. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Sep 26, 2026 ইং
অনলাইন সংস্করণ

এশিয়ান গেমসে হিটে তিনজনের মধ্যে তৃতীয় কক্সবাজারের ফাতেমা

এশিয়ান গেমসের উইমেন্স শর্টবোর্ড সার্ফিংয়ে তৃতীয় স্থানে থেকে প্রথম রাউন্ডের হিট শেষ করেছেন বাংলাদেশের ফাতেমা আক্তার।

শুক্রবার সকালে জাপানের আইচি-নাগোয়ায় লং বিচে অনুষ্ঠিত রাউন্ড-১-এর ২ নম্বর হিটে ফাতেমাসহ মোট তিনজন প্রতিযোগী অংশ নেন। ২ দশমিক ৯২ পয়েন্ট অর্জন করে তৃতীয় স্থানে থেকে হিট শেষ করেন কক্সবাজার থেকে উঠে আসা এই সার্ফার।

হিটে একটি ওয়েভ থেকে ফাতেমা সর্বোচ্চ ২ দশমিক ৫০ পয়েন্ট অর্জন করেন। দ্বিতীয় স্কোরিং ওয়েভে তিনি ০ দশমিক ৮৩ পয়েন্ট পেলেও ‘ইন্টারফেয়ারেন্স পেনাল্টি’ (পেনাল্টি-১) পাওয়ায় সেই স্কোর কমে ০ দশমিক ৪২ পয়েন্টে নেমে আসে। এতে তিনি পিছিয়ে পড়েন। সেরা দুটি ওয়েভ মিলিয়ে তাঁর চূড়ান্ত স্কোর দাঁড়ায় ২ দশমিক ৯২ পয়েন্টে।

এই হিটে ৭ দশমিক ৭৩ পয়েন্ট (৪ দশমিক ০০ ও ৩ দশমিক ৭৩) নিয়ে শীর্ষস্থান দখল করেন চীনের প্রতিযোগী জিন শুহান। অন্যদিকে, ৫ দশমিক ০৩ পয়েন্ট (২ দশমিক ৭৩ ও ২ দশমিক ৩০) নিয়ে দ্বিতীয় হন ইন্দোনেশিয়ার হেয়ার কিয়া জো।

গেমসে নারী সার্ফিংয়ের প্রথম রাউন্ডে ৮টি হিটে মোট ২১ জন প্রতিযোগী অংশ নিচ্ছেন। প্রথম রাউন্ডের খেলা চলমান রয়েছে।

রাউন্ড-১-এর বিজয়ীরা সরাসরি রাউন্ড-৩ বা ‘রাউন্ড অব সিক্সটিনে’ জায়গা করে নেবেন। আর পরাজিতরা খেলবেন রাউন্ড-২ বা ‘এলিমিনেটর রাউন্ডে’। সেখান থেকে রাউন্ড-১-এ হেরে যাওয়া প্রতিযোগীদের কোয়ার্টার ফাইনালে ওঠার সুযোগ থাকবে। এরপর পর্যায়ক্রমে অনুষ্ঠিত হবে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনাল। শেষ চারজন প্রতিযোগীর মধ্য থেকে নির্ধারিত হবে পদকজয়ীরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খরচ কমাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

1

ইরান থেকে ফিরলেন ২৮২ বাংলাদেশি

2

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

3

দেশে ৮০ হাজার আইনজীবী থাকলেও তাদের মান নিয়ে সংশয় রয়েছে: আইনম

4

৫ দিন ধরে অচল সী-ট্রাক, অবরুদ্ধ মহেশখালীর ৫ লাখ মানুষ

5

নাফ নদীতে পুঁতে রাখা মাইনের বিস্ফোরণে টেকনাফে যুবকের পা বিচ্

6

হঠাৎ কক্সবাজারে কালবৈশাখীর ঝাপটা, হালকা বৃষ্টি আর তীব্র বাতা

7

চৌফলদন্ডী ইউনিয়নকে সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্তির দাবিতে জেলা

8

পেকুয়ায় লবণ চাষিকে কুপিয়ে আহতের অভিযোগ

9

গর্জনিয়ায় মাদকবিরোধী র‌্যালি ও সচেতনতামূলক সমাবেশ

10

সংসদের তৃতীয় অধিবেশন বসছে আজ

11

সংঘবদ্ধ ধর্ষণের মুলহোতা বাবু আটক: বাকীদের খুঁজছে পুলিশ

12

দ্রুত চুক্তির শর্তে ইরানে হামলার সিদ্ধান্ত বাতিল করলেন ট্রাম

13

সরকারি জায়গায় যারা থাকতে বাধ্য হয়েছেন, তাদের উচ্ছেদ করা হবে

14

লঘুচাপের প্রভাবে কক্সবাজারে ঝড়-বৃষ্টির শঙ্কা, ৩ নম্বর সতর্ক

15

১৭ ঘণ্টা পর বাঁকখালী নদী থেকে স্কুলছাত্র মরদেহ উদ্ধার

16

রাষ্ট্রপতি পদে কর্নেল অলির মনোনয়নপত্র দাখিল

17

ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে

18

ঈদের শেষ ছুটিতে কক্সবাজার সৈকতে জনসমুদ্র, বাড়তি ভাড়ায় পর্যটক

19

লামায় ‘ফ্যামিলি কার্ড’ উদ্বোধন করলেন পার্বতী মন্ত্রী দীপেন দ

20