. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Jan 9, 2026 ইং
অনলাইন সংস্করণ

মিয়ানমারের সশস্ত্র সংঘাতের গুলিবিদ্ধ বাংলাদেশি জেলে

কক্সবাজার প্রতিনিধি :

মিয়ানমারের অভ্যন্তরে চলমান সংঘাতের গুলি এসে পড়েছে বাংলাদেশি জেলের শরীরে। কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং সীমান্তবর্তী এলাকায় মাছ ও কাঁকড়া শিকারের সময় মিয়ানমার থেকে ছোড়া গুলিতে আলমগীর (৩০) নামে এক বাংলাদেশি জেলে আহত হয়েছেন।

বৃহস্পতিবার (তারিখ) রাতে নাফ নদী সংলগ্ন বিলাসীর দ্বীপ এলাকায় এ ঘটনা ঘটে।

আহত আলমগীর হোয়াইক্যং ইউনিয়নের বিজিবি ক্যাম্প সংলগ্ন বালুখালী এলাকার বাসিন্দা সৈয়দ আহমদ বলির ছেলে। বর্তমানে তিনি কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে আলমগীর এক সহযোগীকে সঙ্গে নিয়ে নৌকাযোগে হোয়াইক্যং সীমান্তবর্তী নাফ নদীতে মাছ ও কাঁকড়া শিকারে যান। এ সময় বিলাসীর দ্বীপ এলাকায় হঠাৎ মিয়ানমার অংশ থেকে ছোড়া একটি গুলি এসে তার বাম হাতে লাগে। এতে তিনি গুরুতর আহত হন।

আলমগীরের ভাই ইউনুছ জানান, গুলিবিদ্ধ হওয়ার পর নদীতেই রক্তাক্ত অবস্থায় পড়ে যান আলমগীর। সঙ্গে থাকা সহযোগীরা তাকে নৌকাযোগে তীরে নিয়ে আসেন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হলে তাকে কক্সবাজার সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।

এ বিষয়ে হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) খোকন কান্তি রুদ্র বলেন, নাফ নদী সীমান্ত এলাকায় মাছ শিকারের সময় এক বাংলাদেশি জেলে গুলিবিদ্ধ হওয়ার তথ্য পাওয়া গেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা-১৬ আসনের ফলাফল স্থগিত ও পুনর্নির্বাচন দাবি আমিনুলের

1

উখিয়ায় অস্ত্রসহ ৫ রোহিঙ্গা ডাকাত আটক

2

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বিএনপি প্রার্থী শাহজাহান চৌধুরীকে শ

3

কাজের কথা বলে তিন রোহিঙ্গা অপহরণ, মুক্তিপণ আদায়; রামুতে একজন

4

বারুণী স্নানে মুখর সমুদ্রসৈকত, পুণ্যার্থীদের ঢল কবিতা চত্বরে

5

সাগরে নিম্নচাপ, কক্সবাজারসহ ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকে

6

রাষ্ট্রীয় মর্যাদায় স্বামী জিয়াউর রহমানের পাশে সমাহিত খালেদা

7

হোয়াইক্যংয়ে প্রাইভেটকারের বাম্পারে লুকানো ১ লাখ ৬ হাজার ইয়াব

8

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

9

চকরিয়ায় ডাকাতি ও ধর্ষণ মামলার আসামি জিসান গ্রেফতার, অস্ত্রসহ

10

নতুন দায়িত্বে গয়েশ্বর চন্দ্র রায় ও আমানউল্লাহ আমান

11

রোহিঙ্গা প্রত্যাবাসন: আন্তর্জাতিক সমর্থন জোরদারে সচেষ্ট বাংল

12

পেকুয়ায় পৃথক দুই অগ্নিকাণ্ডে সাত পরিবারের ঘর পুড়ে ছাই

13

জুলাই যোদ্ধা মাহদীকে গ্রেপ্তারের প্রতিবাদে শাহবাগ অবরোধ

14

কেন দেশজুড়ে সতর্কতা জারি, যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

15

নির্বাচনকে সামনে রেখে খুরুশকুল ব্রিজ এলাকায় বিজিবির তল্লাশি

16

রামুর ৪০ শিক্ষা প্রতিষ্ঠান ও ক্রীড়া সংগঠন পেল ক্রীড়া সামগ্রী

17

গর্জনিয়ায় বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে মুহিববুল্লাহকে

18

মন্ত্রী হিসেবে শপথ নিলেন আহমেদ আযম খান

19

যুক্তরাষ্ট্রের খালেদা জিয়ার নামে রাস্তার নামকরণ

20