. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Aug 12, 2026 ইং
অনলাইন সংস্করণ

টেকনাফে ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত

টেকনাফ প্রতিনিধি

কক্সবাজার-টেকনাফ মহাসড়কের হোয়াইক্যংয়ের কেরুনতলী এলাকায় বালুবাহী ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। দুর্ঘটনার পর ডাম্পারটি রেখে চালক পালিয়ে গেছেন।

নিহত দুজন হলেন টেকনাফ উপজেলার গিলাতলী এলাকার আবুল কাসেমের ছেলে মোহাম্মদ আরমান চৌধুরী (২৮) এবং উখিয়ার পালংখালী ইউনিয়নের পশ্চিম ফারিরবিল এলাকার মৃত ছগির আহমদ ড্রাইভারের ছেলে মো. রুবেল (৩৫)।

বুধবার সকাল ৯টার দিকে কেরুনতলী ফরেস্ট অফিসসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে রুবেল ও আরমান মোটরসাইকেলে করে গিলাতলী থেকে পালংখালী বাজারের দিকে যাচ্ছিলেন। এ সময় টেকনাফমুখী একটি বালুবাহী ডাম্পার তাঁদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়।

দুর্ঘটনায় ঘটনাস্থলেই রুবেলের মৃত্যু হয়। গুরুতর আহত আরমানকে স্থানীয় লোকজন উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তাঁরও মৃত্যু হয়।

টেকনাফ হোয়াইক্যং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আবছার দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুর্ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। প্রাথমিকভাবে জানা গেছে, দুর্ঘটনায় জড়িত ডাম্পারটি পালংখালী ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য কামাল উদ্দিনের।

ওসি বলেন, দুর্ঘটনার পর ডাম্পারটি রেখে চালক পালিয়ে গেছেন। তাঁকে আটক করা সম্ভব হয়নি। ডাম্পারটি জব্দ করা হয়েছে এবং চালককে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াত-আওয়ামী লীগের মধ্যে কোনো পার্থক্য নেই: উমামা ফাতেমা

1

চকরিয়ায় অভিযানে এএসআইয়ের মৃত্যু, ‘স্ট্রোক’ বলছে পুলিশ

2

কেরানীগঞ্জে ইয়াবা তৈরির কারখানার সন্ধান, গ্রেপ্তার ৪

3

মায়ানমারে ডিজেল ও সিমেন্ট পাচারকালে বোটসহ আটক ১১

4

আলীকদমে যৌথ অভিযানে ১,১৯০ ইয়াবাসহ আটক ১

5

শাহজাহান চৌধুরীর শেষ জনসভা জনসমুদ্র, জীবনের শেষ দিন পর্যন্ত

6

নির্বাচিত সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করাবেন প্রধান বিচারপতি

7

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

8

পেকুয়ায় আলোচিত মা–মেয়েকে সাজা দেওয়া সেই ইউএনও বদলি

9

টেকনাফে এসএসসি ও সমমানে মাদ্রাসায় পাসের হার ৮৩.৮৯ শতাংশ, স্ক

10

ধর্ষণ মামলায় জড়িতদের কেউ আশ্রয় দিলে তাদের শেকড় উপড়ে ফেলা হবে

11

বৈরী আবহাওয়ায় টেকনাফে আটকে পড়েছে দ্বীপের বাসিন্দারা

12

উখিয়ায় যৌথ অভিযানে বিদেশি পিস্তল-গুলিসহ রোহিঙ্গা যুবক গ্রেপ্

13

জনতার কাফেলা হ্যাঁ ভোটের পক্ষে- কক্সবাজারে আদিলুর রহমান খান

14

অ্যাটর্নি জেনারেল কার্যালয় থেকে বিদায় নিলেন মো. আসাদুজ্জামান

15

এনএসডিএর গভর্নিং বোর্ডের সভায় সভাপতিত্ব করলেন প্রধানমন্ত্রী

16

নাইক্ষ্যংছড়ি সীমান্তে আরাকান আর্মির ৩ সদস্য আটক

17

আলীকদমে পাহাড়ধস-বন্যায় ক্ষতিগ্রস্ত ১৪০ পরিবার পেল রেড ক্রিসে

18

দক্ষিণ কলাতলীতে গলায় ফাঁস লাগানো যুবকের মরদেহ

19

টেকনাফ সীমান্তে গুলিবিদ্ধ শিশু হুজাইফার ২৭ দিন পর মৃত্যু

20