. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Sep 21, 2026 ইং
অনলাইন সংস্করণ

চাকরির প্রলোভনে কিশোর অপহরণ, উখিয়ায় মানবপাচার চক্রের ২ সদস্য গ্রেপ্তার

কক্সবাজারের উখিয়ায় চাকরির প্রলোভন দেখিয়ে ১৪ বছরের এক কিশোরকে অপহরণ করে মালয়েশিয়ায় পাচারের চেষ্টার অভিযোগে মানবপাচারকারী চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৫।

গতকাল রোববার বিকেলে জালিয়াপালং ইউনিয়নের নুরার ডেইল এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এসআরবি-১৫-এর দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুজন কিশোরকে অপহরণ ও তাঁর পরিবারের কাছে মুক্তিপণ দাবির কথা স্বীকার করেছেন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের ইনানী এলাকার মো. আশেক (১৯) ও মো. ইমরান উদ্দিন (২০)। গত ২৭ ফেব্রুয়ারি মনখালী এলাকার কিশোর মাইমুন উদ্দিন জুমার নামাজ পড়তে বাড়ি থেকে বের হওয়ার পর অপহৃত হয় বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। চাকরির প্রলোভন দেখিয়ে তাকে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে অজ্ঞাত স্থানে আটকে রাখা হয়। পরে পরিবারের কাছে মুক্তিপণ দাবি এবং টাকা না দিলে হত্যার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ।

এসআরবি-১৫ জানায়, গোপন তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় হোয়াইক্যং ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে দুই সন্দেহভাজনকে গ্রেপ্তার করে। তাঁদের বিরুদ্ধে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। মানবপাচার ও অপহরণ চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত আছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১ জেলায় নতুন ডিসি নিয়োগ

1

সালাউদ্দিন আহমদের উখিয়া সফর: প্রচারণা বন্ধের ঘোষণা জামায়াত প

2

ঈদগাঁও বাজারে গভীর রাতে আগুন, পুড়ল তিনটি দোকান

3

আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি আমাদের প্রতিজ্ঞা, প্রতিশ্রুতি এব

4

কক্সবাজারে ঝুঁকিপূর্ণ ৩২৯টি ভোটকেন্দ্র: ঝুঁকিতে দ্বীপ ও সীমা

5

জেলার দশম উপজেলা মাতামুহুরী

6

‘জুলাই সনদ’ বাস্তবায়ন থেকে সরে গেছে বিএনপি : মিয়া গোলাম পরওয়

7

'উখিয়ায় সাংবাদিকদের ওপর সরওয়ারের জুলুম' শিরোনামে প্রকাশিত সং

8

আধুনিক খেলার মাঠ গড়ার উদ্যোগ, ডুলাহাজারার মাঠ পরিদর্শনে ক্রী

9

চকরিয়া ও মাতামুহুরীতে বন্যাদুর্গতদের মাঝে জনস্বাস্থ্য অধিদপ্

10

শনিবারের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন: রয়

11

আমিই মেজর জিয়াকে স্বাধীনতা ঘোষণা করতে বলেছিলাম: মহেশখালীতে ক

12

আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের

13

লামায় অবৈধ বালু উত্তোলনে অভিযান, শ্যালো মেশিন-পাইপ জব্দ

14

কক্সবাজারে আন্তর্জাতিক নারী দিবস পালিত

15

চট্টগ্রাম মহানগরে আতঙ্কের নাম ‘ডেভিড ইমন’

16

নাইক্ষ্যংছড়ি সীমান্তে ২ লাখ ইয়াবা উদ্ধার, পালাল চোরাকারবারির

17

পেকুয়া-মাতামুহুরীতে ১০ হাজার বন্যার্তের মাঝে ত্রাণ বিতরণ করব

18

স্পিকারের দায়িত্বে কায়সার কামাল

19

সংসদে কক্সবাজারের জলাবদ্ধতা সংকট: খাল খননে ৩ বড় প্রকল্প চলমা

20