. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Jul 16, 2026 ইং
অনলাইন সংস্করণ

জনগণ ঘৃণাভরে আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে: পেকুয়ায় ইশরাক হোসেন

পেকুয়া প্রতিনিধি

জুলাই আন্দোলনে চট্টগ্রামে নিহত পেকুয়ার শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করেছেন মুক্তিযোদ্ধা বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। এসময় তিনি বলেন, বাংলাদেশের জনগণ আওয়ামী লীগকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে।

বৃহস্পতিবার সকাল ১০টায় কক্সবাজারের পেকুয়া সদর ইউনিয়নের মোরারপাড়ায় শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত শেষে তিনি এসব কথা বলেন।

পরে শহীদ ওয়াসিম আকরামের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে তার পিতা শফিউল আলমের হাতে আর্থিক সহায়তা তুলে দেন প্রতিমন্ত্রী।

ইশরাক হোসেন বলেন, জুলাই আন্দোলনে যারা দেশের জন্য নিজেদের জীবন উৎসর্গ করেছেন, তারা দেশের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবেন। দেশ ও দেশের মানুষ কখনোই তাদের আত্মত্যাগ ভুলবে না। এসময় তিনি শহীদ ওয়াসিমের পিতা শফিউল আলমকে সান্ত্বনা ও সমবেদনা জানান।

এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন, পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) নুরুল আখতার নিলয়, পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান, শহীদ ওয়াসিমের পিতা শফিউল আলম, পেকুয়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাইমুর রহমান হৃদয়, হিরণ সরওয়ারসহ স্থানীয় প্রশাসন, রাজনৈতিক নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিরা।

এদিকে, নিরীহ ব্যক্তিদের মামলায় অন্তর্ভুক্ত না করে প্রকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন শহীদ ওয়াসিম আকরামের পিতা শফিউল আলম।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অপরাধের মূলে মাদক-জুয়া, ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিক

1

বাংলাবাজারে ভবন থেকে যুবকের মরদেহ উদ্ধার, নেপথ্যে প্রেমঘটিত

2

ভূমিকম্পে কেঁপেছে কক্সবাজারসহ দেশের বিভিন্ন অঞ্চল

3

ঢাকাসহ সারাদেশে হঠাৎ সর্বোচ্চ সতর্কতা জা‌রি করলো পুলিশ সদর দ

4

টেকনাফের সালমান ওরফে কিং গ্রেপ্তার

5

পেকুয়ার শিলখালী মাদক পল্লীতে পুলিশের বড় অভিযান, মাদক উদ্ধার

6

সুগন্ধা থেকে কলাতলী পর্যন্ত সৈকত পরিচ্ছন্নতায় মাসব্যাপী কর্ম

7

ভোটাধিকার রক্ষায় আলেম-ওলামাদের ঐক্যবদ্ধ থাকতে হবে: হামিদুর র

8

মহেশখালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি ‘পিটিয়ে হত

9

ইরানে টানা কয়েক সপ্তাহ স্থল হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র

10

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

11

চকরিয়ায় যৌথ বাহিনীর বিশেষ অভিযানে অস্ত্রসহ সন্ত্রাসী সেলিম উ

12

কাতারে অবস্থানরত বাংলাদেশিদের বিশেষ সতর্কবার্তা দূতাবাসের

13

৯ মাস বন্ধে রাজস্ব ঘাটতি ৩০০ কোটি, চোরাচালানে বিপদে শ্রমিক-ব

14

“গণভোট ও নির্বাচনে বাংলাদেশ বেতার” শীর্ষক আলোচনা সভা ও সাংস্

15

‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর সমাপনীতে খুদে ক্রীড়াবিদদের সঙ্গে প্

16

বিরোধীদলের লংমার্চ রাজনৈতিক ও গণতান্ত্রিক অধিকার: রিজভী

17

কক্সবাজার ০১- : চকরিয়া-পেকুয়া উপজেলায় ভোটার কতো, ঝুঁকিপূর্ণ

18

চকরিয়ায় বিদায়ী ইউএনওর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে গণশুনানি

19

ঈদের পর বৃহত্তর কর্মসূচি জামায়াত-এনসিপির!

20