. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Aug 3, 2026 ইং
অনলাইন সংস্করণ

এক মামলায় সুমনের জামিন স্থগিত, অন্যটিতে বহাল

সুপ্রিম কোর্টের আইনজীবী ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের এক মামলায় হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। তবে অপর একটি মামলায় তাঁর জামিন বহাল রাখা হয়েছে।

রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি শেষে সোমবার (৩ আগস্ট) চেম্বার বিচারপতি মো. রেজাউল হক এ আদেশ দেন।

সুমনের আইনজীবী লিটন আহমেদ জানান, খিলগাঁও থানার হত্যা মামলায় হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করা হয়েছে। অন্যদিকে মুগদা থানার হত্যাচেষ্টা মামলায় তাঁর জামিন বহাল রেখেছেন চেম্বার আদালত।

এর আগে গত ২৯ জুলাই রুল নিষ্পত্তি করে বিচারপতি শেখ মো. জাকির হোসেন ও বিচারপতি মো. জাকির হোসেনের হাইকোর্ট বেঞ্চ ব্যারিস্টার সুমনকে দুই মামলায় জামিন দেন।

পরে হাইকোর্টের দেওয়া জামিনের আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ চেম্বার আদালতে আবেদন করে। সোমবার ওই আবেদনের শুনানি শেষে আদালত এক মামলায় জামিন স্থগিত এবং অপর মামলায় জামিন বহাল রাখেন।

২০২৪ সালের ২১ অক্টোবর দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর মিরপুর-৬ এলাকা থেকে ব্যারিস্টার সুমনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের কিছু সময় আগে রাত সোয়া ১টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি লিখেছিলেন, ‘আমি পুলিশের সঙ্গে যাচ্ছি। দেখা হবে আদালতে। দোয়া করবেন সবাই।’

সাবেক এই স্বতন্ত্র সংসদ সদস্যের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় এবং হবিগঞ্জে একাধিক মামলা রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপি ফটো সেশনের রাজনীতি করে না: পানিসম্পদমন্ত্রী এ্যানি

1

টেকনাফে কুরিয়ার সার্ভিসের কার্গো স্টোর থেকে ১১ হাজার ইয়াবা উ

2

১২ মে সংরক্ষিত নারী আসনে ভোট, তফসিল ৮ এপ্রিল

3

ঈদগাঁও বাজারে গভীর রাতে আগুন, পুড়ল তিনটি দোকান

4

স্থানীয় সরকার নির্বাচনের তারিখ চূড়ান্ত নয় : ইসি আনোয়ারুল

5

পদত্যাগ করলেন দুদক চেয়ারম্যান ও দুই কমিশনার

6

মানুষকে ডাক্তারের পেছনে ঘুরতে হবে না, ডাক্তার মানুষের পেছনে

7

কক্সবাজারে আন্তর্জাতিক নারী দিবস পালিত

8

রিকশাচালককে গুলি করে হত্যা মামলায় কারাগারে চিকিৎসকসহ পাঁচজন

9

বিএনপির স্থায়ী কমিটির বৈঠক আজ

10

মায়ানমারে পাচারকালে সিমেন্ট ও ডিজেলসহ আটক ১৮

11

কড়াইল বস্তির বাসিন্দাদের ফ্ল্যাট দেওয়ার আশ্বাস তারেক রহমানের

12

হাদি হত্যার বিচার দাবিতে শাহবাগ অবরোধ

13

উখিয়ায় বিএসটিআইয়ের লোগো লাগিয়ে অনুমোদনহীন বেকারি পণ্য

14

কারচুপি ও হামলার অভিযোগ, প্রতিকার না পেলে ‘কঠিন সিদ্ধান্তের’

15

রামুর গর্জনিয়ায় জুলাই শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা সভা

16

রোহিঙ্গাদের ‌‘বাঙালি’ দাবি মিয়ানমারের, প্রত্যাখান করল বাংলাদ

17

টেকনাফে নৌ অঞ্চল কমান্ডার -গণভোট ও সংসদ নির্বাচন সুষ্ঠ করতে

18

চকরিয়া পৌরশহরের অলিগলিতে ময়লার স্তূপ, নাক চেপে চলছেন পথচারীর

19

সংসদে দেখে দেখে বক্তব্য দেওয়া অনুমোদিত নয় : স্পিকার

20