. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Apr 1, 2026 ইং
অনলাইন সংস্করণ

চকরিয়ায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু, এলাকায় শোকের ছায়া

চকরিয়া প্রতিনিধি

কক্সবাজারের চকরিয়া উপজেলায় বাড়ির পাশের পুকুরে ডুবে হুজাইফা জান্নাত আরশি (৫) ও জান্নাতুল বকেয়া (৮) নামে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বুধবার (১ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার চিরিংগা ইউনিয়ন-এর সওদাগরঘোনা এলাকায় এ ঘটনা ঘটে। পরে স্বজনরা তাদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন।

নিহত দুই শিশু সম্পর্কে মামাতো ও ফুফাতো বোন। জান্নাতুল বকেয়া ডুলাহাজারা ইউনিয়নের বালুচর এলাকার হেলাল উদ্দীনের মেয়ে এবং হুজাইফা জান্নাত আরশি সওদাগরঘোনা ৬ নম্বর ওয়ার্ডের মিরাজ উদ্দিনের মেয়ে।

মারা যাওয়া শিশু আরশির বাবা হেলাল উদ্দীন জানান, দুই দিন আগে তারা সওদাগরঘোনায় নানার বাড়িতে বেড়াতে আসে। বুধবার সকালে বাড়ির পাশের পুকুরে গোসল করতে নামলে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়।

এদিকে শিশু দুটির মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পুরো পরিবেশ।

ঘটনার বিষয়ে মোহাম্মদ মনির হোসেন, ভারপ্রাপ্ত কর্মকর্তা, চকরিয়া থানা বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিম পাঠানো হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। পরে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পেকুয়ায় বন্যার্তদের পাশে চিকিৎসকদের মানবিক উদ্যোগ

1

কক্সবাজারে অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্সের ইন্টার ব্যাংক ক্রিকে

2

২০ ভরি স্বর্ণসহ জগদীশের আছে ৮ কোটি টাকার সম্পদ!

3

চট্টগ্রামে তরুণদের সঙ্গে মতবিনিময়ে তারেক রহমান

4

১১ দলীয় জোটের লিয়াজোঁ কমিটির বৈঠক, কর্মসূচি চূড়ান্ত হবে ৩ আগ

5

নয়া পাড়া রোহিঙ্গা ক্যাম্পে ডাকাতের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

6

যে দেশে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত থাকে সে দেশের গণতন্ত্র

7

পাড়া-মহল্লায় মাদকের অভিযোগ, মোবাইলে জুয়ার ফাঁদে উদ্বেগ পেকুয়

8

নিয়ন্ত্রণ হারিয়ে চায়ের দোকানে প্রাইভেট কারের ধাক্কা, নিহত ১

9

কক্সবাজারে এসএসসির চেয়ে দাখিল ও ভোকেশনালে পাসের হার বেশি

10

প্রেমিকাকে ভিডিও কলে রেখে কলেজ ছাত্রের আত্মহত্যা

11

জেলার দশম উপজেলা মাতামুহুরী

12

হ্নীলা সীমান্তে ১৪ লাখ ইয়াবাসহ দুই কারবারি আটক

13

হাসনাতকে স্বাগত জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জামায়াত প্

14

নভেম্বরে তুরস্ক সফরে যাবেন প্রধানমন্ত্রী

15

ধলঘাটায় কোস্টগার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযান: অস্ত্র ও কার্তুজ

16

হাড় কাঁপানো শীতে বিপর্যস্ত জনজীবন

17

উখিয়ায় যৌথ অভিযানে বিদেশি পিস্তল-গুলিসহ রোহিঙ্গা যুবক গ্রেপ্

18

জাদুঘর থেকে সীমান্ত হত্যা ও ফেলানীর স্মৃতি সরিয়ে ফেলার অভিযো

19

নির্বাচনে নাশকতা ঠেকাতে রোহিঙ্গাদের ব্যবহার রোধে কঠোর নজরদার

20