. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Aug 3, 2026 ইং
অনলাইন সংস্করণ

গর্জনিয়ায় শিক্ষার্থীদের হাতে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করলেন ইউএনও

মুহিবুল্লাহ চৌধুরী জিল্লু, রামু

রামুর গর্জনিয়া ইউনিয়নের শতবর্ষী শিক্ষাপ্রতিষ্ঠান পোয়াংগেরখিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে। বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে শনিবার বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।

বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির নবনির্বাচিত সভাপতি মুহিবুল্লাহ চৌধুরী জিল্লুরের তত্ত্বাবধানে শিক্ষার্থীদের হাতে চারা তুলে দেন রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিল্লুর রহমান।

চারা বিতরণকালে ইউএনও মো. জিল্লুর রহমান শিক্ষার্থীদের গাছের চারা যত্নসহকারে রোপণ ও নিয়মিত পরিচর্যা করে বড় করার আহ্বান জানান। তিনি বলেন, পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব অনেক। পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলায়ও অংশ নেওয়া উচিত।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামু উপজেলা প্রকৌশলী মোহাম্মদ কপিল উদ্দিন কবীর, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) দেবেশ চন্দ্র দাশ, জনস্বাস্থ্য কর্মকর্তা ক্যছাই মং চাক, গর্জনিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনিরুল আলম, স্যোশাল এইডের চেয়ারম্যান প্রসূণ বড়ুয়া, কালের কণ্ঠের রামু প্রতিনিধি শওকত ইসলাম, সমাজকর্মী ইসহাক মোহাম্মদ সোহেল, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আমিনুর রশিদ চৌধুরীসহ শিক্ষক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সংশ্লিষ্টরা।

এ সময় বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহফুজা ছিদ্দিকা তুলি, বেনজীর রশিদ, জুবাইদা বেগম, ইরফান জাহান চৌধুরী, কেয়া বড়ুয়া, শামীমা আক্তার এবং সিপিপি কমিটি গর্জনিয়ার টিম লিডার সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুস্তাফিজকে কলকাতার দল থেকে বাদ দেওয়ার নির্দেশ

1

গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িতদের রাজনীতি মানুষ গ্রহণ কর

2

বিদেশে থাকায় বন্যার সময় আসতে পারিনি, আপনাদের কাছে ক্ষমাপ্রার

3

‘বেহেস্তের টিকিট বিক্রিকারীরা আবার ফ্যাসিস্টদের সঙ্গে হাত মি

4

যাত্রীবাহী বাসের চাপায় সড়কে দাঁড়িয়ে থাকা নারী নিহত

5

জামিন না মঞ্জুর: চকরিয়ার আ.লীগ নেতা সাঈদী কারাগারে

6

অস্থিরতা সৃষ্টিতে বিদেশ থেকে উঁকিঝুঁকি দেন হাসিনা

7

চকরিয়ায় পাহাড়ধসে দুই ভাই-বোনের মৃত্যু

8

ঈদযাত্রা শুরু: কক্সবাজার স্টেশনে ঘরমুখো মানুষের ভিড়, ট্রেনে

9

রাষ্ট্রপতি পদে কর্নেল অলির মনোনয়নপত্র দাখিল

10

নির্বাচনে নাশকতা ঠেকাতে রোহিঙ্গাদের ব্যবহার রোধে কঠোর নজরদার

11

সালাহউদ্দিন আহমদকে গুমের মামলায় জিয়াউলকে ট্রাইব্যুনালে হাজির

12

মাদক ব্যবসায়ীদের সামাজিকভাবে বয়কটের আহ্বান রামুর ওসির

13

ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা সংকটাপন্ন, ভেন্টিলেশনে রেখে ব

14

দুই দিনের সফরে কক্সবাজার আসছেন বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদ

15

আমিই মেজর জিয়াকে স্বাধীনতা ঘোষণা করতে বলেছিলাম: মহেশখালীতে ক

16

রামুতে টমটমের চালকের আসনে মিলল চালকের মরদেহ

17

রাষ্ট্রপতির ছেড়ে দেওয়া আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর

18

আধিপত্য বিস্তার নিয়ে রোহিঙ্গা ক্যাম্পে সংঘর্ষ, মা-ছেলে গুলিব

19

বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ২ জেলের মরদেহ উদ্ধার, নিখোঁজ ২

20