. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Mar 18, 2026 ইং
অনলাইন সংস্করণ

টেকনাফে বাস–সিএনজি মুখোমুখি সংঘ’র্ষে শি’শু’র মৃ’ত্যু, আ’হত ৪

কক্সবাজারের টেকনাফে যাত্রীবাহী বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে নাহিদ ইসলাম (৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও অন্তত চারজন আহত হয়েছেন, যাদের মধ্যে সিএনজি চালকের অবস্থা আশঙ্কাজনক।

বুধবার (১৮ মার্চ) বেলা প্রায় ১২টার দিকে কক্সবাজার-টেকনাফ মহাসড়কের হোয়াইক্যাংয়ের ঝিমংখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের সময় সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায় এবং এতে শিশুসহ কয়েকজন গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে হ্নীলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক নাহিদ ইসলামকে মৃত ঘোষণা করেন।
নিহত নাহিদ ইসলাম হ্নীলা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের আলীআকবর পাড়া এলাকার মোহাম্মদ নুরের ছেলে।

আহতদের মধ্যে কয়েকজনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকদের মতে, সিএনজি চালকের শারীরিক অবস্থা গুরুতর।

এ বিষয়ে হোয়াইক্যং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আবছার জানান, দুর্ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সংশ্লিষ্ট দুটি বাস জব্দ করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

“গণভোট ও নির্বাচনে বাংলাদেশ বেতার” শীর্ষক আলোচনা সভা ও সাংস্

1

জামায়াতের ৮৮ সদস্যের পুনর্গঠিত কর্মপরিষদে জায়গা পেলেন ২১ ন

2

টেকনাফে ৪ বছরের সাজাপ্রাপ্ত হত্যা মামলার আসামি গ্রেপ্তার

3

অগ্নিকাণ্ডে তিন বসতঘর পুড়ে ছাই, ক্ষতি ২০ লাখ টাকা

4

দুর্নীতি মামলায় টেকনাফের জাফর আহমদের ৭ বছরের কারাদণ্ড

5

সালাহউদ্দিন আহমদকে গুমের মামলায় জিয়াউলকে ট্রাইব্যুনালে হাজির

6

কক্সবাজারের চারটি আসনে ১০ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

7

হ্নীলা সীমান্তে ১৪ লাখ ইয়াবাসহ দুই কারবারি আটক

8

'উখিয়ায় সাংবাদিকদের ওপর সরওয়ারের জুলুম' শিরোনামে প্রকাশিত সং

9

চকরিয়ায় ভবন নির্মাণকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্

10

শপথ নিলেন আপিল বিভাগের নবনিযুক্ত বিচারপতি হাবিবুল গনি

11

আদালত থেকে ফেরার পথে দুই বোনের মৃত্যু, ঘরে ফেরা হলো না

12

ঋণখেলাপির তালিকা থেকে মান্নার নাম বাদ দেয়ার নির্দেশ, নির্বাচ

13

মাদক উদ্ধারে সাফল্যের স্বীকৃতি, সম্মাননা পেলেন কক্সবাজার সদর

14

খরচ কমাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

15

বদলে যাওয়া ক্যাম্পাস

16

চকরিয়ায় ট্রেনে কাটা পড়ে শিশুর মৃত্যু

17

কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে দুটি ঈদ জামাত,শহরের বাকী সব মসজিদে কখ

18

দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৬.৭ ডিগ্রি

19

চাকরির প্রলোভনে কিশোর অপহরণ, উখিয়ায় মানবপাচার চক্রের ২ সদস্য

20