. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Jul 22, 2026 ইং
অনলাইন সংস্করণ

জাতিসংঘ মহাসচিব হিসেবে ফিফা সভাপতিকে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে আগ্রহী এমন এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্ট। ট্রাম্পের ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে জানানো হয়েছে, বিশ্বজুড়ে ঐক্য গড়ে তোলার বিশেষ সক্ষমতা রয়েছে বলেই ইনফান্তিনোকে এই পদে উপযুক্ত মনে করছেন ট্রাম্প।

গত মঙ্গলবার নিউইয়র্ক পোস্টের প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ৫৬ বছর বয়সী সুইজারল্যান্ডে জন্ম নেওয়া ইনফান্তিনো চলতি বছরের বিশ্বকাপ চলাকালে ট্রাম্পের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলেন। ওই সময় তিনি ট্রাম্পকে ফিফার উদ্বোধনী ‘পিস প্রাইজ’ বা শান্তি পুরস্কারও প্রদান করেন।

বর্তমান জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের মেয়াদ শেষ হওয়ার পর, আগামী ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে পাঁচ বছরের জন্য নতুন মহাসচিব দায়িত্ব গ্রহণ করবেন।

জাতিসংঘ সনদের ৯৭ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, নিরাপত্তা পরিষদের সুপারিশের ভিত্তিতে সাধারণ পরিষদ মহাসচিব নিয়োগ দেয়। এ পদে নির্বাচিত হতে হলে প্রথমে ১৫ সদস্যবিশিষ্ট নিরাপত্তা পরিষদের সমর্থন পেতে হয়। তবে স্থায়ী পাঁচ সদস্যের যেকোনো একটি দেশ ভেটো দিলে প্রার্থিতা বাতিল হয়ে যায়। এরপর সাধারণ পরিষদের অনুমোদনের মাধ্যমেই নিয়োগ চূড়ান্ত হয়।

সংবাদমাধ্যমটি আরও জানায়, আন্তর্জাতিক বড় বড় সংঘাত মোকাবিলায় জাতিসংঘের ভূমিকা নিয়ে ট্রাম্প দীর্ঘদিন ধরেই সমালোচনামুখর। দ্বিতীয় দফায় ক্ষমতায় ফিরে তিনি জাতিসংঘে যুক্তরাষ্ট্রের অর্থায়ন উল্লেখযোগ্যভাবে কমিয়েছেন। পাশাপাশি বিশ্ব স্বাস্থ্য সংস্থাসহ জাতিসংঘ-সংশ্লিষ্ট কয়েকটি সংস্থা থেকেও যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করেছেন।

ফিফা সভাপতির মতো একটি বৈশ্বিক ক্রীড়া সংস্থার প্রধান থেকে সরাসরি জাতিসংঘের সর্বোচ্চ পদে ইনফান্তিনোর যাওয়ার এই গুঞ্জন আন্তর্জাতিক রাজনৈতিক অঙ্গনে বেশ বড় আলোচনার জন্ম দিয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আলীকদমে যৌথ অভিযানে ১,১৯০ ইয়াবাসহ আটক ১

1

সুগন্ধা থেকে কলাতলী পর্যন্ত সৈকত পরিচ্ছন্নতায় মাসব্যাপী কর্ম

2

অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধ

3

সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই : স্বরাষ্ট

4

বিএনপির স্থায়ী কমিটি থেকেই আসতে পারেন নতুন রাষ্ট্রপতি

5

গুলিবিদ্ধ শিশু হুজাইফা আফনানকে নেওয়া হলো ঢাকায়

6

মানব পাচার ঠেকাতে প্রশাসনকে আরও কঠোর হওয়ার আহ্বান ইউএনওর

7

টেকনাফ সীমান্তে ৫০ হাজার ইয়াবা উদ্ধার

8

প্রধানমন্ত্রীর উপদেষ্টা পরিচয়ে প্রতারণা, কক্সবাজারে গ্রেপ্তা

9

খালেদা জিয়ার আদর্শ ধারণ করেই আগামীর রাষ্ট্র বিনির্মাণ করবে ব

10

ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

11

আবারও ইসরায়েলে মিসাইল ছুড়ল ইরান

12

কক্সবাজারে হেলথ টুরিজম চালুর উদ্যোগ, দরকার আন্তর্জাতিক মানের

13

মামলার আগে ৭ বিষয়ে বাধ্যতামূলক মধ্যস্থতা, কক্সবাজারসহ ১০ জেল

14

পাকিস্তানে তীব্র জ্বালানি সংকট: বিয়ের অনুষ্ঠানে ‘এক পদে’র বে

15

২ মামলায় জামিন পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

16

দোসরদের প্রভাবে প্রার্থিতা বাতিল করা হয়েছে – সংবাদ সম্মেলনে

17

উখিয়ায় স্বামীর লাথিতে গৃহবধূর মৃত্যু, স্বামী পলাতক

18

তামাক ছাড়তে কৃষকদের মুরগির ঘর, বিকল্প জীবিকায় উদ্যোগ

19

বাকপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

20