. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Oct 13, 2026 ইং
অনলাইন সংস্করণ

কক্সবাজারে বরিশালকে ইনিংস ব্যবধানে হারাল চট্টগ্রাম

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারে অনুষ্ঠিত ২৮তম জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) চার দিনের ম্যাচে বরিশাল বিভাগকে এক ইনিংস ও ১ রানে হারিয়েছে চট্টগ্রাম বিভাগ। ম্যাচে ১৪৯ রান করে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন চট্টগ্রামের সাদিকুর রহমান।

কক্সবাজার ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি মাঠে গত ১০ অক্টোবর শুরু হওয়া ম্যাচটি শেষ হয় ১৩ অক্টোবর। টসে জিতে প্রথমে ব্যাট করে বরিশাল বিভাগ প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে ২৮২ রান সংগ্রহ করে। দলের হয়ে সর্বোচ্চ ৯৭ রান করেন মঈন খান।

জবাবে ব্যাট করতে নেমে চট্টগ্রাম বিভাগ প্রথম ইনিংসে ৫৭৬ রানের বড় সংগ্রহ গড়ে। দলের হয়ে সাদিকুর রহমান, শাহাদাত হোসেন ও ইরফান শুক্কুর সেঞ্চুরি করেন।

এরপর দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে বরিশাল বিভাগ সবকটি উইকেট হারিয়ে ২৯৩ রান সংগ্রহ করে। ফলে ইনিংস ব্যবধানে ১ রানের জয় পায় চট্টগ্রাম বিভাগ।

ম্যাচ শেষে বিজয়ী দল ও ম্যাচসেরার হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কক্সবাজার কাউন্সিলর অধ্যাপক জসীম উদ্দীন। এ সময় ম্যাচ রেফারি, বিসিবির প্রতিনিধি ও খেলোয়াড়েরা উপস্থিত ছিলেন।

এদিকে, আগামী ১৭ অক্টোবর একই মাঠে ময়মনসিংহ ও ঢাকা বিভাগের মধ্যকার ম্যাচ শুরু হবে। চার দিনের এই ম্যাচ চলবে ২০ অক্টোবর পর্যন্ত।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টানা বর্ষণে ক্ষতিগ্রস্ত ১৫০ পরিবারের পাশে ১১ বিজিবি

1

বদলে যাওয়া ক্যাম্পাস

2

এমপি পদ থেকে ফেরদৌসী আহমেদকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রী

3

৫০ বছর পর পেকুয়ার টৈটংয়ে চিতাবাঘের দেখা, আতঙ্কে এলাকাবাসী

4

১৭ ঘণ্টা পর বাঁকখালী নদী থেকে স্কুলছাত্র মরদেহ উদ্ধার

5

রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুলের মনোনয়নপত্র বৈধ

6

দুই প্রার্থীর পক্ষে ‘আলোচিত’ চার মুখ, কক্সবাজার–৪ আসনে বদলাচ

7

খালেদা জিয়ার মৃত্যুতে জাতিসংঘের শোক

8

বাকপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

9

পুরনো রাজনীতি আর দেখতে চাই না: শফিকুর রহমান

10

হেভিওয়েট ৩ প্রার্থী: কক্সবাজারের ৪ টি আসনে নির্বাচনী প্রচারণ

11

দোহাজারীতে যৌথ বাহিনীর অভিযানে ৩৪৫ রোহিঙ্গা আটক

12

টেকনাফে ইয়াবাসহ মাদক কারবারি আটক

13

রোহিঙ্গা প্রত্যাবাসন: আন্তর্জাতিক সমর্থন জোরদারে সচেষ্ট বাংল

14

পাকিস্তানে স্বাধীনতা দিবস উদযাপনের সময় ফাঁকা গুলিতে নিহত ১,

15

রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্র

16

দেশে ৫.১ মাত্রায় ভূমিকম্প অনুভূত

17

ডেঙ্গুতে হাসপাতালগুলোতে জায়গা নেই, সরকার দায়িত্ব পালন করছে ন

18

অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধ

19

কক্সবাজার কেন্দ্রিক স্পোর্টস ট্যুরিজম গড়ে তোলা হবে: ক্রীড়া প

20