. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Oct 9, 2026 ইং
অনলাইন সংস্করণ

পেকুয়ায় সাবেক গুলদী যুব প্রগতি সংঘের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

পেকুয়া প্রতিনিধি 

কক্সবাজারের পেকুয়ায় সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে সাবেক গুলদী যুব প্রগতি সংঘের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করা হয়েছে। এ উপলক্ষে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, কুইজ প্রতিযোগিতা, শিক্ষার্থীদের মধ্যে স্কুল ড্রেস বিতরণ এবং গাছের চারা প্রদান করা হয়। 

শুক্রবার (৯ অক্টোবর) বিকেল ৩টায় নবগঠিত পেকুয়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সাবেক গুলদী কেন্দ্রীয় জামে মসজিদ মাঠে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সংগঠনের উপদেষ্টা ও সদস্যরা উপস্থিত ছিলেন। 

সাবেক গুলদী যুব প্রগতি সংঘের সভাপতি রোকন উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান। বিশেষ অতিথি ছিলেন পেকুয়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাঈমুর রহমান হৃদয়, পেকুয়া সদরের ইউপি সদস্য শাহেদুল ইসলাম, সাবেক ইউপি সদস্য এম. ইসমাঈল সিকদার এবং বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী মোহাম্মদ নাঈমুল করিম। 

সংঘের উপদেষ্টা মাওলানা লোকমান হাকীমের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপদেষ্টা আলহাজ্ব শওকত ইসলাম চৌধুরী বাহাদুর, হাফেজ হেফাজত উল্লাহ, মাওলানা শিহাব উদ্দিন, মাস্টার মিজানুল হক এবং সংগঠনের সিনিয়র সদস্য নুরশেদুল আলমসহ অন্যরা। 

অনুষ্ঠানে সংগঠনের গত দুই বছরের কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন সাংগঠনিক সম্পাদক আরফ উদ্দিন মারুফ। তিনি সংগঠনের বিভিন্ন সামাজিক ও মানবিক উদ্যোগের কথা তুলে ধরেন। এসব কার্যক্রমের মধ্যে রয়েছে অসহায় ও দরিদ্র শিক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদান, শিক্ষা উপকরণ ও স্কুল ড্রেস বিতরণ, দরিদ্র পরিবারকে সহযোগিতা, আর্থিকভাবে অসচ্ছল রোগীদের চিকিৎসায় সহায়তা এবং অসহায় মেয়েদের বিয়েতে আর্থিক সহযোগিতা প্রদান। 

এ ছাড়া এলাকার শিক্ষার্থীদের জ্ঞানচর্চার সুযোগ বাড়াতে পাঠাগার প্রতিষ্ঠা এবং মাদক, অনলাইন জুয়া ও চুরির মতো সামাজিক সমস্যার বিরুদ্ধে জনসচেতনতা তৈরির উদ্যোগ নিয়েছে সংগঠনটি। 

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও কুইজ প্রতিযোগিতার আয়োজনের পাশাপাশি স্কুল ড্রেস বিতরণ শিক্ষার প্রতি আগ্রহ বাড়ানো এবং শিক্ষার্থীদের উৎসাহিত করার একটি উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে। অন্যদিকে, গাছের চারা বিতরণ পরিবেশের প্রতি সচেতনতা তৈরির বার্তা বহন করে। 

স্থানীয় পর্যায়ে তরুণদের সংগঠিত করে শিক্ষা, সামাজিক সচেতনতা, পরিবেশ সংরক্ষণ ও মানবিক সহায়তামূলক কার্যক্রম পরিচালনার প্রত্যয় নিয়ে এগিয়ে যাচ্ছে সাবেক গুলদী যুব প্রগতি সংঘ। প্রতিষ্ঠার দুই বছর পূর্তিতে সংগঠনটির কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরার মধ্য দিয়ে এলাকার মানুষের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফেসবুকে মন্তব্যে অপহরণের অভিযোগ, জামায়াত নেতাসহ ১০ জনের বিরু

1

সালমান মুক্তাদিরের শ্বশুরের মদের গুদাম সিলগালা

2

সমুদ্রে জনসমুদ্র, রুম নেই হোটেলে

3

ভারত সফরে জয়শঙ্কর-অজিত দোভালের সঙ্গে বসবেন পররাষ্ট্রমন্ত্রী

4

নাইক্ষ্যংছড়িতে পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে প্রতিমন

5

কক্সবাজার সৈকত-সংলগ্ন সড়ক নির্মাণ স্থগিত ও নকশা পুনর্মূল্যায়

6

এখন প্রচার চালালে প্রার্থিতা বাতিল, সভা-সমাবেশ নিষিদ্ধ শনিবা

7

আজ মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন

8

নিউইয়র্কে ইরানের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক

9

সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু

10

উখিয়া সীমান্তে পরিত্যক্ত ১ লাখ ইয়াবা উদ্ধার করল বিজিবি

11

টেকনাফে নতুন সৃজিত বন পরিদর্শন করলেন পরিবেশ প্রতিমন্ত্রী

12

পেকুয়ার শিলখালী মাদক পল্লীতে পুলিশের বড় অভিযান, মাদক উদ্ধার

13

ইরানে টানা কয়েক সপ্তাহ স্থল হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র

14

আওয়ামীলীগ ভারতের দল,ভারতীয় সেবাদাস সরকার ছিলো-চকরিয়ায় সালাহউ

15

সরকারি জায়গায় যারা থাকতে বাধ্য হয়েছেন, তাদের উচ্ছেদ করা হবে

16

তনু হত্যা: ১০ বছর পর ৩ জনের ডিএনএ পরীক্ষার নির্দেশ

17

টেকনাফে কেওড়া বাগান থেকে ২ লাখ ইয়াবা উদ্ধার

18

নভেম্বরে তুরস্ক সফরে যাবেন প্রধানমন্ত্রী

19

সৈকতে টর্নেডোর তাণ্ডব, ভাঙল অর্ধশতাধিক চেয়ার-ছাতা

20