. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Jul 17, 2026 ইং
অনলাইন সংস্করণ

চকরিয়ায় ১,৫০০ বন্যার্ত পরিবারের মাঝে ত্রাণ, ৭০০ জনকে চিকিৎসাসেবা

 চকরিয়া প্রতিনিধি

সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত কক্সবাজারের চকরিয়া উপজেলার ১ হাজার ৫০০ পরিবারের মধ্যে খাদ্য ও ত্রাণসামগ্রী বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একই সঙ্গে বিজিবির মেডিকেল টিম প্রায় ৭০০ জন বন্যাকবলিত মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ দিয়েছে।

শুক্রবার (১৭ জুলাই) চকরিয়া পৌরসভা, লক্ষ্যারচর ইউনিয়ন ও কাকারা ইউনিয়নে এ মানবিক সহায়তা কার্যক্রম পরিচালিত হয়। কর্মসূচিতে উপস্থিত থেকে বন্যাদুর্গত মানুষের হাতে ত্রাণ তুলে দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ সময় বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী উপস্থিত ছিলেন।

বিজিবি জানায়, টানা ভারী বর্ষণ ও বন্যায় চকরিয়া উপজেলার বিভিন্ন এলাকার বহু পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেকেই ঘরবাড়ি ও জীবিকার উৎস হারিয়ে দুর্ভোগে পড়েছেন। এমন পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে এ ত্রাণ ও চিকিৎসাসেবা কার্যক্রম পরিচালনা করা হয়।

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সরকারের দায়িত্ব। বন্যাদুর্গত মানুষের পুনর্বাসন এবং প্রয়োজনীয় সহায়তা অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সীমান্ত নিরাপত্তার পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগ ও মানবিক সংকটে বিজিবি জনগণের পাশে থেকে দায়িত্ব পালন করে আসছে। ত্রাণ বিতরণ, উদ্ধার তৎপরতা ও চিকিৎসাসেবার মাধ্যমে বাহিনীটি জনকল্যাণমূলক কার্যক্রমও পরিচালনা করছে।

এ সময় বিজিবির কক্সবাজার রিজিয়নের রিজিয়ন কমান্ডার, রামু সেক্টরের সেক্টর কমান্ডার, নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) ও রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি)-এর অধিনায়কসহ বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তা, কক্সবাজারের জেলা প্রশাসক, পুলিশ সুপার, চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা, স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা এবং জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ত্রাণ পাওয়া কয়েকজন বন্যাদুর্গত ব্যক্তি বলেন, দুর্যোগের এই সময়ে খাদ্য ও চিকিৎসাসেবা তাদের জন্য বড় সহায়তা হয়েছে।

বিজিবি জানিয়েছে, দেশের বিভিন্ন দুর্যোগপ্রবণ এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য তাদের মানবিক সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশের জন্য সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক নির্ধারণ যুক্তরাষ্ট

1

গণভোট নিয়ে সপ্তাহব্যাপী প্রচারণায় জেলায় জেলায় যাচ্ছেন উপদেষ

2

২ জানুয়ারিই হবে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা

3

‘তেলাপোকাদের’ আন্দোলনের মুখে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত

4

বাংলা চ্যানেল পাড়ি ২ নারীসহ ৩৫ সাঁতারুর

5

টেকনাফে বস্তাভর্তি ৫ লাখ ইয়াবা জব্দ

6

তামাক ছাড়তে কৃষকদের মুরগির ঘর, বিকল্প জীবিকায় উদ্যোগ

7

শেষ সভার জনসমুদ্রে উখিয়া-টেকনাফে আনোয়ারীর ইনসাফ প্রতিষ্ঠার ঘ

8

ফেসবুক পোস্টে সহায়তার আবেদন, ঈদগাঁওয়ে শিকলবন্দি ঢাবি শিক্ষার

9

বর্তমান সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার

10

পর্যটকের জোয়ারে প্রাণচাঞ্চল্য ফিরেছে রাঙ্গামাটিতে

11

প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়নের সাথে মাল্টিমিডিয়া জার্নালিস্ট

12

নবউদ্যমে কক্সবাজার বন্ধুসভার সাংগঠনিক সভা ও পাঠচক্র অনুষ্ঠিত

13

বিকেএসপিতে ইয়াসেরের মৃত্যু, তদন্তে ৫ সদস্যের কমিটি

14

মেয়াদ শেষ করতে পারেননি ১০ রাষ্ট্রপতি

15

চট্টগ্রামকে আধুনিক নগরী গড়তে গণমাধ্যমের সহযোগিতা চান সিডিএ চ

16

আলীকদমে ইয়াবাসহ দুই যুবক আটক, তিন মাসের কারাদণ্ড

17

পেকুয়ায় সিঁধ কেটে সৌদি প্রবাসীর বাড়িতে চুরি, রিয়াল-টাকাসহ স্

18

ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

19

খালের চরে বাঁধ দিয়ে মাছ চাষ আর নয়: মাতামুহুরীতে স্বরাষ্ট্রমন

20