. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Mar 4, 2026 ইং
অনলাইন সংস্করণ

উখিয়ায় অস্ত্রসহ ৫ রোহিঙ্গা ডাকাত আটক

উখিয়ায় অস্ত্র ও গোলাবারুদসহ ডাকাতির প্রস্তুতিকালে ৫ রোহিঙ্গাকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৫।

মঙ্গলবার (০৩ মার্চ) দিবাগত রাতে উখিয়ার পালংখালী ইউনিয়নের বালুখালী পান বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

​গ্রেপ্তারকৃতরা হলেন— মোঃ আলম (৩৩), মোঃ রশিদ (৪৪), সৈয়দ আলম (২৯), নূর কামাল (২৮) এবং জাহেদ উল্লাহ (২১)। তারা সবাই উখিয়া ও টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।

​র‍্যাব-১৫ সূত্রে জানা যায়, বালুখালী পান বাজার এলাকায় জনৈক আব্দুর রহমানের ভাড়া বাসায় একদল সশস্ত্র ব্যক্তি ডাকাতির উদ্দেশ্যে সমবেত হয়েছে এমন সংবাদের ভিত্তিতে রাত পৌনে ১০টার দিকে র‍্যাবের সদস্যরা সেখানে অভিযান পরিচালনা করে। র‍্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে ৫ জনকে হাতেনাতে গ্রেপ্তার করা গেলেও অন্ধকারে আরও ২-৩ জন কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়।

​অভিযান শেষে গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ০১টি দেশীয় তৈরি পিস্তল ও ম্যাগাজিন, ০৪ রাউন্ড গুলি, ০১টি ফায়ারকৃত খোসা, ০১টি দেশীয় তৈরি একনলা বন্দুক, ০৩ রাউন্ড রাইফেলের গুলি, ০২টি ফোল্ডিং স্টিলের চাকু এবং ০৩টি বিশেষ ধরনের ধারালো আংটি উদ্ধার করা হয়। এছাড়া ডাকাতির কাজে ব্যবহৃত ০৪টি মোবাইল ফোন ও সিম কার্ড জব্দ করা হয়েছে।

​প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা মাদক ব্যবসা ও ডাকাতির সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। র‍্যাব আরও জানায়, ১নং আসামি মোঃ আলমের বিরুদ্ধে ইতিপূর্বে টেকনাফ থানায় একটি অস্ত্র মামলা রয়েছে।
​গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে অস্ত্র আইন ও দণ্ডবিধি অনুযায়ী নিয়মিত মামলা রুজু করে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

এছাড়া পলাতক আসামিদের গ্রেপ্তার এবং অস্ত্রের উৎস উদঘাটনে র‍্যাবের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন র‍্যাব ১৫ এর সহকারি পরিচালক আ. ম.ফারুক।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার থাকার অঙ্গীকারে ঈদগাঁও অনলা

1

সরকারি হাসপাতালই মানুষের প্রধান ভরসা হোক: প্রধানমন্ত্রী

2

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় ও আইপিএল সম্প্রচার

3

বাবাসহ ইরানের সকল শহীদের রক্তের প্রতিশোধ নেবোই: সুপ্রিম লিডা

4

খুলে দেওয়া হলো জাতীয় সংসদের দক্ষিণ প্লাজার প্রবেশ পথ

5

বিমানের কার্গো কমপার্টমেন্টের টয়লেট থেকে ১৫৩ সোনার বার উদ্ধা

6

কক্সবাজার জেলা পরিষদের প্রশাসক হলেন এটিএম নুরুল বশর চৌধুরী

7

গভীর সমুদ্রে ডাকাতের কবলে পড়া ১৩ জেলেকে উদ্ধার করল কোস্ট গার

8

মাকে নিয়ে আবেগঘন পোস্ট তারেক রহমানের

9

বারুণী স্নানে মুখর সমুদ্রসৈকত, পুণ্যার্থীদের ঢল কবিতা চত্বরে

10

আলীকদমে বৃদ্ধার গলাকাটা লাশ উদ্ধার

11

নাজমুলকে বিসিবির শোকজ, বার্তা দিলো ক্রিকেটারদেরও

12

আবেদনের ২৪ ঘণ্টার মধ্যেই এনআইডি পাবেন তারেক রহমান: এনআইডির ড

13

মন্ত্রিসভায় যাচ্ছেন যারা

14

চট্টগ্রামসহ দেশের ৪ বিভাগে বন্যার আশঙ্কা

15

হোয়াইক্যংয়ের কম্বনিয়া পাহাড়ে যুবকের লাশ

16

ভূমিকম্পে কেঁপেছে কক্সবাজারসহ দেশের বিভিন্ন অঞ্চল

17

এক-এগারোর নেপথ্যে চাঞ্চল্যকর তথ্য, তালিকায় প্রভাবশালী নাম

18

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গোপন রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানাল ছাত্রদ

19

চকরিয়ায় ট্রেনে কাটা পড়ে শিশুর মৃত্যু

20