. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Mar 16, 2026 ইং
অনলাইন সংস্করণ

বিউটি পার্লারের আড়ালে দেহব্যবসা, গ্রেপ্তার ৩

মানিকগঞ্জ শহরে একটি বিউটি পার্লারের আড়ালে সংঘবদ্ধভাবে দেহব্যবসা পরিচালনার অভিযোগে মা–ছেলেসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে নারীদের জোরপূর্বক দেহব্যবসায় বাধ্য করতে অমানবিক নির্যাতনের অভিযোগও উঠেছে তাদের বিরুদ্ধে।

এ ঘটনায় ভুক্তভোগী এক নারী মানিকগঞ্জ সদর থানায় মামলা দায়ের করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মানিকগঞ্জ শহরের পশ্চিম বান্দুটিয়া এলাকায় এলজিইডি অফিসের পশ্চিম পাশে অবস্থিত “রাইসা বিউটি ঘর” নামের একটি বিউটি পার্লারের আড়ালে দীর্ঘদিন ধরে অসামাজিক কর্মকাণ্ড চলছিল বলে অভিযোগ রয়েছে। পার্লারটির মালিক রত্না ইয়াছমিন তার সহযোগিদের নিয়ে একটি সংঘবদ্ধ চক্র গড়ে তুলে দেহব্যবসা পরিচালনা করছিলেন বলে অভিযোগ করেছেন মামলার বাদী।

মামলার বাদী জানান, তিনি ওই পার্লারে চাকরি করতেন। চাকরির সুযোগে পার্লারের মালিক রত্না ইয়াছমিন ও তার সহযোগিরা তাকে দেহব্যবসায় বাধ্য করার চেষ্টা করেন।

অভিযুক্তদের মধ্যে রয়েছেন পার্লারের মালিক রত্না ইয়াছমিন, তার ছেলে মো. তুষার রহমান (২৬), দেড়গ্রাম এলাকার তাজনীন আক্তার চাঁদনী (২৩), পশ্চিম সেওতা এলাকার রিফাত (২৫) ও রজ্জব (২৫), বাইচাইল গ্রামের জহিরুল ইসলাম টিপু (৪৫)-সহ আরও কয়েকজন অজ্ঞাতনামা ব্যক্তি।

ভুক্তভোগীর অভিযোগ অনুযায়ী, গত ১১ মার্চ তার ১৩ বছর বয়সী ছোট বোন বেড়াতে এলে অভিযুক্তরা তাকেও দেহব্যবসায় যুক্ত করার প্রস্তাব দেয়। এতে রাজি না হওয়ায় গত ১৪ মার্চ রাত আনুমানিক ১টার দিকে কয়েকজন আসামি তার উত্তর সেওতা এলাকার বাসায় গিয়ে চাপ প্রয়োগ করে।

তিনি আরও জানান, অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় তাকে মারধর করে জোরপূর্বক পশ্চিম বান্দুটিয়ার ওই পার্লারে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে লোহার রড দিয়ে মারধর করা হয় এবং হাত বেঁধে শিকল দিয়ে আটকে রাখা হয়। একপর্যায়ে পার্লারে ব্যবহৃত ধারালো কাঁচি দিয়ে তার মাথার চুল কেটে দেওয়া হয় এবং মুখে কালি মেখে অপমান করা হয়।

স্থানীয় বাসিন্দাদের দাবি, বাইরে থেকে এটি একটি সাধারণ বিউটি পার্লার হলেও ভেতরে ভিন্ন ধরনের কর্মকাণ্ড চলত বলে এলাকায় আগে থেকেই গুঞ্জন ছিল।

এদিকে ভুক্তভোগীর স্বজনদের মাধ্যমে খবর পেয়ে মানিকগঞ্জ সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে। এ সময় পুলিশ রত্না ইয়াছমিন, তুষার রহমান ও তাজনীন আক্তার চাঁদনীকে আটক করে। তবে অন্য অভিযুক্তরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পরে আহত অবস্থায় ভুক্তভোগী নারীকে চিকিৎসার জন্য মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরাম হোসেন জানান, ঘটনার সঙ্গে জড়িত তিনজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। অন্যদের গ্রেপ্তার পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। অভিযোগের বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে বলেও তিনি জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যাংকক সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার

1

অবৈধ বালু উত্তোলনে পেকুয়ায় অভিযান, মেশিন-পাইপ জব্দ

2

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগানো প্রাইভেটকারে মিললো ৬০

3

কক্সবাজার উপকূলীয় সাংবাদিক ফোরাম’র দ্বি-বার্ষিক নির্বাচন সম্

4

অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার থাকার অঙ্গীকারে ঈদগাঁও অনলা

5

মহেশখালীতে মা ও শিশুপুত্রের মৃত্যু, আত্মহত্যা না হত্যা!

6

টেকনাফের চাঞ্চল্যকর অপহরণ মামলার প্রধান ২ আসামি গ্রেফতার

7

প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও

8

টেকনাফে ৪৫০০ ইয়াবাসহ সাবেক আওয়ামী লীগ নেতা আটক

9

সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে দুদকের চার্জশিট অনুমোদ

10

রামকুট তীর্থধামে মহারামনবমী মেলা ২৩ মার্চ

11

ঈদগাঁওতে দাঁড়িপাল্লার পক্ষে জনসমাগমপূর্ণ পথসভা, সুশাসন ও ন্য

12

মনোনয়ন বাতিল ও গ্রহণের বিরুদ্ধে ইসিতে আপিল শুরু আজ

13

কক্সবাজারের চকরিয়ায় বাস-জিপের সংঘর্ষে নিহত ৪

14

কক্সবাজারসহ আরও ১২ জেলায় ই-জামিননামা চালু

15

তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ : চার যুবকের যাবজ্জীবন

16

৪৩তম বিসিএসের ২২৭ জনের প্রজ্ঞাপন হয়নি এখনো, রোববারের মধ্যে প

17

টেকনাফের ২ টি রোহিঙ্গা ক্যাম্পের আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফা

18

নির্বাচনে নাশকতা ঠেকাতে রোহিঙ্গাদের ব্যবহার রোধে কঠোর নজরদার

19

ঢেউয়ের সুরে আজানের অপেক্ষা : কক্সবাজার সৈকতে ইফতারের মিলনমেল

20