. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Jan 4, 2026 ইং
অনলাইন সংস্করণ

সাগরপথে মালয়েশিয়া যাওয়ার সময় নারী-শিশুসহ ২৭৩ জন আটক

টেকনাফ প্রতিনিধি

সাগরপথ ব্যবহার করে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার সময় নারী, পুরুষ ও শিশুসহ ২৭৩ জনকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী। রোববার (৪ জানুয়ারি) ভোরে কক্সবাজারের টেকনাফ উপজেলার দ্বীপ ইউনিয়ন সেন্টমার্টিন থেকে প্রায় ৮ নটিক্যাল মাইল দূরে বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমা থেকে তাদের আটক করা হয়।

বাংলাদেশ নৌবাহিনীর টহলরত একটি জাহাজ অভিযানের মাধ্যমে এসব ব্যক্তিকে আটক করে। নৌবাহিনীর মিডিয়া উইং বিষয়টি নিশ্চিত করেছে।

নৌবাহিনী সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে টহল জোরদার করা হলে একটি সন্দেহজনক নৌযান শনাক্ত করা হয়। পরে সেটিতে তল্লাশি চালিয়ে নারী, পুরুষ ও শিশুসহ বিপুলসংখ্যক যাত্রীকে পাওয়া যায়, যারা অবৈধভাবে সাগরপথে মালয়েশিয়া যাওয়ার চেষ্টা করছিল।

আটক ব্যক্তিদের পরিচয় ও পরবর্তী আইনগত প্রক্রিয়া সম্পন্ন করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে নৌবাহিনী।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৈকতে টর্নেডোর তাণ্ডব, ভাঙল অর্ধশতাধিক চেয়ার-ছাতা

1

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

2

অনিয়মের সিন্ডিকেট ভেঙে দিতে বদ্ধপরিকর সরকার: প্রধানমন্ত্রী

3

পরিবেশের দোহাই দিয়ে কক্সবাজারের উন্নয়ন বাধাগ্রস্তকারীদের হটা

4

বাংলাদেশে আশ্রয় নেওয়া ৩ লাখ ৯ হাজার রোহিঙ্গাকে স্বীকৃতি দিল

5

একরামুল হত্যা: সাবেক এমপি বদি ও ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ ট

6

হোয়াইক্যং সীমান্তের চিংড়ি ঘের থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার

7

মিয়ানমারের সশস্ত্র সংঘাতের গুলিবিদ্ধ বাংলাদেশি জেলে

8

ঈদযাত্রা শুরু: কক্সবাজার স্টেশনে ঘরমুখো মানুষের ভিড়, ট্রেনে

9

অটোরিকশা থেকে ২ লাখ ৭০ হাজার ইয়াবা উদ্ধার

10

আরকান আর্মির হাতে আটক তিন বাংলাদেশিকে ফেরত আনল বিজিবি

11

আলীকদমে বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেপ্ত

12

কক্সবাজারে বন্যাদুর্গত দেড় হাজার পরিবারের পাশে ছাত্রদলের কেন

13

প্রধানমন্ত্রীর ভারত সফরের অপেক্ষায় দিল্লি: দীনেশ ত্রিবেদী

14

আকস্মিক সদর হাসপাতাল পরিদর্শনে এমপি কাজল

15

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ডাকাত শাহীনের সেকেন্ড ইন কমান্

16

প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়নের সাথে মাল্টিমিডিয়া জার্নালিস্ট

17

কক্সবাজারে ‘প্রশ্নপত্র’ ফাঁস / গ্রেফতারকৃতদের অপরাধ নিয়ে যা

18

যাত্রীবাহী বাসের চাপায় সড়কে দাঁড়িয়ে থাকা নারী নিহত

19

ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত

20