. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Sep 29, 2026 ইং
অনলাইন সংস্করণ

গভীর নিম্নচাপ, চট্টগ্রাম-কক্সবাজারে ৩ নম্বর সতর্ক সংকেত

উত্তর আন্দামান সাগর ও মিয়ানমারের উপকূলে অবস্থানরত গভীর নিম্নচাপটি উত্তর-উত্তরপশ্চিম দিকে এগিয়ে যাচ্ছে। এর প্রভাবে চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দেওয়া সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

আবহাওয়া অধিদপ্তর বলছে, গভীর নিম্নচাপটি গত মধ্যরাতেও একই এলাকায় অবস্থান করছিল। তবে এটি আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে আগামী ২ থেকে ৩ ঘণ্টার মধ্যে মিয়ানমারের কিয়াইকতো এলাকার ওপর দিয়ে উপকূল অতিক্রম করতে পারে।

সতর্কবার্তায় বলা হয়েছে, চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে দেখানো ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত নামিয়ে চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে হবে।

এ ছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সাগর ও উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে বিচরণ না করতে বলা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তরণ এলাকা থেকে স্কুলছাত্রীকে প্রকাশ্যে অপহরণের অভিযোগ

1

একনেকে ১২ প্রকল্প অনুমোদন, কক্সবাজারের রোহিঙ্গা-প্রভাবিত এলা

2

কৌশলের নামে ‘গুপ্ত’ বা ‘সুপ্ত’ বেশ ধারণ করেনি বিএনপি: তারেক

3

শাহপরীরদ্বীপে উদ্ধার হওয়া মরদেহটি নিখোঁজ রোহিঙ্গা মোহাম্মদ ক

4

তারেক রহমানের এনআইডি নিবন্ধন সম্পন্ন

5

মুস্তাফিজকে কলকাতার দল থেকে বাদ দেওয়ার নির্দেশ

6

ঘুমধুমে মালিকবিহীন ১ লাখ ইয়াবা উদ্ধার

7

ইরানে টানা কয়েক সপ্তাহ স্থল হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র

8

কুতুবদিয়ায় বঙ্গোপসাগরে ট্রলার ডুবে নিখোঁজ ৪ জেলের মরদেহ উদ্ধ

9

ভোটের আগেই এমপি হাসনাত! মঞ্জুরুল করতে পারবেন না নির্বাচন

10

রামুতে স্ত্রীর হাতে স্বামী খুন, দাম্পত্যকলহ নাকি পরকীয়া?

11

সেন্ট মার্টিনগামী জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনায় ৫ সদস্যের তদন্ত

12

কক্সবাজারে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন : গুরুত্ব পায় পরিব

13

নির্বাচনী নিরাপত্তায় ঈদগাঁওতে যৌথ টহল

14

সংসদের তৃতীয় অধিবেশন বসছে আজ

15

নির্বাচন ও গণভোট/ক্যাম্প থেকে বের হতে পারবেন না রোহিঙ্গারা

16

সবাইকে কাঁদিয়ে বিদায় নিল ২০২৫, শুরু হলো চ্যালেঞ্জিং নির্বা

17

পেকুয়ায় বন্যাদুর্গত মানুষের পাশে ১১ বিজিবি

18

গুলশানে আ.লীগের ঝটিকা মিছিলে অংশ নেওয়ার অভিযোগে গ্রেপ্তার ৩২

19

পেকুয়ায় সড়ক বন্ধ করে ট্রাকে লবণবোঝাই: ট্রাকচালককে জরিমানা

20