. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Jul 27, 2026 ইং
অনলাইন সংস্করণ

বন্যায় ক্ষতিগ্রস্ত চকরিয়া-মাতামুহুরীর ৪,৫৭১ কৃষক পেলেন আমন ধানের বীজ

বন্যায় ফসল হারিয়ে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় থাকা কক্সবাজারের চকরিয়া ও মাতামুহুরী উপজেলার ৪ হাজার ৫৭১ জন কৃষকের হাতে বিনা মূল্যে আমন ধানের বীজ তুলে দেওয়া হয়েছে। সরকারি প্রণোদনা ও পুনর্বাসন কর্মসূচির আওতায় এসব বীজ বিতরণ করা হয়।

সোমবার (২৭ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে চকরিয়া উপজেলা কৃষি কার্যালয়ের সামনে আয়োজিত অনুষ্ঠানে কৃষকদের মধ্যে বীজ বিতরণ করা হয়।

কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, সম্প্রতি টানা ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় চকরিয়া ও মাতামুহুরী উপজেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়। এতে ফসলের মাঠ তলিয়ে যাওয়ায় ক্ষতিগ্রস্ত হন বিপুলসংখ্যক কৃষক। তাঁদের পুনর্বাসন ও আমন চাষে উৎসাহিত করতে এ কর্মসূচির আওতায় বীজ দেওয়া হয়েছে।

চকরিয়া উপজেলার ২ হাজার ৫৭১ জন এবং নবগঠিত মাতামুহুরী উপজেলার ২ হাজার কৃষক এ সহায়তা পেয়েছেন। প্রত্যেক কৃষককে ৫ কেজি করে আমন ধানের বীজ দেওয়া হয়েছে।

চকরিয়া উপজেলা কৃষি কর্মকর্তা শাহনাজ ফেরদৌসীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন দেলোয়ার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আনোয়ারুল আমিন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইসরাত জাহান সুইটি, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. মহিউদ্দিন ও উপসহকারী কৃষি কর্মকর্তা মো. আরিফুল ইসলাম।

কৃষি কর্মকর্তা শাহনাজ ফেরদৌসী বলেন, সাম্প্রতিক বন্যায় চকরিয়া ও মাতামুহুরী উপজেলার প্রান্তিক কৃষকেরা ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন। তাঁদের দ্রুত ঘুরে দাঁড়াতে সরকারের প্রণোদনা কর্মসূচির আওতায় বিনা মূল্যে আমন ধানের বীজ বিতরণ করা হচ্ছে। উন্নতমানের বীজ পেয়ে কৃষকেরা আবার চাষাবাদে ফিরবেন বলে আশা করা হচ্ছে।

তিনি আরও বলেন, বন্যার পর ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসন, কৃষি উৎপাদন পুনরুদ্ধার ও খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে কৃষি বিভাগের বিভিন্ন সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুমের বিচারের পথ খুলল, সংসদে ট্রাইব্যুনাল আইনের সংশোধনী পাস

1

গভীর সমুদ্রে ডাকাতের কবলে পড়া ১৩ জেলেকে উদ্ধার করল কোস্ট গার

2

চট্টগ্রামে তিন আসনে বিএনপির প্রার্থী পরিবর্তন

3

নাইক্ষ্যংছড়ি সীমান্তে ২ লাখ ইয়াবা উদ্ধার, পালাল চোরাকারবারির

4

চট্টগ্রাম বোর্ডের শনিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত

5

হোয়াইক্যংয়ে ইউনিয়ন বিভক্তির সভায় হামলা-ভাঙচুর

6

বর্তমান সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার

7

রাষ্ট্রপতির সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

8

জামায়াত-আ. লীগ একতাবদ্ধ হয়ে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে : রা

9

পেকুয়ায় ঝুলন্ত যুবকের মরদেহ উদ্ধার

10

শপথ নিলেন নতুন প্রধান বিচারপতি

11

তেহরানে দফায় দফায় চলছে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলা, পাল

12

‘জুলাই সনদ’ বাস্তবায়ন থেকে সরে গেছে বিএনপি : মিয়া গোলাম পরওয়

13

পায়ুপথে ইয়াবা পাচারের সময় হাতেনাতে বিমানযাত্রী আটক

14

এভারকেয়ার থেকে সংসদ ভবন রুটে যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে: ডিএ

15

এনসিপির ভিত্তি অনেক মজবুত: নাহিদ ইসলাম

16

চট্টগ্রামকে আধুনিক নগরী গড়তে গণমাধ্যমের সহযোগিতা চান সিডিএ চ

17

দাম বাড়ল এলপি গ্যাসের

18

সমুদ্রসৈকতের পথশিশুদের মুখে হাসি, নতুন পোশাক পেল ৩৫ শিশু

19

কোনাখালীর সাবেক চেয়ারম্যান দিদার গ্রেফতার

20