. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Jan 25, 2026 ইং
অনলাইন সংস্করণ

চট্টগ্রামের সঙ্গে আমার পরিবারের গভীর আবেগের সম্পর্ক রয়েছে: তারেক রহমান

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, চট্টগ্রাম থেকেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন এবং এই মাটিতেই তিনি শহীদ হন। একইভাবে চট্টগ্রামেই বেগম খালেদা জিয়া ‘দেশনেত্রী’ উপাধিতে ভূষিত হন। তাই চট্টগ্রামের সঙ্গে তার ও তার পরিবারের গভীর আবেগের সম্পর্ক রয়েছে।

রোববার (২৫ জানুয়ারি) দুপুরে চট্টগ্রাম নগরের পলোগ্রাউন্ড মাঠে আয়োজিত নির্বাচনী সমাবেশে এসব কথা বলেন তিনি।

তারেক রহমান বলেন, ১৯৭১ সালে অর্জিত স্বাধীনতাকে ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলন রক্ষা করেছে। এখন দেশের মানুষ অর্থবহ পরিবর্তন চায়—যেখানে উন্নত শিক্ষা, সুচিকিৎসা ও নিরাপত্তা নিশ্চিত হবে।

তিনি বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে কৃষি উৎপাদন বাড়াতে হবে। এজন্য কৃষকদের কৃষক কার্ড দেওয়া হবে। চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে খাল খনন এবং ক্ষমতায় এলে আরও ইপিজেড স্থাপনের প্রতিশ্রুতিও দেন তিনি।

আইনশৃঙ্খলা ও দুর্নীতির বিষয়ে কঠোর অবস্থানের কথা জানিয়ে তারেক রহমান বলেন, বিএনপি সরকারে গেলে মানুষের নিরাপত্তা নিশ্চিত করা হবে এবং দুর্নীতির বিরুদ্ধে কোনো ছাড় দেওয়া হবে না।

সমাবেশে তিনি ভোটারদের ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।

দীর্ঘ প্রায় দুই দশক পর দলের প্রধান হিসেবে তারেক রহমানের চট্টগ্রাম আগমন ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। মহাসমাবেশ উপলক্ষে নগরীতে নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টেকনাফে ৪ বছরের সাজাপ্রাপ্ত হত্যা মামলার আসামি গ্রেপ্তার

1

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

2

তরুণ সমাজ বস্তাপচা ও পুরোনো রাজনীতির সঙ্গে নেই

3

হবিগঞ্জে ওসিকে হুমকি দেওয়া বৈষম্যবিরোধী নেতা গ্রেফতার

4

কক্সবাজারকে সিটি করপোরেশন করার পরিকল্পনা, ২০২৬ সালের মধ্যে ম

5

২৪-এর শহীদদের প্রত্যাশা পূরণে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান:

6

চকরিয়ায় লাইসেন্স ছাড়া অধিক মূল্যে তেল বিক্রি করায় জরিমানা: ই

7

জুলাই ৩৬ এক্সপ্রেসওয়েতে বিএনপির পরিচ্ছন্নতা অভিযান

8

তৃতীয় অধিবেশনে সংসদীয় কমিটি গঠন ও গুরুত্বপূর্ণ বিলকে অগ্রাধি

9

চকরিয়ায় ট্রেনে কাটা পড়ে শিশুর মৃত্যু

10

নভেম্বরে তুরস্ক সফরে যাবেন প্রধানমন্ত্রী

11

প্রাইভেট কারে তল্লাশি: ৮৯ হাজার ৪০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১,

12

লামায় ‘ফ্যামিলি কার্ড’ উদ্বোধন করলেন পার্বতী মন্ত্রী দীপেন দ

13

উঠে গেছে রেললাইন, পালিয়েছেন ট্রেনের স্টাফরা

14

পেকুয়ায় বালুর ব্যবসা নিয়ে বিতর্ক, নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক ন

15

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সব দপ্তরে সৌরবিদ্যুৎ চালু করা হবে

16

হোয়াইক্যংয়ের কম্বনিয়া পাহাড়ে যুবকের লাশ

17

বন্যায় ক্ষতিগ্রস্ত চকরিয়া-মাতামুহুরীর ৪,৫৭১ কৃষক পেলেন আমন ধ

18

গুলশানে আ.লীগের ঝটিকা মিছিলে অংশ নেওয়ার অভিযোগে গ্রেপ্তার ৩২

19

কক্সবাজারের চকরিয়ায় বাস-জিপের সংঘর্ষে নিহত ৪

20