. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Mar 3, 2026 ইং
অনলাইন সংস্করণ

বছরের একমাত্র পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ আজ, দেখা যাবে কক্সবাজার থেকেও

আজ আকাশপ্রেমীদের জন্য বিশেষ এক দিন। ২০২৬ সালের একমাত্র পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ মঙ্গলবার (৩ মার্চ) অনুষ্ঠিত হচ্ছে, যা বাংলাদেশ থেকেও আংশিকভাবে উপভোগ করা যাবে। গ্রহণ চলাকালে চাঁদ তামাটে বা লালচে আভা ধারণ করবে—যা ‘ব্লাড মুন’ নামেই বেশি পরিচিত। এমন পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ আবার দেখতে অপেক্ষা করতে হবে ২০২৮ সালের শেষভাগ পর্যন্ত।

গ্রহণের সময়সূচি

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানিয়েছে, মঙ্গলবার দুপুর ২টা ৪২ মিনিট ৩৬ সেকেন্ডে চাঁদ উপচ্ছায়ায় প্রবেশের মাধ্যমে গ্রহণ প্রক্রিয়া শুরু হবে। পূর্ণগ্রাস পর্যায় শুরু হবে বিকেল ৫টা ৩ মিনিট ৫৪ সেকেন্ডে এবং কেন্দ্রীয় গ্রহণের সময় বিকেল ৫টা ৩৩ মিনিট ৪২ সেকেন্ড। গ্রহণের সর্বোচ্চ মাত্রা হবে ১.১১৫।

রাত ৮টা ২৪ মিনিট ৪২ সেকেন্ডে উপচ্ছায়া থেকে চাঁদের সম্পূর্ণ নির্গমনের মাধ্যমে গ্রহণের সমাপ্তি ঘটবে।

কেন লাল হয় চাঁদ?

পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ ঘটে যখন পৃথিবী সূর্য ও চাঁদের মাঝখানে অবস্থান নেয় এবং সূর্যের সরাসরি আলো চাঁদে পৌঁছাতে পারে না। তবে পৃথিবীর বায়ুমণ্ডল দিয়ে প্রতিসরিত সূর্যালোর একটি অংশ চাঁদের পৃষ্ঠে পড়ে। বায়ুমণ্ডল নীল আলো বেশি বিচ্ছুরিত করে এবং লাল রঙের দীর্ঘ তরঙ্গদৈর্ঘ্যের আলো তুলনামূলক বেশি প্রবেশ করতে দেয়। ফলে গ্রহণের সময় চাঁদকে লালচে দেখায়।

নাসার তথ্য অনুযায়ী, সূর্যোদয় বা সূর্যাস্তের সময় আকাশ লাল দেখানোর পেছনেও একই বৈজ্ঞানিক কারণ কাজ করে।

বিশ্বের কোথায় সবচেয়ে স্পষ্ট দেখা যাবে?

এই গ্রহণের কেন্দ্রীয় গতিপথ থাকবে উত্তর প্রশান্ত মহাসাগর এলাকায়, যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপ-এর দক্ষিণ-পশ্চিমাংশে। এছাড়া কিমম্যান রিফ জাতীয় বন্যপ্রাণী অভয়ারণ্য, হুল্যান্ড দ্বীপ, মার্শাল দ্বীপপুঞ্জ এবং ফিলিপাইন সাগরসংলগ্ন মাইক্রোনেশিয়ার কোসরাই দ্বীপ ও লুগাও অঙ্গরাজ্যের দক্ষিণ-পূর্বাঞ্চল থেকেও গ্রহণটি স্পষ্ট দেখা যাবে।

বাংলাদেশে কখন দেখা যাবে?

বাংলাদেশে চন্দ্রোদয়ের পর থেকে গ্রহণের শেষ অংশ দৃশ্যমান হবে। বিভাগীয় শহরভেদে সময় কিছুটা পার্থক্য থাকবে। গ্রহণ দেখার সম্ভাব্য সময়সূচি হলো—

* ঢাকা: সন্ধ্যা ৬টা ০১ মিনিট ১২ সেকেন্ড

* চট্টগ্রাম: বিকেল ৫টা ৫৬ মিনিট ২৪ সেকেন্ড

* সিলেট: বিকেল ৫টা ৫৪ মিনিট ৩০ সেকেন্ড

* রাজশাহী: সন্ধ্যা ৬টা ০৭ মিনিট ৩৬ সেকেন্ড

* খুলনা: সন্ধ্যা ৬টা ০৫ মিনিট ১২ সেকেন্ড

* বরিশাল: সন্ধ্যা ৬টা ০১ মিনিট ৫৪ সেকেন্ড

* ময়মনসিংহ: সন্ধ্যা ৬টা ০০ মিনিট ২৪ সেকেন্ড

* রংপুর: সন্ধ্যা ৬টা ০৪ মিনিট ৩৬ সেকেন্ড

আকাশ পরিষ্কার থাকলে খালি চোখেই এই মহাজাগতিক দৃশ্য উপভোগ করা যাবে। কোনো বিশেষ যন্ত্রের প্রয়োজন নেই, তবে দূরবীন ব্যবহার করলে দৃশ্য আরও স্পষ্ট দেখা যেতে পারে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টেকনাফে ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত

1

উখিয়ায় বিএসটিআইয়ের লোগো লাগিয়ে অনুমোদনহীন বেকারি পণ্য

2

নির্বাচিত সংসদ জনগণের কাছে দায়বদ্ধ থাকবে: আমীর খসরু

3

বিশ্বের সব দেশের ওপর শুল্ক বাড়ালো ট্রাম্প

4

এক দিনের ব্যবধানে ফের বাড়ল সোনার দাম

5

রাষ্ট্রপতির সাক্ষাৎকার নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্য

6

সালাহউদ্দিন আহমদের সেলফিতে পেকুয়ার প্রান্তিক লবণ চাষীরা

7

অতীতের রাষ্ট্রপরিচালকেরা দুর্নীতি করে আঙুল ফুলে বটগাছ হয়েছেন

8

৫০ বছর পর পেকুয়ার টৈটংয়ে চিতাবাঘের দেখা, আতঙ্কে এলাকাবাসী

9

চায়না ইস্টার্নের ফ্লাইটে পাওয়ার ব্যাংকে আগুন, যাত্রীদের মাঝ

10

ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলার সিদ্ধান্ত স্থগিত করলেন ট্রাম্প

11

স্থগিত সীমান্ত বাণিজ্য ফের চালুর আহ্বান মিয়ানমারের

12

দুর্যোগের আগে প্রস্তুতি, নাইক্ষ্যংছড়িতে সমন্বিত উদ্যোগের তাগ

13

অন্যায়কারীদের তালিকা হচ্ছে, ঈদের পর অভিযান: রামুতে এমপি কাজল

14

ভারতে পালিয়েছে হাদির খুনিরা, স্বীকার করলো পুলিশ

15

কাফনের কাপড়সহ বিএনপি প্রার্থী শাহজাহান চৌধুরীকে চিঠি, হাদির

16

ঈদ উদযাপনে নিজ জেলায় পৌঁছেছেন সালাহউদ্দিন আহমদ

17

কক্সবাজারে হঠাৎ এলপিজির দাম ঊর্ধ্বমুখী, ভোগান্তিতে গ্রাহকরা

18

রামুতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে অস্ত্র–গোলাবারুদ উদ্ধার, না

19

রাষ্ট্রপতি পদে কর্নেল অলির মনোনয়নপত্র দাখিল

20