. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Mar 17, 2026 ইং
অনলাইন সংস্করণ

ঈদগাঁওয়ে মাছের প্রজেক্টে ভাসমান লাশ উদ্ধার, পরিচয় অজানা

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের গজালিয়া এলাকায় একটি মাছের প্রজেক্ট থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে গজালিয়া রাজঘাট এলাকার একটি মাছের প্রজেক্টে প্রথম মরদেহটি দেখতে পান স্থানীয়রা। খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে ভিড় জমে এবং এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, গজালিয়া রাজঘাট এলাকায় মোস্তফা কামালের মালিকানাধীন একটি মাছের প্রজেক্টে পানির ওপর ভাসতে দেখা যায় মরদেহটি। পরে বিষয়টি জানাজানি হলে আশপাশের মানুষ সেখানে জড়ো হন।

স্থানীয় বাসিন্দা সোনা মিয়া জানান, মরদেহ থেকে তীব্র দুর্গন্ধ ছড়াচ্ছিল। তার দাবি, মৃত ব্যক্তির গলা ও চোখের কাছে আঘাতের চিহ্ন রয়েছে।

প্রজেক্টের মালিক মোস্তফা কামাল বলেন, স্থানীয়দের কাছ থেকেই তিনি বিষয়টি জানতে পারেন। মরদেহটি কার এবং কীভাবে সেখানে এসেছে, সে বিষয়ে তিনি কিছু জানেন না।

ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম সিফাতুল মাজদার বলেন, মরদেহটির পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করবে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত ও ঘটনার কারণ উদঘাটনে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পেকুয়ায় সড়ক বন্ধ করে ট্রাকে লবণবোঝাই: ট্রাকচালককে জরিমানা

1

নিন্দার মুখে ডাকসু থেকে সর্বমিত্র চাকমার পদত্যাগ

2

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে হাইকোর্টে রুল

3

কক্সবাজার সহ ৫ জেলায় ভূমিধসের সতর্কতা জারি

4

রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুলের মনোনয়নপত্র বৈধ

5

রোহিঙ্গাদের ‌‘বাঙালি’ দাবি মিয়ানমারের, প্রত্যাখান করল বাংলাদ

6

পেকুয়ায় পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

7

উখিয়ায় ছাত্র নেতৃবৃন্দের সাথে জামায়াতে মতবিনিময় সভা অনুষ্ঠিত

8

হাইকোর্টের বিচারপতি রেজাউল হাসানের পদত্যাগ

9

খালেদা জিয়ার মৃত্যুতে পেকুয়া প্রেস ক্লাবের শোক

10

তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত মন্ত্রিসভায়, আপাতত মজুদ পর্যাপ্ত

11

অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধ

12

এনসিপির ভিত্তি অনেক মজবুত: নাহিদ ইসলাম

13

টেকনাফের রোহিঙ্গা ক্যাম্প থেকে ১৩ ফুটের অজগর উদ্ধার, বনে অবম

14

কক্সবাজারের চকরিয়ায় বাস-জিপের সংঘর্ষে নিহত ৪

15

ইরান থেকে ফিরলেন ২৮২ বাংলাদেশি

16

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ডাকাত শাহীনের সেকেন্ড ইন কমান্

17

গুমের বিচারের পথ খুলল, সংসদে ট্রাইব্যুনাল আইনের সংশোধনী পাস

18

২০ ভরি স্বর্ণসহ জগদীশের আছে ৮ কোটি টাকার সম্পদ!

19

নিরাপত্তা শঙ্কায় ভারতে দল পাঠাবে না বিসিবি, ভেন্যু পরিবর্তনে

20