. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Jul 11, 2026 ইং
অনলাইন সংস্করণ

টেকনাফে র‌্যাবের অভিযানে জাদীমুরার ইয়াবা কারবারী মুবারক আটক

টেকনাফে ইয়াবা ও সিএনজিসহ এক কারবারীকে আটক করা হয়েছে। ধৃত ইয়াবা কারবারীকে মাদক আইনে মামলা রুজু করে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব সুত্র জানায়, ১০জুলাই (জুমাবার) বিকাল ৫টা ৪৫মিনিটের দিকে সংবাদ পায় যে, জাদীমুরা বাজার হতে টেকনাফ অভিমুখে সিএনজি যোগে একটি ইয়াবার চালান আসবে সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫, সিপিসি-১, টেকনাফ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল টেকনাফ সদর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বরইতলীস্থ পাকা রাস্তার উপর বিশেষ চেকপোষ্ট স্থাপন করেন।

তথ্যমতে বিকেল ৫টা ৫৫মিনিটের দিকে জাদীমুরা বাজার দিকে থেকে আসা ওই সিএনজিকে সিগন্যাল দিয়ে থামানো হয় এবং চালক মো: মুবারককে আটক করা হয়। আটক মো: মুবারক জাদীমুরা জিনজিরা এলাকার ছৈয়দ আলী ও ছেনুয়ারা বেগমের ছেলে বলে জানাগেছে। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে ধৃত আসাসির দেওয়া তথ্যের ভিত্তিতে সিএনজিতে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১০হাজার পিচ ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। পরে ইয়াবা পাচারের দ্বায়ে সিএনজি গাড়িও জব্দ করে র‌্যাব। র‌্যাবের মিডিয়া বিভাগের সহকারী পরিচালক সহকারী পুলিশ সুপার আ.ম.ফারুক সংবাদের সত্যতা নিশ্চিত করে বলেন, ধৃত ইয়াবা কারবারীকে মাদক আইনে মামলা রুজু করে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামুতে ডাম্পারের ধাক্কা দুই কন্যাশিশুর মৃত্যু

1

ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে

2

টেকনাফে র‌্যাবের অভিযানে এক লাখ ইয়াবাসহ মাদক কারবারি আটক

3

সামিট-এক্সিলারেট চালু: জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়ে ২৪০ কো

4

উখিয়ায় ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি পরিদর্শনে এমপি শাহজাহান চৌ

5

প্যারাসেইলিং দুর্ঘটনায় দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দ

6

প্রবাসীদের এনআইডি সংশোধনে শিথিল হচ্ছে প্রক্রিয়া

7

কক্সবাজারের চকরিয়ায় বাস-জিপের সংঘর্ষে নিহত ৪

8

টেকনাফে র‌্যাবের অভিযানে জাদীমুরার ইয়াবা কারবারী মুবারক আটক

9

হঠাৎ কক্সবাজারে কালবৈশাখীর ঝাপটা, হালকা বৃষ্টি আর তীব্র বাতা

10

কোনাখালীর সাবেক চেয়ারম্যান দিদার গ্রেফতার

11

সালাহউদ্দিন আহমদের আরেক চমক: এবার পৌরসভা হচ্ছে পেকুয়া

12

দুর্ঘটনার কবলে জাহাজ, দেশি-বিদেশি ৪৪ পর্যটক উদ্ধার

13

সীমান্তে মাইন বিস্ফোরণে পা হারানো হানিফের পাশে শাহজাহান চৌধু

14

পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের অভিযোগ শুনলেন প্রধানমন্ত্রী

15

জামায়াতের সঙ্গে জোটে আপত্তি জানিয়ে নাহিদ ইসলামকে এনসিপির ৩

16

প্রধানমন্ত্রী পদে শপথ নিলেন তারেক রহমান

17

যুদ্ধ সামলাতে ৩৯ দেশে তেলের দাম বেড়েছে, বাংলাদেশে বাড়েনি

18

ধলঘাটায় কোস্টগার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযান: অস্ত্র ও কার্তুজ

19

ব্রাম্মণবাড়িয়ার ইউপি চেয়ারম্যান কক্সবাজার থেকে গ্রেপ্তার

20