. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Dec 27, 2025 ইং
অনলাইন সংস্করণ

হাদির সমাধিস্থলে তারেক রহমান

শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করতে তার সমাধিস্থলে পৌঁছেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (২৭ ডিসেম্বর) সকাল ১১টা ১৬ মিনিটে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর সমাধিস্থলে এসে পৌঁছান। এর আগে সকাল ১০টা ৪০ মিনিটে তিনি নিজ বাসা থেকে রওনা হন।

জানা গেছে, এসময় শহীদ ওসমান হাদির কবর জিয়ারতের পাশাপাশি তারেক রহমান জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরও জিয়ারত করবেন।

তারেক রহমানের সঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ শীর্ষ নেতারা উপস্থিত রয়েছেন ।

কাজী নজরুল ইসলামের সমাধিস্থলের সংলগ্ন স্থানে অবস্থিত শহীদ শরিফ ওসমান হাদীর কবর জিয়ারত শেষে তারেক রহমান জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিবন্ধন সম্পন্ন করতে নির্বাচন কমিশন ভবনে যাবেন।

এছাড়া, জুলাই গণঅভ্যুত্থানে আহতদের খোঁজখবর নিতে তিনি পরবর্তীতে হাসপাতালে যাওয়ার কথা রয়েছে।

এদিকে শাহবাগে অবস্থান নিয়েছেন ছাত্র দলের বিভিন্ন শাখার নেতৃবৃন্দ। স্লোগানে স্লোগানে উজ্জীবিত নেতাকমীরা।  

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদল নেতা সোহেল রহমান বলেন, আমাদের নেতা আজকে শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করতে আসছেন। আমাদের ক্যাম্পাসে নেতা আসছেন। আমরা নেতাকে স্বাগত জানাবো। 

ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদল নেতা ইসরাফিল ইসলাম বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শহীদ ওসমান হাদীর কবর জিয়ারতে আসছেন, এটি আমাদের জন্য গভীর আবেগ ও গর্বের বিষয়। শহীদ হাদী শুধু একটি নাম নয়, তিনি গণতন্ত্র ও ছাত্ররাজনীতির আত্মত্যাগের প্রতীক। তারেক রহমানের এই কবর জিয়ারত শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি গণতান্ত্রিক আন্দোলনের ধারাবাহিকতারই প্রকাশ।

এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান  শহীদ ওসমান হাদির কবর জিয়ারত উপলক্ষ্যে শাহবাগ মোড় ছেড়ে দিয়েছে ইনকিলাব মঞ্চ। 

শনিবার (২৭ ডিসেম্বর) ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় বলা হয়, ‘আজ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শহীদ ওসমান হাদির কবর জিয়ারত উপলক্ষ্যে ইনকিলাব মঞ্চ শাহবাগ মোড় থেকে ডানদিকে আজিজ সুপারমার্কেটের সামনে অবস্থান নিয়েছে। ঠিক দুপুর ১২টায় পুনরায় শাহবাগ মোড়ে শহীদ হাদি চত্বরে অবস্থান কর্মসূচি পালন করা হবে। বিচার আদায়ের দাবিতে সারা দেশের জনতাকে শহীদ হাদি চত্বরে উপস্থিত হওয়ার আহ্বান জানানো হচ্ছে।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ ৪ জনের দুর্নীতির অনুসন্ধান শুরু

1

উখিয়ায় অস্ত্রসহ ৫ রোহিঙ্গা ডাকাত আটক

2

ঢাকা-চট্টগ্রামসহ কোনো মহাসড়কে চলবে না থ্রি-হুইলার: স্বরাষ্ট্

3

নাফ নদীতে একের পর এক মরদেহ, ১৩ দিনে টেকনাফে উদ্ধার পাঁচ

4

এই রমজানেই চালু হচ্ছে ফ্যামিলি কার্ড

5

কিশোরগঞ্জ-৪ আসনে ফজলুর রহমান জয়ী

6

মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানির প্রস্তাব বাংলাদেশের

7

পুরনো রাজনীতি আর দেখতে চাই না: শফিকুর রহমান

8

আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে কমিউনিটি পুলিশিংয়ের মতবিনিময় সভা

9

৮০ ভাগ মুসলমানের দেশে কোনো বিধর্মী সংসদে যেতে পারবে না

10

উখিয়ায় ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি পরিদর্শনে এমপি শাহজাহান চৌ

11

সিনহা হত্যা: ছয় বছরেও শেষ হয়নি বিচার, আপিল বিভাগে ঝুলছে চূড়া

12

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

13

এমনভাবে ফার্স্ট হতে হবে যেন কেউ রেকর্ড ভাঙতে না পারে : সালাহ

14

টেকনাফে সাগরে নিখোঁজ মাদ্রাসাছাত্রের মরদেহ মিলল এক দিন পর

15

চকরিয়ায় বসতঘরে অভিযান, ইয়াবা-গাঁজা ও নগদ টাকাসহ নারী কারবারি

16

টেকনাফে পাহাড়ের পাদদেশে দুর্বৃত্তের ছোড়া গুলিতে তরুণী নিহত

17

পুলিশ হেফাজতে সেই সমন্বয়ক মাহাদী

18

ভেনিসে অভিনেত্রী বাঁধনকে হেনস্তা: ‘জুলাই আন্দোলনে সমর্থনের ক

19

প্রার্থীতা ফিরে পাচ্ছেন হামিদুর রহমান আযাদ!

20