. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Sep 22, 2026 ইং
অনলাইন সংস্করণ

পেকুয়ায় সড়ক বন্ধ করে ট্রাকে লবণবোঝাই: ট্রাকচালককে জরিমানা

পেকুয়া প্রতিনিধি:

কক্সবাজারের পেকুয়ায় প্রধান সড়ক অবরুদ্ধ করে ট্রাকে লবণবোঝাইয়ের অপরাধে এক ট্রাকচালককে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর দুপুরে উপজেলার রাজাখালী ইউনিয়নের মাঝিরপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন পেকুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম।

দণ্ডপ্রাপ্ত চালকের নাম রায়হান (২১)। তিনি স্থানীয় মাঝিরপাড়া এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে।

স্থানীয় বাসিন্দারা জানান, মাঝিরপাড়া এলাকার অপেক্ষাকৃত সরু সড়কটিতে প্রায়ই বড় বড় ট্রাক আড়াআড়িভাবে দাঁড় করিয়ে লবণ বোঝাই করা হয়। এতে তীব্র যানজটের সৃষ্টি হয়ে পথচারী, সাধারণ যাত্রী ও স্কুল-কলেজের শিক্ষার্থীদের চরম ভোগান্তির শিকার হতে হয়। অনেক সময় সড়কটিতে এক ঘণ্টা পর্যন্ত যান চলাচল বন্ধ থাকে।

অভিযোগ রয়েছে, এভাবে যত্রতত্র ও নিয়মনীতি না মেনে গাড়ি পার্কিং করে লবণ লোড করার কারণে যেমন জনদুর্ভোগ বাড়ছে, তেমনি প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। এ অবস্থা নিরসনে এলাকাবাসী দীর্ঘদিন ধরে প্রশাসনের স্থায়ী হস্তক্ষেপ দাবি জানিয়ে আসছিলেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পেকুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমিনুল ইসলাম বলেন, সড়ক দখল করে জনদুর্ভোগ সৃষ্টির খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছাই। সেখানে অভিযোগের সত্যতা মিললে সড়ক পরিবহন আইন অনুযায়ী সংশ্লিষ্ট ট্রাকচালককে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। জনস্বার্থে ও সড়ক শৃঙ্খলায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এই কর্মকর্তা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কক্সবাজার কেন্দ্রিক স্পোর্টস ট্যুরিজম গড়ে তোলা হবে: ক্রীড়া প

1

ভারত সফরে জয়শঙ্কর-অজিত দোভালের সঙ্গে বসবেন পররাষ্ট্রমন্ত্রী

2

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

3

পদত্যাগ করলেন দুদক চেয়ারম্যান ও দুই কমিশনার

4

চকরিয়ায় বিদায়ী ইউএনওর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে গণশুনানি

5

ফ্যাসিবাদ বিদায় নিলেও কালো ছায়া রয়ে গেছে : বিরোধীদলীয় নেতা

6

আওয়ামীলীগ ভারতের দল,ভারতীয় সেবাদাস সরকার ছিলো-চকরিয়ায় সালাহউ

7

নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে ২১৫ ইয়াবা, গাঁজা ও নগদ টাকা উ

8

কক্সবাজার সহ ৫ জেলায় ভূমিধসের সতর্কতা জারি

9

চকরিয়ায় বসতঘর থেকে পিস্তল ও গুলি উদ্ধার : আটক ১

10

মহেশখালীতে ৭৫ কোটি টাকার জাল জব্দ কোস্টগার্ডের

11

তামাক ছাড়তে কৃষকদের মুরগির ঘর, বিকল্প জীবিকায় উদ্যোগ

12

কক্সবাজার পৌর এবি পার্টির বিক্ষোভ, নির্বাচনে লেভেল প্লেয়িং ফ

13

যে দেশে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত থাকে সে দেশের গণতন্ত্র

14

এ সরকার সবসময় জনগণের পাশে থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী

15

কক্সবাজারে ঝুঁকিপূর্ণ ৩২৯টি ভোটকেন্দ্র: ঝুঁকিতে দ্বীপ ও সীমা

16

শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনে ভোট ৯ এপ্রিল

17

কক্সবাজার ৩ ও ৪ আসনে ১০ প্রার্থী বৈধ, মনোনয়ন বাতিল ১ জনের

18

কড়াইল বস্তির বাসিন্দাদের ফ্ল্যাট দেওয়ার আশ্বাস তারেক রহমানের

19

ঋণখেলাপির তালিকা থেকে মান্নার নাম বাদ দেয়ার নির্দেশ, নির্বাচ

20