. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Aug 10, 2026 ইং
অনলাইন সংস্করণ

টেকনাফে অপহরণ-মাদক-হত্যাসহ ১৬ মামলার আসামি অস্ত্রসহ গ্রেপ্তার

টেকনাফ প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফে অপহরণ, মাদক, অস্ত্র ও হত্যাসহ ১৬টি মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এক পলাতক আসামিকে অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তির নাম আব্দুল খালেক ওরফে নাহিদ। সোমবার (১০ আগস্ট) রাতে উপজেলার পশ্চিম লেদা এলাকা থেকে তাঁকে আটক করা হয়।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে স্থানীয় লোকজন পশ্চিম লেদা এলাকায় আব্দুল খালেক ওরফে নাহিদকে আটক করেন। খবর পেয়ে রাত একটার দিকে টেকনাফ মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে হেফাজতে নেয়।

পুলিশ ও স্থানীয় সাক্ষীদের ভাষ্য অনুযায়ী, নাহিদসহ আরও পাঁচজন একটি সিএনজিচালিত অটোরিকশায় করে এলাকায় প্রবেশ করেন। তাঁদের গতিবিধি সন্দেহজনক মনে হলে স্থানীয় লোকজন ধাওয়া দেন। এ সময় নাহিদের পাঁচ সহযোগী পালিয়ে যান। পরে নাহিদকে আটক করা হয়।

পুলিশের দাবি, নাহিদের পরনে থাকা লুঙ্গির নিচে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা একটি পিস্তল পাওয়া যায়। অন্যদিকে, তাঁর সহযোগীরা পালিয়ে যাওয়ার সময় সিএনজিচালিত অটোরিকশাটির পেছনের সিটের বক্সে তিনটি ওয়ান শুটার গান ও গুলি রেখে যায়। পরে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করে জব্দ করা হয়।

ওসি মো. সাইফুল ইসলাম বলেন, নাহিদের বিরুদ্ধে অপহরণ, মাদক, অস্ত্র ও হত্যা–সংক্রান্ত ১৬টি মামলা রয়েছে। এসব মামলায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল।

এ ঘটনায় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কক্সবাজারে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন : গুরুত্ব পায় পরিব

1

এআইইউবিতে চাকরি মেলা অনুষ্ঠিত

2

কক্সবাজার আসছেন তারেক রহমান

3

আলীকদমে বাসের চাকা পাংচার, গাছের সঙ্গে ধাক্কা: হেলপার নিহত,

4

চাকঢালায় সিএনজিতে বিশেষ কৌশলে লুকানো ২০ হাজার ইয়াবা উদ্ধার,

5

সোনাদিয়া দ্বীপে পর্যটক তরুণীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আটক-২

6

মামলার আগে ৭ বিষয়ে বাধ্যতামূলক মধ্যস্থতা, কক্সবাজারসহ ১০ জেল

7

আলজেরিয়ায় বাস খাদে পড়ে নিহত ২৭, আহত ৩৯

8

স্পেন-আর্জেন্টিনা ফাইনাল পুনরায় আয়োজনের দাবিতে লাখো ভক্তের

9

তৃতীয় অধিবেশনে সংসদীয় কমিটি গঠন ও গুরুত্বপূর্ণ বিলকে অগ্রাধি

10

মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব

11

‘অপশক্তি বারবার ধর্মীয় সম্প্রীতি ভাঙার চেষ্টা করেছে’: রুহুল

12

দায়িত্ব ছাড়ার পর যেকোনো রাষ্ট্রপতির বিরুদ্ধে আইনি ব্যবস্থা ন

13

কক্সবাজারে বন্যাদুর্গত দেড় হাজার পরিবারের পাশে ছাত্রদলের কেন

14

নৌবাহিনীর যৌথ অভিযান: হ্নীলায় অটোরিক্সা থেকে ৮০ হাজার ইয়াবা

15

ঈদের পর বৃহত্তর কর্মসূচি জামায়াত-এনসিপির!

16

দল ভারি করতে আ.লীগকে রাজনীতি করার সুযোগ দেওয়া উচিত হবে না:

17

ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত

18

শিবিরের নবনির্বাচিত সভাপতি-সেক্রেটারিকে নিয়ে জামায়াত আমিরের

19

টেকনাফে ১৪ কেজি আইস, বিদেশি মদ ও ইয়াবা উদ্ধার, আটক ১

20