. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Aug 3, 2026 ইং
অনলাইন সংস্করণ

‘জুলাই সনদ বাস্তবায়ন করছে না বিএনপি—এমন গুঞ্জন সম্পূর্ণ ভ্রান্ত’

‘বিএনপি জুলাই সনদ বাস্তবায়ন করছে না—এমন যে ‘গুঞ্জন’ ছড়ানো হচ্ছে, তা সম্পূর্ণ ভ্রান্ত বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকারমন্ত্রী। তিনি বলেন, দেশের ইতিহাসে বিএনপিই বারবার রূপান্তর ও সংস্কারের উদ্যোগ নিয়েছে। জুলাই সনদের প্রতিশ্রুতি অনুযায়ী সরকার ইতিমধ্যে কাজ শুরু করেছে।

এক আলোচনা সভায় বক্তব্য দিতে গিয়ে স্থানীয় সরকারমন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, দীর্ঘ সংগ্রাম, রক্তক্ষয় এবং জুলাই অভ্যুত্থানের পর জনগণের ম্যান্ডেট নিয়ে নির্বাচিত সরকার দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা ও রাষ্ট্র সংস্কারে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

সভায় বিশেষ অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, ‘অজস্র রক্ত ও আত্মত্যাগের বিনিময়ে যে সংসদ গঠিত হয়েছে, সেটিকেই দেশের রাজনীতির মূল কেন্দ্রবিন্দু করা উচিত।’

তিনি বলেন, জুলাই শহীদদের সম্মান জানাতে শুধু আবেগ নয়, সংসদকে কার্যকর করা এবং রাজনৈতিক সংস্কৃতির উন্নয়নই প্রধান মানদণ্ড হওয়া উচিত।

আলোচনা সভাটি সঞ্চালনা করেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সাধারণ সম্পাদক খুরশীদ আলম।

সভায় আরও বক্তব্য দেন দৈনিক যুগান্তরের সম্পাদক আবদুল হাই শিকদার, তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমেদ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি এলাহী নেওয়াজ খান এবং দৈনিক প্রতিদিনের বাংলাদেশের সম্পাদক মারুফ কামাল খান সোহেল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হোয়াইক্যং ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন যুবলীগের সাধার

1

পর্যটকের জোয়ারে প্রাণচাঞ্চল্য ফিরেছে রাঙ্গামাটিতে

2

রোহিঙ্গা সংকটের ৯ বছর: মিয়ানমারে ফেরানো যায়নি কাউকে

3

স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ নিলেন সালাহউদ্দিন আহমদ

4

শৌচাগারে মিলল পুলিশ কর্মকর্তার মরদেহ

5

উখিয়ায় অবৈধ মাটি কাটার দায়ে দেড় লাখ টাকা জরিমানা

6

রামকুট তীর্থধামে মহারামনবমী মেলা ২৩ মার্চ

7

মুক্তিযুদ্ধ কোনো রাজনৈতিক দলের যুদ্ধ ছিল না: ভারপ্রাপ্ত রাষ্

8

চকরিয়ায় যৌথ বাহিনীর বিশেষ অভিযানে অস্ত্রসহ সন্ত্রাসী সেলিম উ

9

জুলাই গণঅভ্যুত্থান দিবসে নিউইয়র্কে স্মারক সংবর্ধনা

10

চার দিন পর মিলল নিখোঁজ গৃহবধূর লাশ, সদর হাসপাতালের লিফটের নি

11

পাকিস্তানে তীব্র জ্বালানি সংকট: বিয়ের অনুষ্ঠানে ‘এক পদে’র বে

12

লঘুচাপের প্রভাবে তিন দিন ঝড়–বজ্রবৃষ্টির শঙ্কা, বাড়তে পারে তা

13

সংসদে কক্সবাজারের জলাবদ্ধতা সংকট: খাল খননে ৩ বড় প্রকল্প চলমা

14

বিশেষ অভিযানে কক্সবাজারে ৩৬ জন গ্রেপ্তার, মদ ও ইয়াবা উদ্ধার

15

জুলাই গণঅভ্যুত্থানে নিহত অজ্ঞাত ৮ জনের পরিচয় শনাক্ত

16

টানা বর্ষণে ক্ষতিগ্রস্ত ১৫০ পরিবারের পাশে ১১ বিজিবি

17

খুরুশকুল ও রামুতে ইফতার সামগ্রি বিতরণে এমপি কাজল

18

সংসদে দেখে দেখে বক্তব্য দেওয়া অনুমোদিত নয় : স্পিকার

19

অভিযানে গিয়ে সন্ত্রাসীদের গুলিতে র‌্যাব কর্মকর্তা নিহত

20