. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Oct 13, 2026 ইং
অনলাইন সংস্করণ

‎আলীকদমে দুর্গাপূজার নিরাপত্তায় মাঠে পুলিশ সুপার

বান্দরবান প্রতিনিধি
‎
‎আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে বান্দরবানের আলীকদম উপজেলায় বিভিন্ন পূজাঁমণ্ডপ পরিদর্শন করেছেন বান্দরবান পার্বত্য জেলার পুলিশ সুপার ওহাবুল ইসলাম খন্দকার।
‎
‎ মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যা ৭টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত তিনি উপজেলার তিনটি পূজামণ্ডপ পরিদর্শন করেন।
‎
‎পরিদর্শনকালে পুলিশ সুপার আলীকদম সদর ইউনিয়নের কেন্দ্রীয় হরি মন্দির এবং নয়াপাড়া ইউনিয়নের কেন্দ্রীয় লোকনাথ মন্দির ও বণিকপাড়া সার্বজনীন মন্দির ঘুরে দেখেন। এ সময় তিনি পূজাঁ মণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করেন এবং পূজাঁ উদ্‌যাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন।
‎
‎পূজার আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশ বজায় রাখতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, নিরাপত্তা নিশ্চিত করা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখার ওপর গুরুত্বারোপ করেন পুলিশ সুপার। পাশাপাশি যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় পুলিশ সদস্যদের সতর্ক ও প্রস্তুত থাকার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন তিনি।
‎
‎এ সময় উপস্থিত ছিলেন আলীকদম উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম, আলীকদম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহেদ পারভেজ, বিভিন্ন পূজামণ্ডপ পরিচালনা কমিটির নেতৃবৃন্দ, রাজনৈতিক নেতাকর্মী,গণমাধ্যমকর্মীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।
‎
‎পূজামণ্ডপ পরিদর্শন ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়ে পুলিশ সুপারের আশ্বাসে সন্তোষ প্রকাশ করেন পূজা উদ্‌যাপন কমিটির নেতৃবৃন্দ। একই সঙ্গে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের সহযোগিতার জন্য তাঁরা কৃতজ্ঞতা জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিবি কার্যালয়ে শিরীন শারমিন, দুপুরে তোলা হবে আদালতে

1

আবেদনের ২৪ ঘণ্টার মধ্যেই এনআইডি পাবেন তারেক রহমান: এনআইডির ড

2

এক টুকরো ভাঙা সড়কে থমকে হাজারো মানুষের জীবন, দ্রুত সংস্কারের

3

ঈদের দিন কেমন থাকবে কক্সবাজারের আবহাওয়া

4

যেখানে মায়ের পথচলা থেমেছে, সেখান থেকে সেই পথযাত্রাকে এগিয়ে ন

5

ভারতের সঙ্গে বিএনপির চুক্তি নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে : মা

6

মির্জা ফখরুলকে পুতিনের অভিনন্দন

7

শপথ নিলেন আপিল বিভাগের নবনিযুক্ত বিচারপতি হাবিবুল গনি

8

পদত্যাগ করলেন দুদক চেয়ারম্যান ও দুই কমিশনার

9

বিএমচরে দাঁড়িপাল্লার সমর্থনে জামায়াতের নির্বাচনী পথসভা

10

নাইক্ষ্যংছড়ি থেকে গর্জনিয়ার কৃষককে অপহরণ : পরিবারে উদ্বেগ-উৎ

11

হঠাৎ কক্সবাজারে কালবৈশাখীর ঝাপটা, হালকা বৃষ্টি আর তীব্র বাতা

12

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

13

পেকুয়ার শিলখালী মাদক পল্লীতে পুলিশের বড় অভিযান, মাদক উদ্ধার

14

হাদি হত্যার ঘটনায় ভারতে ২ জন আটক: ডিএমপি কমিশনার

15

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগানো প্রাইভেটকারে মিললো ৬০

16

এক মামলায় সুমনের জামিন স্থগিত, অন্যটিতে বহাল

17

কক্সবাজারে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা শুরু

18

মন্ত্রিসভায় চমক দেখাতে চান তারেক রহমান

19

কক্সবাজারের চারটি আসনে ১০ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

20