. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Oct 13, 2026 ইং
অনলাইন সংস্করণ

বদরখালীতে ম্যানগ্রোভ বনায়নের ক্ষতি করার চিন্তা মাথা থেকে বাদ দিতে হবে: ইউএনও

চকরিয়া প্রতিনিধি

মাতামুহুরী উপজেলার বদরখালীতে নবসৃষ্ট ম্যানগ্রোভ বন সুরক্ষায় স্থানীয়দের এক মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে মহেশখালী চ্যানেলের বদরখালী পয়েন্টে নবসৃষ্ট ম্যানগ্রোভ বনায়ন ব্যবস্থাপনা কমিটির সাধারণ সভা সম্পন্ন করা হয়।

মঙ্গলবার (১৩ই অক্টোবর ২০২৬) মঙ্গলবার দুপুরে ভার্চু স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে মাতামুহুরী উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন দেলোয়ারের সভাপতিত্বে ম্যানগ্রোভ বন সংলগ্ন বদরখালী ইউনিয়নের ৪, ৫, ৬ ও ৯ নম্বর ওয়ার্ডের জনসাধারণের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়।

স্থানীয়দের মতামত শুনে ও বর্তমানে নানাভাবে নবসৃষ্ট ম্যানগ্রোভ বন ক্ষতিগ্রস্থ হওয়ার বিষয় উল্লেখ করে ইউএনও শাহীন দেলোয়ার বলেন, খুলনায় সুন্দরবন রয়েছে, চকরিয়ায়ও সুন্দরবন ছিলো। কিন্তু অবিশ্বাস্য ভাবে তা নাই হয়ে গেছে। এখন তা ফেরানোর উদ্যোগ নেওয়া হয়েছে। ম্যানগ্রোভ বনায়ন হয়েছে–আরও হবে। সরকারের সংশ্লিষ্ট সব বিভাগের উচ্চতর স্তরে সবাই এ বিষয়ে অবগত আছেন।সুতরাং তা নষ্ট বা ক্ষতি করার চিন্তা একেবারে মাথা বাদ দিতে হবে। ভুলেও সে কুচিন্তা করা যাবে না। এমনটা কেউ করলে পরিণতিতে ভোগতে হবে। 
বেসরকারি উন্নয়ন সংস্থা কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টারের (কোডেক) পরিচালক (প্রকল্প) ড. শীতল কুমার নাথ বলেন, আমার জন্মস্থান কুতুবদিয়ায়। ১৯৯১ সালের ঘূর্ণিঝড়ে কুতুবদিয়ার যেসব চর এলাকায় ম্যানগ্রোভ বন ছিলো না, সে সব এলাকার জনবসতি একরাতে একেবারে নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল।পরবর্তীতে সিডরসহ প্রায় ঘূর্ণিঝড়ে বার বার আমরা এর প্রতিফলন দেখে আসছি। আমাদের বাঁচতে হলে এ ম্যানগ্রোভ বনায়নের কোনো বিকল্প নেই। স্থানীয়রা চাইলে তা রক্ষা করা সম্ভব বলেও মন্তব্য করেন তিনি।

কমিটির সাধারণ সম্পাদক মহি উদ্দিন কাদের অদুলের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টারের (কোডেক) বিডফরসিজে প্রকল্পের ব্যাবস্থাপক মনজুরে এলাহী, দৈনিক সমকালের প্রতিনিধি ও চকরিয়া পরিবেশ সাংবাদিক ফোরামের সভাপতি এম আর মাহমুদ, স্থানীয় সাবেক এমইউপি সদস্য হেলাল উদ্দিন।

সভায় নবসৃষ্ট ম্যানগ্রোভ বনের সংশ্লিষ্ট এলাকা বদরখালীর ৪, ৫, ৬ ও ৯ নম্বর ওয়ার্ডের জনসাধারণ ও কমিটির সদস্যবৃন্দ তাদের মতামত ব্যক্ত করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ : চার যুবকের যাবজ্জীবন

1

ফ্যামিলি কার্ড নিয়ে প্রধানমন্ত্রীর সভা আজ

2

বান্দরবানে কৃষকদের মধ্যে ফলজ-বনজ গাছের চারা বিতরণ

3

সিভিল সার্জন কার্যালয়ে নিয়োগ বাণিজ্য ও দুর্নীতির প্রতিবাদে ম

4

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

5

শ্রমিক-মালিক সম্পর্ক উন্নয়নে জোর দিতে হবে: শ্রমমন্ত্রী

6

ঈদগাঁওয়ে মাছের প্রজেক্টে ভাসমান লাশ উদ্ধার, পরিচয় অজানা

7

জুলাই যোদ্ধা মাহদীকে গ্রেপ্তারের প্রতিবাদে শাহবাগ অবরোধ

8

রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল

9

সমিতিপাড়ায় সেলুনকর্মী সুকান্ত হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ

10

‘হেলিকপ্টার থেকে গুলি’ ও ‘হাসিনার পালানো’ এখন মাধ্যমিকের বইয়

11

মানুষকে ডাক্তারের পেছনে ঘুরতে হবে না, ডাক্তার মানুষের পেছনে

12

হাদির সমাধিস্থলে তারেক রহমান

13

বান্দরবানে বন্য হাতির আক্রমণে প্রাণ গেল যুবকের

14

প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও

15

ঈদগাঁওতে দাঁড়িপাল্লার পক্ষে জনসমাগমপূর্ণ পথসভা, সুশাসন ও ন্য

16

পদত্যাগ করলেন দুদক চেয়ারম্যান ও দুই কমিশনার

17

দাম বাড়ল এলপি গ্যাসের

18

মহেশখালীতে অনলাইন জুয়ার অভিযোগে দুই তরুণ গ্রেপ্তার

19

চকরিয়ায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু, এলাকায় শোকের ছায়া

20