. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Aug 24, 2026 ইং
অনলাইন সংস্করণ

নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে ২১৫ ইয়াবা, গাঁজা ও নগদ টাকা উদ্ধার

নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে ২১৫টি ইয়াবা বড়ি, ১০ পুরিয়া গাঁজা ও মাদক বিক্রির ৪ হাজার ৯৫০ টাকা উদ্ধার করা হয়েছে। এ সময় রুহুল আমিন (৩৮) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২৪ আগস্ট) রাত একটার দিকে বাইশারী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পুরাতন ইউনিয়ন পরিষদের পূর্ব পাশের একটি খোলা মাঠে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. মনজুর আহসানের নেতৃত্বে পুলিশের একটি দল রাতের টহল ও মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করছিল। এ সময় মাদক বিক্রির অভিযোগে রুহুল আমিনকে আটক করা হয়। পরে তাঁর কাছ থেকে ২১৫টি ইয়াবা বড়ি, ১০ পুরিয়া গাঁজা ও নগদ ৪ হাজার ৯৫০ টাকা উদ্ধার করা হয়।

গ্রেপ্তার রুহুল আমিন উত্তর বাইশারী গ্রামের মোশাররফ আলীর ছেলে। পুলিশের দাবি, তিনি দীর্ঘদিন ধরে পুরাতন ইউনিয়ন পরিষদসংলগ্ন এলাকায় সহযোগীদের নিয়ে ইয়াবা ও গাঁজা বিক্রি করে আসছিলেন। এর আগেও মাদকসহ তাঁকে দুইবার গ্রেপ্তার করা হয়েছিল।

বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. মনজুর আহসান বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদক কারবারিদের কোনো ছাড় দেওয়া হবে না।

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করার প্রক্রিয়া চলছে। তাঁর সঙ্গে জড়িত পলাতক সহযোগীদেরও আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রাম মহানগরে আতঙ্কের নাম ‘ডেভিড ইমন’

1

টমটমের চাকায় ওড়না পেচিয়ে কিশোরী পর্যটকের মৃত্যু

2

সরকারি সফরে যুক্তরাষ্ট্রে গেলেন সেনাবাহিনী প্রধান

3

অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার থাকার অঙ্গীকারে ঈদগাঁও অনলা

4

আকস্মিক সদর হাসপাতাল পরিদর্শনে এমপি কাজল

5

কক্সবাজার সিটি কলেজ শিক্ষক পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক নির্

6

৫ দিনের সরকারি সফরে তুরস্ক গেলেন সেনাপ্রধান

7

বাবাসহ ইরানের সকল শহীদের রক্তের প্রতিশোধ নেবোই: সুপ্রিম লিডা

8

খালেদা জিয়ার চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড

9

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ ৪ জনের দুর্নীতির অনুসন্ধান শুরু

10

ঈদযাত্রা শুরু: কক্সবাজার স্টেশনে ঘরমুখো মানুষের ভিড়, ট্রেনে

11

নাইক্ষ্যংছড়িতে ২০ হাজার ইয়াবাসহ ১৬ বছরের কিশোর আটক

12

চার মাস ধরে বন্ধ সড়কের সংস্কার, গর্তে ঝুঁকিপূর্ণ চলাচল

13

পেকুয়া বিএনপি নেতা রুবেলের বহিষ্কারাদেশ প্রত্যাহার

14

সাংবাদিক সংসদ কক্সবাজারের আলোচনা সভা ও ইফতার অনুষ্ঠিত

15

চট্টগ্রামের সাতকানিয়ায় পানির স্রোতে কবরস্থান থেকে ভেসে যাচ

16

টানা বৃষ্টিতে কক্সবাজারে বন্যার শঙ্কা, পাহাড়ধস এড়াতে নিরাপদ

17

কক্সবাজারের চারটি আসনে ১০ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

18

অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের

19

ঈদের দিন বঙ্গভবনে শুভেচ্ছা বিনিময় করবেন রাষ্ট্রপতি

20