. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Jul 17, 2026 ইং
অনলাইন সংস্করণ

বিদেশে থাকায় বন্যার সময় আসতে পারিনি, আপনাদের কাছে ক্ষমাপ্রার্থী: স্বরাষ্ট্রমন্ত্রী

চকরিয়া প্রতিনিধি 

নিজ সংসদীয় এলাকা কক্সবাজারের চকরিয়া, পেকুয়া ও মাতামুহুরী উপজেলায় দুই দিনের সফরে এসে বন্যাদুর্গত মানুষের কাছে দেরিতে পৌঁছানোর জন্য দুঃখ প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

শুক্রবার (১৭ জুলাই) চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নে বন্যাকবলিত মানুষের মধ্যে ত্রাণ বিতরণকালে তিনি বলেন, “বিদেশে থাকার কারণে বন্যার সময় আসতে পারিনি, সেজন্য আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। সরকার সব সময় আপনাদের পাশে আছে।”

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বন্যাকবলিত এলাকায় সরকারি জরিপ চলছে। জরিপ শেষে ক্ষতিগ্রস্ত সড়ক, শিক্ষাপ্রতিষ্ঠান, বেড়িবাঁধসহ বিভিন্ন অবকাঠামো পুনর্বাসন এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে, যাতে তাঁরা দ্রুত স্বাভাবিক জীবনে ফিরতে পারেন।

তিনি আরও বলেন, দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে এবং বন্যাদুর্গত মানুষের সহায়তায় সরকারি ও বেসরকারি উদ্যোগ অব্যাহত আছে।

ত্রাণ বিতরণ শেষে স্বরাষ্ট্রমন্ত্রী চকরিয়া পৌরসভার কোচপাড়া এলাকায় মাতামুহুরী নদীর ভাঙন ও বন্যাকবলিত এলাকা পরিদর্শন করেন। পরে লক্ষ্যারচর, কাকারা, সুরাজপুর, হারবাং ও বরইতলি ইউনিয়নে ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করেন। এ সময় তিনি স্থানীয়দের সঙ্গে কথা বলেন এবং তাঁদের দুর্ভোগের কথা শোনেন। পাশাপাশি প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট প্রশাসনকে নির্দেশ দেন।

অনুষ্ঠানে বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মো. আশরাফুজ্জামান সিদ্দিকী, সংসদ সদস্য শামিম আরা স্বপ্না, বিজিবির কক্সবাজার রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকসার খান, কক্সবাজার সেক্টর কমান্ডার কর্নেল মো. মহিউদ্দিন আহমেদ, জেলা প্রশাসক মো. আব্দুল মান্নান, পুলিশ সুপার মো. সাজেদুর রহমান, জেলা পরিষদের প্রশাসক এ টি এম নুরুল বশর চৌধুরী, চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহিন দেলোয়ারসহ প্রশাসনের কর্মকর্তারা এবং স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

সফরের দ্বিতীয় দিন শনিবার স্বরাষ্ট্রমন্ত্রীর পেকুয়া ও মাতামুহুরী উপজেলার বন্যাকবলিত এলাকা পরিদর্শন এবং ত্রাণ বিতরণের কর্মসূচি রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোটবাজারে সালাহউদ্দিন আহমেদ-বড় ভাই শাহজাহান চৌধুরী ‘আরো বেশি

1

উখিয়ায় ৩ পেট্রোল পাম্পকে ২ লাখ ৩৫ হাজার টাকা জরিমানা

2

বর্তমান সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার

3

কুতুবদিয়ার মুকুল আটক, ডাকাতিসহ ডজনখানেক মামলা রয়েছে

4

ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা সংকটাপন্ন, ভেন্টিলেশনে রেখে ব

5

মিয়ানমারের সশস্ত্র সংঘাতের গুলিবিদ্ধ বাংলাদেশি জেলে

6

কক্সবাজার-৪ আসনে মনোনয়ন ফরম জমা দিলেন জেলা বিএনপির সভাপতি শা

7

গণভোটের ফল বাতিল চেয়ে হাইকোর্টে রিট

8

প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়নের সাথে মাল্টিমিডিয়া জার্নালিস্ট

9

উখিয়ায় অপহরণচক্রের বিরুদ্ধে র‍্যাবের অভিযান: ৩ ভুক্তভোগী উদ্

10

রানওয়েতে প্লেন ও ট্রাকের সংঘর্ষে দুই পাইলট নিহত

11

অভিযানে গিয়ে সন্ত্রাসীদের গুলিতে র‌্যাব কর্মকর্তা নিহত

12

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে শিশু গুলিবিদ্ধ

13

দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৬.৭ ডিগ্রি

14

হাড় কাঁপানো শীতে বিপর্যস্ত জনজীবন

15

হাদি হত্যার আসামি ফেরাতে উদ্যোগ নেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্

16

৪৩তম বিসিএসের ২২৭ জনের প্রজ্ঞাপন হয়নি এখনো, রোববারের মধ্যে প

17

বাংলাদেশের জন্য সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক নির্ধারণ যুক্তরাষ্ট

18

মামলার আগে ৭ বিষয়ে বাধ্যতামূলক মধ্যস্থতা, কক্সবাজারসহ ১০ জেল

19

পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের অভিযোগ শুনলেন প্রধানমন্ত্রী

20