. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Feb 13, 2026 ইং
অনলাইন সংস্করণ

শপথ ও ক্ষমতা হস্তান্তর নিয়ে ঘোষণা আসতে পারে আজ

প্রধান উপদেষ্টার প্রেস উইং শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস ব্রিফিং ডেকেছে। এ ব্রিফিং সকাল ১১টায় অনুষ্ঠিত হবে।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) গণমাধ্যমকে প্রধান উপদেষ্টার জ্যেষ্ঠ সহকারী প্রেসসচিব ফয়েজ আহম্মদ এ তথ্য জানান। তিনি জানান, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ শনিবার গণমাধ্যমকে ব্রিফ করবেন।

ফয়েজ আহম্মদ গণমাধ্যম সদস্যদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানান।

উল্লেখ্য, বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন জোট দুই-তৃতীয়াংশেরও বেশি আসনে জয় লাভ করেছে।

প্রত্যাশা করা হচ্ছে, শনিবারের প্রেস ব্রিফিংয়ে অধ্যাপক আলী রীয়াজ নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ ও ক্ষমতা হস্তান্তরের বিষয়ে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে গণমাধ্যমকে অবহিত করবেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ ফাইনালের আগে আর্জেন্টিনার প্রতি সমর্থন জানালেন নেতা

1

বাংলাদেশের উন্নয়ন প্রকল্পে জাপানি সহযোগিতা অব্যাহত রাখার আহ্

2

রামুতে ৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

3

কক্সবাজারে ৭ বছরের শিশু ধর্ষণ মামলায় আবুল কালামের যাবজ্জীবন

4

স্পেন-আর্জেন্টিনা ফাইনাল পুনরায় আয়োজনের দাবিতে লাখো ভক্তের

5

থার্ড টার্মিনাল চালু করতে ৬ থেকে ৯ মাস লাগবে : বিমান প্রতিমন

6

বান্দরবানে বন্য হাতির আক্রমণে প্রাণ গেল যুবকের

7

রামুতে ভাবগাম্ভীর্যে ঈদ-এ-মিলাদুন্নবী পালিত: শিক্ষার্থীদের প

8

সরকারি হাসপাতালই মানুষের প্রধান ভরসা হোক: প্রধানমন্ত্রী

9

ফ্যাসিবাদ বিদায় নিলেও কালো ছায়া রয়ে গেছে : বিরোধীদলীয় নেতা

10

খালেদা জিয়ার শোককে জাতি গঠনের শক্তিতে পরিণত করতে হবে: সালাহউ

11

ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসনে তারেক রহমান বেসরকারিভাবে বিজয়ী

12

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে রিট

13

কক্সবাজার সিটি কলেজ শিক্ষক পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক নির্

14

‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’

15

এনএসডিএর গভর্নিং বোর্ডের সভায় সভাপতিত্ব করলেন প্রধানমন্ত্রী

16

নাইক্ষ্যংছড়ি সীমান্তে নতুন দুই টিওবি উদ্বোধন

17

৩ লাখ রোহিঙ্গা ফেরত নেওয়ার বিষয়ে কোনো আলোচনা হয়নি: পররাষ্ট্র

18

রানওয়েতে প্লেন ও ট্রাকের সংঘর্ষে দুই পাইলট নিহত

19

বিএনপির স্থায়ী কমিটির বৈঠক আজ

20