. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Oct 13, 2026 ইং
অনলাইন সংস্করণ

লামায় তিন কিশোরী নিখোঁজ, সন্ধান মেলেনি এখনো

বান্দরবান প্রতিনিধি
তাজমিন হত্যাকাণ্ডের রেশ কাটতে না কাটতেই বান্দরবানের লামায় তিন কিশোরীর নিখোঁজের ঘটনায় নতুন করে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। বাড়ি থেকে বের হওয়ার পর কয়েক দিন পেরিয়ে গেলেও তাদের সন্ধান না মেলায় উৎকণ্ঠায় দিন কাটছে পরিবারের সদস্যদের। এদিকে, নিখোঁজ কিশোরীদের চকরিয়ায় যাওয়ার তথ্য পাওয়ার কথা জানিয়েছে পুলিশ। তবে তাদের অবস্থান নিশ্চিত করতে অনুসন্ধান চলছে।

নিখোঁজ তিন কিশোরী হলো লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ইয়াংছা-বধুরঝিরি এলাকার আবুল হাশেমের মেয়ে তানিয়া সুলতানা (১৩), শহিদুল ইসলামের মেয়ে রেশমি আক্তার (১৭) এবং বেলাল উদ্দিনের মেয়ে হালিমাতুচ্ছ সাদিয়া। তানিয়া ইয়াংছা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী। বাকি দুজনের শ্রেণি সম্পর্কে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, গত ১০ অক্টোবর সার্টিফিকেট নেওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয় রেশমি আক্তার। পরে তার সঙ্গে অন্য দুই কিশোরীও বের হয়। এরপর থেকে তাদের আর কোনো সন্ধান পাওয়া যায়নি। পরিবারের দাবি, রেশমি মানিকপুর উচ্চ বিদ্যালয় থেকে সার্টিফিকেট নেওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়েছিল।

তবে এ বিষয়ে মানিকপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, নিখোঁজ তিন কিশোরীর কেউই সার্টিফিকেট নিতে তাঁর বিদ্যালয়ে যায়নি। ফলে কী কারণে তারা বাড়ি থেকে বের হয়েছিল, তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।

ইয়াংছা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজ উদ্দিন জানান, নিখোঁজ তিন শিক্ষার্থী বিদ্যালয়ে অনিয়মিত ছিল। তাদের সন্ধানে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাসও দিয়েছেন তিনি।

এ বিষয়ে লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কাইছার হামিদ জানান, নিখোঁজ তিন শিক্ষার্থীর অভিভাবকেরা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। তাদের নিখোঁজের কারণ উদ্‌ঘাটন ও সন্ধান পেতে পুলিশ কাজ করছে।

তিন কিশোরীর নিখোঁজের ঘটনায় পরিবার ও স্থানীয়দের মধ্যে উদ্বেগ বিরাজ করছে। সন্তানদের ফিরে পাওয়ার অপেক্ষায় রয়েছেন স্বজনেরা। দ্রুত তাদের সন্ধান পাওয়া এবং নিরাপদে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন তারা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গর্জনিয়ায় শিক্ষার্থীদের হাতে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতর

1

মধ্যপ্রাচ্যে সঙ্কটের সমাধানে বিশেষ দূত পাঠাচ্ছে চীন

2

নির্বাচনে নাশকতা ঠেকাতে রোহিঙ্গাদের ব্যবহার রোধে কঠোর নজরদার

3

আধুনিক খেলার মাঠ গড়ার উদ্যোগ, ডুলাহাজারার মাঠ পরিদর্শনে ক্রী

4

গর্জনিয়ায় বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে মুহিববুল্লাহকে

5

বিশ্বকাপ ফাইনালের আগে আর্জেন্টিনার প্রতি সমর্থন জানালেন নেতা

6

কক্সবাজার আদালতে গোলাগুলি, আত্মসমর্পণ করে কারাগারে বিএনপি নে

7

লঘুচাপের প্রভাবে কক্সবাজারে ঝড়ের শঙ্কা, ৩ নম্বর সতর্ক সংকেত

8

জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিতের তাগিদ প্রধানমন্ত্রীর

9

পেকুয়ায় সড়ক বন্ধ করে ট্রাকে লবণবোঝাই: ট্রাকচালককে জরিমানা

10

জেলা ছাত্রশক্তির মুখপাত্র জিনিয়া শারমিন রিয়াকে কারণ দর্শানো

11

রামুতে ট্রেনে কাটা পড়ে যুবক নিহত

12

আলীকদমে বিজিবির উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

13

হ্নীলার মৌলভীবাজার সীমান্তে ১ লাখ ইয়াবা উদ্ধার, আটক ১৮ বছরের

14

টেকনাফে পাহাড়ের পাদদেশে দুর্বৃত্তের ছোড়া গুলিতে তরুণী নিহত

15

৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি

16

দিল্লিতে বসে হাসিনাকে অস্থিরতা সৃষ্টির সুযোগ দিয়েছে ভারত: স্

17

ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা সংকটাপন্ন, ভেন্টিলেশনে রেখে ব

18

রামুতে ৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

19

শাহপরীর দ্বীপে বন্যাদুর্গত ১০০ পরিবারের পাশে বিজিবি

20