. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Sep 27, 2026 ইং
অনলাইন সংস্করণ

গর্জনিয়ায় পুলিশের উদ্যোগে মাদকবিরোধী সমাবেশ

মুহিবুল্লাহ চৌধুরী জিল্লু, রামু

রামুর কচ্ছপিয়ায় গর্জনিয়া পুলিশ ফাঁড়ির উদ্যোগে একটি মাদকবিরোধী র‍্যালি ও সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর ২০২৬ ইং) বিকাল ৪টা থেকে মাগরিবের আগ পর্যন্ত ৩নং কচ্ছপিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ড দোছড়ি নারকেল বাগান স্টেশনে এই কর্মসূচি পালিত হয়।  

দোছড়ি জামে মসজিদের পেশ ইমাম হাফেজ রেজাউলের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সভার সূচনা হয়। রামু প্রেস ক্লাবের সদস্য  মো. নুরুল হাকিমের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলহাজ্ব মাওলানা ফরিদ আহম্মদ।
​উক্ত মাদকবিরোধী সমাবেশে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন ৩নং কচ্ছপিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ছালেহ আহম্মদ।
​এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দোছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শাহীনুর রহমান এবং এনসিপি-র প্রতিনিধি নাহিদুল ইসলাম (আনছার)।
​রামু থানাধীন গর্জনিয়া পুলিশ ফাঁড়ির পক্ষ থেকে সমাবেশে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন ফাঁড়ির ইনচার্জ (আইসি) মো. আনিসুর রহমান, এসআই মো. শাহরিয়ার কালাম, এএসআই মোহাম্মদ ইউনুস এবং এএসআই টুটুল।

​বক্তারা বলেন, সমাজ থেকে মাদক নির্মূল করতে হলে পুলিশ ও সাধারণ জনগণকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। যুবসমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে এলাকায় নিয়মিত এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখার ওপর জোর দেওয়া হয়। সমাবেশ শেষে একটি মাদকবিরোধী র‍্যালি দোছড়ি স্টেশনের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এলাকার সর্বস্তরের জনগণ এই মহতী উদ্যোগে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িতদের রাজনীতি মানুষ গ্রহণ কর

1

নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ ১৭ ফেব্রুয়ারি

2

‘তেলাপোকাদের’ আন্দোলনের মুখে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত

3

কক্সবাজার সৈকত-সংলগ্ন সড়ক নির্মাণ স্থগিত ও নকশা পুনর্মূল্যায়

4

রাবি ভর্তি পরীক্ষায় ‘ডিপসিক’ এআই দিয়ে জালিয়াতি, আটক ১

5

পেকুয়ায় পৃথক দুই অগ্নিকাণ্ডে সাত পরিবারের ঘর পুড়ে ছাই

6

সামিট-এক্সিলারেট চালু: জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়ে ২৪০ কো

7

৩ লাখ রোহিঙ্গা ফেরত নেওয়ার বিষয়ে কোনো আলোচনা হয়নি: পররাষ্ট্র

8

অভিযানে গিয়ে সন্ত্রাসীদের গুলিতে র‌্যাব কর্মকর্তা নিহত

9

ইনকিলাব মঞ্চের দাবির সাথে এনসিপির সংহতি প্রকাশ

10

শাহপরীরদ্বীপে উদ্ধার হওয়া মরদেহটি নিখোঁজ রোহিঙ্গা মোহাম্মদ ক

11

বন্যায় ক্ষতিগ্রস্ত ৫০০ পরিবারের পাশে ‘আমরা মহেশখালীবাসী’

12

কক্সবাজারকে আঞ্চলিক পর্যটন হাব করতে চায় সরকার: পর্যটনমন্ত্রী

13

নৌবাহিনীর যৌথ অভিযান: হ্নীলায় অটোরিক্সা থেকে ৮০ হাজার ইয়াবা

14

সমুদ্রসৈকতে পানিতে ডুবে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

15

৯ দিনের বন্যায় কক্সবাজারে মাছ ও চিংড়ি খাতে ক্ষতি ৪৬ কোটি টাক

16

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে উন্নয়ন, শান্তি ও সম্প্রীত

17

চকরিয়ায় অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষকদের বিদায় সংবর্ধনা

18

সীতাকুণ্ডের জাহাজভাঙা কারখানায় গ্যাসের বিষক্রিয়ায় মৃত্যু বেড়

19

ঈদগাঁওয়ে মাছের প্রজেক্টে ভাসমান লাশ উদ্ধার, পরিচয় অজানা

20