনৈতিক নেতাই হোক, ধর্ষণ মামলা প্রত্যাহার হবে না: আইন

3

আমি ফিরব, ইসলামি প্রজাতন্ত্রের পতন ঘটবেই : রেজা পাহলভি

4

মহেশখালীতে টমটমের ধাক্কায় শিশু নিহত

5

দুই প্রার্থীর পক্ষে ‘আলোচিত’ চার মুখ, কক্সবাজার–৪ আসনে বদলাচ

6

শপথ ও ক্ষমতা হস্তান্তর নিয়ে ঘোষণা আসতে পারে আজ

7

উখিয়ায় ছাত্র নেতৃবৃন্দের সাথে জামায়াতে মতবিনিময় সভা অনুষ্ঠিত

8

শেষ আশ্রয়টুকুও হারিয়ে অনিশ্চয়তায় লিয়াকত আলী, তবুও ঘুরে

9

জেলা বিএনপি কার্যালয় পরিদর্শনে সালাহউদ্দিন আহমদ-দোষারোপের র

10

যুক্তরাষ্ট্রের খালেদা জিয়ার নামে রাস্তার নামকরণ

11

তারেক রহমানকে নিয়ে জাইমা রহমানের ফেসবুক পোস্ট, মুহূর্তেই ভাই

12

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০২৫ ঘোষণা

13

উখিয়ায় অপহরণচক্রের বিরুদ্ধে র‍্যাবের অভিযান: ৩ ভুক্তভোগী উদ্

14

টেকনাফের সালমান ওরফে কিং গ্রেপ্তার

15

রিটার্ন জমার সময় আরও এক মাস বাড়ল

16

ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

17

নিজেদের উপকূলে হামলা হলে পারস্য উপসাগরে মাইন স্থাপনের হুমকি

18

২৪-এর শহীদদের প্রত্যাশা পূরণে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান:

19

সৈকতে প্রশাসনের অভিযান: সুগন্ধার পর এবার কলাতলীতে অবৈধ স্থাপ

20