. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Mar 16, 2026 ইং
অনলাইন সংস্করণ

যুদ্ধ সামলাতে ৩৯ দেশে তেলের দাম বেড়েছে, বাংলাদেশে বাড়েনি

বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, মধ্যপ্রাচ্যে এই যে যুদ্ধপরিস্থিতি, যুদ্ধ সামলাতে ৩৯টি দেশে তেলের দাম বেড়েছে। বাংলাদেশে বাড়ছে? বাড়েনি। এটাই বিএনপি। এই তেল আমাদের আমদানি করতে হয়, তারপরও কিন্তু আমরা তেলের দাম বাড়াইনি। কৃষক, সাধারণ মানুষের কষ্টের কথা বিবেচনা করে আমরা বিদ্যুৎ ও তেলের দাম বাড়াবো না। 

সোমবার (১৬ মার্চ) দুপুরে জামালপুরের ইসলামপুর উপজেলায় খাল খনন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রশিদুজ্জামান মিল্লাত বলেন, আগামী পাঁচ বছরের মধ্যে দেশে ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় আগামী পাঁচ বছরের মধ্যে সারাদেশে ২৫ কোটি গাছ লাগানোর পরিকল্পনা নেওয়া হয়েছে।

তিনি বলেন, বিএনপি সরকার শুধু কথায় নয়, কাজে বিশ্বাসী। সরকার গঠনের আগে ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। এর অংশ হিসেবে সারাদেশে প্রায় ২০ হাজার কিলোমিটার খাল খনন করা হবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, যুদ্ধ পরিস্থিতির কারণে যারা বিদেশে যেতে পারেননি, তাদের বিমানের টিকিটের সম্পূর্ণ টাকা ফেরত দেওয়া হবে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাগরপথে মালয়েশিয়া যাওয়ার সময় নারী-শিশুসহ ২৭৩ জন আটক

1

কক্সবাজার আদালতে গোলাগুলি, আত্মসমর্পণ করে কারাগারে বিএনপি নে

2

১২ কেজি এলপিজির দাম ২৫০০ টাকা!

3

হেভিওয়েট ৩ প্রার্থী: কক্সবাজারের ৪ টি আসনে নির্বাচনী প্রচারণ

4

ঢেউয়ের সুরে আজানের অপেক্ষা : কক্সবাজার সৈকতে ইফতারের মিলনমেল

5

টেকনাফে বাসচাপায় ২ জনের মৃত্যু, আহত ৮

6

শপথ ও ক্ষমতা হস্তান্তর নিয়ে ঘোষণা আসতে পারে আজ

7

৯৬ ঘণ্টার মধ্যে ইরানে বড় ধরনের অভিযান চালাতে প্রস্তুত মার্কি

8

ওসমান হাদীর স্মরণে রাঙ্গামাটিতে আলোচনা সভা

9

ঈদগাঁও বাজারে গভীর রাতে আগুন, পুড়ল তিনটি দোকান

10

আকস্মিক সদর হাসপাতাল পরিদর্শনে এমপি কাজল

11

‘You have your home! We miss our home!’: মার্কিন বিশেষ দূতের

12

জাপান- বাংলাদেশ সামিট বৈঠকে যোগ দিয়েছেন দুই দেশের সরকার প্রধ

13

কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে দুটি ঈদ জামাত,শহরের বাকী সব মসজিদে কখ

14

সংসদের তৃতীয় অধিবেশন বসছে আজ

15

বড় সাইবার হামলার ঝুঁকিতে ৭০ শতাংশ ওয়েবসাইট

16

নিন্দার মুখে ডাকসু থেকে সর্বমিত্র চাকমার পদত্যাগ

17

উখিয়ায় বেকারি মালিককে ছু’রি’কা’ঘা’ত, আটক ১

18

বাংলাবাজারে ভবন থেকে যুবকের মরদেহ উদ্ধার, নেপথ্যে প্রেমঘটিত

19

আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি আমাদের প্রতিজ্ঞা, প্রতিশ্রুতি এব

20