. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Jul 30, 2026 ইং
অনলাইন সংস্করণ

টেকনাফে কুরিয়ার সার্ভিসের কার্গো স্টোর থেকে ১১ হাজার ইয়াবা উদ্ধার

টেকনাফ প্রতিনিধি

টেকনাফে একটি কুরিয়ার সার্ভিসের কার্গো স্টোরে অভিযান চালিয়ে ১১ হাজার ২০০টি ইয়াবা বড়ি উদ্ধার করেছে বিজিবি ও পুলিশ। পার্সেলের প্যাকেটে করে ইয়াবাগুলো পাচারের চেষ্টা করা হচ্ছিল বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ ঘটনায় মো. জামাল নামের এক ব্যক্তিকে পলাতক আসামি করা হয়েছে।

বুধবার (২৯ জুলাই) রাত ১১টা ৪০ মিনিটের দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে টেকনাফের একটি কুরিয়ার সার্ভিসের কার্গো স্টোরে যৌথ অভিযান চালায় বিজিবি ও টেকনাফ থানা–পুলিশ।

বিজিবি সূত্র জানায়, কার্গো স্টোরে তল্লাশি চালিয়ে একটি পার্সেলের প্যাকেট থেকে ১১ হাজার ২০০টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। পার্সেলটি নারায়ণগঞ্জ থেকে টেকনাফে পাঠানো হয়েছিল। পরে পণ্যটি সঠিক নয় দাবি করে সেটি পুনরায় ফেরত পাঠানোর জন্য কুরিয়ার সার্ভিসে জমা দেওয়া হয়।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানায়, কুরিয়ার সার্ভিসের তথ্যভান্ডার পর্যালোচনা করে পার্সেলটির বহনকারীর পরিচয় শনাক্ত করা হয়েছে। তবে এ ঘটনায় সাবরাংয়ের নয়াপাড়া এলাকার মো. জামালকে পলাতক আসামি করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, দেশের বিভিন্ন স্থানে কুরিয়ার সার্ভিস ব্যবহার করে ইয়াবা পাচারের চেষ্টা এর আগেও ধরা পড়েছে। এ ধরনের ঘটনায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মাদক পরিবহনের বিষয়টি নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নজরদারি বাড়িয়েছে।

২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া ইয়াবা উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ ৪ জনের দুর্নীতির অনুসন্ধান শুরু

1

টেকনাফ সীমান্তে গুলিবিদ্ধ শিশু হুজাইফার ২৭ দিন পর মৃত্যু

2

খালেদা জিয়ার শোককে জাতি গঠনের শক্তিতে পরিণত করতে হবে: সালাহউ

3

কলাতলীতে দোকান নির্মাণ সংক্রান্তে প্রকাশিত সংবাদ নিয়ে সুন্দর

4

দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত বহাল

5

কক্সবাজার-৪ আসনে মনোনয়ন ফরম জমা দিলেন জেলা বিএনপির সভাপতি শা

6

মহেশখালীতে ধানক্ষেত লাশ, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা।

7

বান্দরবানে ৪৩ পর্যটক নিয়ে খাদে পড়ল বাস

8

নবউদ্যমে কক্সবাজার বন্ধুসভার সাংগঠনিক সভা ও পাঠচক্র অনুষ্ঠিত

9

দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক নয়: মির্জা ফখরু

10

অপরাধের মূলে মাদক-জুয়া, ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিক

11

পেকুয়া বিএনপি নেতা রুবেলের বহিষ্কারাদেশ প্রত্যাহার

12

অব্যবস্থাপনার দায়ে ফুয়াদ আল খতিব ও সী-সাইড হাসপাতালকে আইনী ন

13

পালংখালীতে ৩ শতাধিক বিএনপি নেতাকর্মীর জামায়াতে যোগদান

14

সেন্টমার্টিনে বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযান: জরিমানা

15

নির্বাচন কি স্থগিত হতে পারে? যা বললেন ইসি

16

সন্ধ্যায় বিএনপির স্থায়ী কমিটির বৈঠক, গুরুত্ব পাবে রাষ্ট্রপ

17

'উখিয়ায় সাংবাদিকদের ওপর সরওয়ারের জুলুম' শিরোনামে প্রকাশিত সং

18

গর্জনিয়ায় পোয়াংগেরখিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এসএমসির প্র

19

হাদি হত্যার ঘটনায় ভারতে ২ জন আটক: ডিএমপি কমিশনার

20