. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Aug 19, 2026 ইং
অনলাইন সংস্করণ

মাদক ব্যবসায়ীদের সামাজিকভাবে বয়কটের আহ্বান রামুর ওসির

মুহিবুল্লাহ চৌধুরী জিল্লু, রামু

চিহ্নিত মাদক ব্যবসায়ী ও মাদকের সঙ্গে জড়িত ব্যক্তিদের সামাজিকভাবে বয়কট করার আহ্বান জানিয়েছেন কক্সবাজারের রামু থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে ফজলুল হক। তিনি বলেছেন, মাদক নির্মূলে শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান যথেষ্ট নয়; সমাজের সর্বস্তরের মানুষের সম্মিলিত ভূমিকা প্রয়োজন।

বুধবার (১৯ আগস্ট) বিকেলে রামুর গর্জনিয়া ইউনিয়নে আয়োজিত মাদকবিরোধী শোভাযাত্রা ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। জেলা পুলিশের নির্দেশনায় এ কর্মসূচির আয়োজন করা হয়।

ওসি এ কে ফজলুল হক বলেন, মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী মাদক ব্যবসায়ীদের তালিকা তৈরি করা হচ্ছে। বড় বড় মাদক কারবারিরাও ছাড় পাবে না। তবে মাদক নির্মূলে সমাজের সর্বমহলের সহযোগিতা প্রয়োজন। শিক্ষার্থীদেরও এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।

পোয়াংগেরখিল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত সমাবেশে গর্জনিয়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) জুয়েল চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য দেন গর্জনিয়া পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত পুলিশ পরিদর্শক মো. আনিছুর রহমান, উপজেলা জামায়াতের আমির ও সাবেক ভাইস চেয়ারম্যান ফজলুল্লাহ মোহাম্মদ হাসান, গর্জনিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল আলিম, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি মুহিবুল্লাহ চৌধুরী জিল্লু, সহসভাপতি ও সাংবাদিক হাফিজুল ইসলাম চৌধুরী এবং সাংবাদিক জয়নাল আবেদীন টুক্কু।

সমাবেশে বক্তারা গর্জনিয়া ও কচ্ছপিয়া ইউনিয়নে মাদকের বিস্তার, বিশেষ করে ইয়াবা পাচারের বিভিন্ন দিক তুলে ধরেন। তাঁরা ইয়াবা পাচার বন্ধে পুলিশের আরও কার্যকর নজরদারি ও ভূমিকার দাবি জানান।

আলোচনা শেষে গর্জনিয়া ইউনিয়নের প্রধান সড়কে মাদকবিরোধী শোভাযাত্রা বের করা হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়ে মাদকবিরোধী বিভিন্ন স্লোগান দেন।

শোভাযাত্রা ও সমাবেশে আরও উপস্থিত ছিলেন গর্জনিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি মুহাম্মদ মুহিববুল্লাহ, ইউপি সদস্য আব্দুল জব্বার, ইউপি সদস্য সাকের আহমদ, নারী ইউপি সদস্য কমরুন্নাহার, গর্জনিয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মালেক, গর্জনিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি দিদারুল আলম, রামু উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আজিজুল হক আজিজ, গর্জনিয়া যুবদলের সহসভাপতি শহীদুল্লাহ শহীদ এবং গর্জনিয়া ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন জনিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টেকনাফে ১ লাখ ইয়াবাসহ উখিয়ার সাইফুল গ্রেপ্তার

1

প্রেসক্লাবে জুলাই শহীদ স্মৃতি শীর্ষক চিত্র প্রদর্শনী

2

ভেনামি চিংড়ির নপলি আমদানি বন্ধের দাবি

3

অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের

4

মধ্যপ্রাচ্যে সঙ্কটের সমাধানে বিশেষ দূত পাঠাচ্ছে চীন

5

আলীকদমে ১১ দলীয় জোটের গণমিছিল: মানুষ পরিবর্তন চায়: সুজা উদ্দ

6

জামায়াত আমির ডা. শফিকুর রহমানের মনোনয়ন বৈধ

7

চকরিয়া পৌরশহরের অলিগলিতে ময়লার স্তূপ, নাক চেপে চলছেন পথচারীর

8

কক্সবাজারের ডিককুলে যৌথবাহিনীর অভিযান: অস্ত্রসহ সন্ত্রাসী আট

9

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

10

টঙ্গীতে শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ

11

নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে ২১৫ ইয়াবা, গাঁজা ও নগদ টাকা উ

12

নিরাপত্তা শঙ্কায় ভারতে দল পাঠাবে না বিসিবি, ভেন্যু পরিবর্তনে

13

কক্সবাজার-১ আসনে মনোনয়নপত্র জমা দিলেন সালাহউদ্দিন আহমদ

14

ইরান থেকে ফিরলেন ২৮২ বাংলাদেশি

15

টেকনাফে বাসে তল্লাশি, ৪৫ লিটার মদসহ আটক ২

16

গণভোট ও অপরাধ প্রতিরোধে কক্সবাজারে সায়মুন সংসদের গণসচেতনতা ক

17

প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন

18

অভিযানে গিয়ে সন্ত্রাসীদের গুলিতে র‌্যাব কর্মকর্তা নিহত

19

নাইক্ষ্যংছড়ি সীমান্তে আরাকান আর্মির ৩ সদস্য আটক

20