. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Dec 28, 2025 ইং
অনলাইন সংস্করণ

ভারতে পালিয়েছে হাদির খুনিরা, স্বীকার করলো পুলিশ

এবার পুলিশও স্বীকার করলো ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে গেছে ওসমান হাদির হত্যাকারী ফয়সাল ও আলমগীর। তাদের ফিরিয়ে আনার চেষ্টা চলছে। রোববার (২৮ ডিসেম্বর) ডিএমপির মিডিয়া সেন্টারে এক ব্রিফিং'য়ে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ কমিশনার এস এন মো. নজরুল ইসলাম। 

তিনি বলেন, শুটার ফয়সাল ও মোটরসাইকেল চালক আলমগীরকে পালাতে সহায়তাকারীসহ মোট ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। ওসমান হাদি হত্যার ঘটনা পূর্ব-পরিকল্পিত। তাই, ফয়সাল ও আলমগীর ঘটনার পরপরই ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত দিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় ৬ জন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। 

পুলিশ বলছে, মামলাটির তদন্ত শেষ পর্যায়ে। আগামী ৭ দিনের মধ্যে চার্জশিট দেয়া হবে। পুলিশের ধারনা, ৫ আগস্ট পরবর্তী সময়ে ভোকাল ছিলেন ওসমান হাদি। তার বক্তব্যে একটি গ্রুপ ক্ষতিগ্রস্ত। তাই তাদের টার্গেটে পরিণত হয় ওসমান হাদি। রাজনৈতিক কারণে হাদিকে খুন করা হতে পারে- ব্রিফিংয়ে জানান নজরুল ইসলাম। বলেন, হাদির খুনিদের দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে। তারা গেছে অবৈধ উপায়ে। 

তবে বৈধ পথেই আসামিদের ফিরিয়ে আনার চেষ্টা চলছে। এর আগে, হাদি হত্যাকাণ্ড নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন সম্প্রচার করে যমুনা নিউজ। যেখানে উঠে আসে হত্যাকারীদের হালুয়াঘাট সীমান্ত দিয়ে পালানোর তথ্য।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য

1

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় ও আইপিএল সম্প্রচার

2

রামুতে পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ যুবক গ্রেপ্তার

3

বুধবার বাদে যোহর মানিক মিয়া এভিনিউতে বেগম জিয়ার জানাজা

4

আদালত থেকে ফেরার পথে দুই বোনের মৃত্যু, ঘরে ফেরা হলো না

5

এক দিনের ব্যবধানে ফের বাড়ল সোনার দাম

6

কোনো সভ্য দেশে কূটনৈতিক স্থাপনায় এ ধরনের হামলা হতে পারে না

7

পুলিশ হেফাজতে সেই সমন্বয়ক মাহাদী

8

চট্টগ্রাম পৌঁছেছেন তারেক রহমান

9

তারেক রহমানকে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী নির্বাচিত করেছে বিএন

10

কক্সবাজারে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বিএনপির ভাইস চেয়ারম্যা

11

নবউদ্যমে কক্সবাজার বন্ধুসভার সাংগঠনিক সভা ও পাঠচক্র অনুষ্ঠিত

12

কক্সবাজারে বাস–মিনিবাস শৃঙ্খলা পরিচালনা কমিটি গঠন

13

ঋণখেলাপির তালিকা থেকে মান্নার নাম বাদ দেয়ার নির্দেশ, নির্বাচ

14

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বিএনপি প্রার্থী শাহজাহান চৌধুরীকে শ

15

টেকনাফে শাহাজাহান চৌধুরীকে জামায়াত সমর্থক শাহ আজমের অকট্য ভা

16

পেকুয়া বিএনপি নেতা রুবেলের বহিষ্কারাদেশ প্রত্যাহার

17

বিদেশে থাকায় বন্যার সময় আসতে পারিনি, আপনাদের কাছে ক্ষমাপ্রার

18

অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের

19

মেহেরবানি করে চাঁদাবাজি করবেন না, রাজশাহীতে কর্মী সম্মেলনে জ

20