. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Mar 22, 2026 ইং
অনলাইন সংস্করণ

পেকুয়ায় ঝুলন্ত যুবকের মরদেহ উদ্ধার

পেকুয়ায় আতিক উল্লাহ নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রেমঘটিত কারণে তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

রোববার (২২ মার্চ) ভোররাতে উপজেলার মগনামা ইউনিয়নের কালারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মুহাম্মদ আতিক উল্লাহ (২২) ওই গ্রামের নজির আহমদের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক বসতঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন আতিক উল্লাহ। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ ও স্থানীয়দের ধারণা, স্থানীয় এক তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক ভেঙে যাওয়াকে কেন্দ্র করে তিনি এ পথ বেছে নিতে পারেন। তবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল আলম বলেন, ঘটনাটি নিয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। তার মৃত্যুর আসল কারণ উদঘাটন করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের নতুন সর্বোচ্চ নেতার বেঁচে থাকা নিয়ে সংশয় ট্রাম্পের

1

ডাকাতি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ল ডাকাত, পালাল ৬–৭ জন

2

চকরিয়ায় পুলিশ সদস্যের স্ত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন

3

সাবেক বিচারপতিদের সাধারণ পাসপোর্ট দিতে গোয়েন্দা ক্লিয়ারেন্

4

তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ : চার যুবকের যাবজ্জীবন

5

সাঁতার প্রতিযোগিতার সেরা নাফিসা সিনেমায় নায়িকাও, নায়কের তালি

6

নৌবাহিনীর যৌথ অভিযান: হ্নীলায় অটোরিক্সা থেকে ৮০ হাজার ইয়াবা

7

আ. লীগ নেতাদের হামলায় ৫ বিএনপি নেতাকর্মী আহত

8

পেকুয়ায় আলোচিত আবু তাহের হত্যা: তিন সপ্তাহেও অধরা আসামিরা

9

ভারতে ব্রিকস সম্মেলনে অংশ নিচ্ছেন না প্রধানমন্ত্রী: হুমায়ুন

10

টেকনাফ সীমান্তে মায়ানমার থেকে পালিয়ে আসা জান্তা বাহিনীর ৩ সদ

11

সৌদি আরবে মার্কিন ঘাঁটিতে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হা

12

চার মাস ধরে বন্ধ সড়কের সংস্কার, গর্তে ঝুঁকিপূর্ণ চলাচল

13

ফেসবুকে মন্তব্যে অপহরণের অভিযোগ, জামায়াত নেতাসহ ১০ জনের বিরু

14

যাত্রীবাহী বাসের চাপায় সড়কে দাঁড়িয়ে থাকা নারী নিহত

15

খালেদা জিয়ার মৃত্যুতে জাতিসংঘের শোক

16

ঈদের দিন কেমন থাকবে কক্সবাজারের আবহাওয়া

17

তনু হত্যা: ১০ বছর পর ৩ জনের ডিএনএ পরীক্ষার নির্দেশ

18

দোহাজারীতে যৌথ বাহিনীর অভিযানে ৩৪৫ রোহিঙ্গা আটক

19

শিবিরের নবনির্বাচিত সভাপতি-সেক্রেটারিকে নিয়ে জামায়াত আমিরের

20