. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Aug 29, 2026 ইং
অনলাইন সংস্করণ

নাইক্ষ্যংছড়িতে মালিকবিহীন ৩৯ হাজার টাকার সার জব্দ করেছে বিজিবি

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে উপজেলা কৃষি কর্মকর্তাসহ যৌথ অভিযান চালিয়ে মালিকবিহীন বিভিন্ন প্রকার সার আটক করেছে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)। আটক করা সারের আনুমানিক মূল্য ৩৯ হাজার টাকা।

শনিবার (২৯ আগস্ট) দুপুর ২টার দিকে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) ও উপজেলা কৃষি কর্মকর্তার সমন্বয়ে উপজেলার থিমছড়ি এলাকায় এ যৌথ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে মালিকবিহীন ২৫০ কেজি ইউরিয়া সার, ৮০০ কেজি টিএসপি সার ও ২৫০ কেজি ডিএপি সারসহ মোট ১ হাজার ৩০০ কেজি বিভিন্ন প্রকার সার আটক করা হয়।

বিজিবি জানায়, সীমান্ত দিয়ে কৃষি উপকরণ যাতে অবৈধভাবে দেশের বাইরে পাচার হতে না পারে, সে লক্ষ্যে সীমান্ত এলাকায় টহল ও নজরদারি জোরদার করা হয়েছে। স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে বিভিন্ন স্থানে এ ধরনের যৌথ অভিযান অব্যাহত থাকবে।

নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়জুল কবির বলেন, দেশের সীমান্ত সুরক্ষা, চোরাচালান ও মানবপাচার প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ নিয়ন্ত্রণ, অবৈধ অস্ত্র ও মাদক পাচার প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে। পাশাপাশি কৃষি উপকরণ সার যাতে দেশের বাইরে পাচার হতে না পারে, সে বিষয়েও সীমান্ত এলাকায় বিশেষ নজরদারি করা হচ্ছে।

এদিকে, সীমান্ত এলাকা থেকে সার পাচার রোধে বিজিবির এ অভিযানকে স্বাগত জানিয়েছেন স্থানীয় কৃষকেরা। তারা বলেন, সার দেশের বাইরে পাচার হলে স্থানীয় কৃষকদের চাহিদা অনুযায়ী সার পাওয়া কঠিন হয়ে পড়ে এবং বাজারে সংকট ও মূল্যবৃদ্ধির আশঙ্কা থাকে। কৃষকদের স্বার্থে এ ধরনের অভিযান আরও জোরদার করার জন্য বিজিবির প্রতি আহ্বান জানান তারা।

আটক সার পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক বছরে রোহিঙ্গা শরণার্থী বাড়ল ১ লাখ ৭৯ হাজার

1

সীমান্তে গুলিবিদ্ধ শিশু আফনানের মাথার খুলি ফ্রিজে

2

রামুতে সিআরআই সদস্যদের কৃষি ঝুঁকি বীমা প্রদান

3

বিএনপির স্থায়ী কমিটির বৈঠক আজ

4

ইরানে বিধ্বস্ত বিমানের ক্রুকে জীবিত উদ্ধার করে নিয়ে গেছে মার

5

অভাবকে হার মানিয়ে কক্সবাজারের নীলার আমেরিকা যাত্রা

6

রামুতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে অস্ত্র–গোলাবারুদ উদ্ধার, না

7

চট্টগ্রামে র‍্যাবের অভিযানে দেড় কোটি টাকার বিদেশি সিগারেট জব

8

আটলান্টিক জাহাজের কর্মচারী নিহত, বেঁচে গেলেন ১৯৪ পর্যটক

9

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে ২ জাহাজের সংঘর্ষ, উদ্ধারে নৌবাহ

10

গ্যাস পাম্পের আগুনে দগ্ধ আবু তাহের মারা গেছেন, মরদেহ কক্সবাজ

11

চকরিয়ায় অপহরণের দুই দিন পর কিশোর উদ্ধার, গ্রেপ্তার ১

12

আলজেরিয়ায় বাস খাদে পড়ে নিহত ২৭, আহত ৩৯

13

কক্সবাজারে বাস–মিনিবাস শৃঙ্খলা পরিচালনা কমিটি গঠন

14

নাইক্ষ্যংছড়িতে ২০ হাজার ইয়াবাসহ ১৬ বছরের কিশোর আটক

15

ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা সংকটাপন্ন, ভেন্টিলেশনে রেখে ব

16

ইরানে বাড়ছে হামলা, মধ্যপ্রাচ্যে ৫০ হাজার মার্কিন সেনা মোতায়ে

17

বন্ধুর ঘুষিতে প্রাণ গেল ১০ বছরের তারেকের

18

অগ্নিকাণ্ডে তিন বসতঘর পুড়ে ছাই, ক্ষতি ২০ লাখ টাকা

19

সীতাকুণ্ডের জাহাজভাঙা কারখানায় গ্যাসের বিষক্রিয়ায় মৃত্যু বেড়

20