. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Jul 17, 2026 ইং
অনলাইন সংস্করণ

স্টেজ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী আমির খসরু চৌধুরী

চট্টগ্রামের চন্দনাইশের দোহাজারী পৌরসভায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ দিতে এসে মঞ্চ ধসে পড়ে গেলেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

এ সময় তার সাথে উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের মেয়র ডাঃ শাহাদাত হোসেন, চট্টগ্রাম- ১৪ আসনের সংসদ সদস্য জসীম উদ্দীন আহমদ, পটিয়ার এমপি এনামুল হক, বোয়ালখালীর এমপি এরশাদ উল্লাহসহ দক্ষিণ জেলার নেতৃবৃন্দ।

মন্ত্রী আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে গাড়ি থেকে নেমে হেটে মঞ্চে ওঠেন। এরপর মঞ্চে অতিরিক্ত নেতৃবৃন্দের চাপে মঞ্চ ধসে মন্ত্রীসহ পড়ে যান। এসময় তিনি এলাকা ত্যাগ করে সাতকানিয়ার দিকে চলে যান। মন্ত্রী স্থান ত্যাগ করার পরপর স্থানীয় নেতৃবৃন্দরা ত্রাণ বিতরণ করার সময় শুরু হয় হুড়োহুড়ি। এসময় ঠেলাঠেলিতে ত্রাণ নিতে আসা নারী-পুরুষসহ ১০ জন আহত হয়ে। তারা বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে আজাদীকে বলেন, “মন্ত্রী মহোদয় ত্রাণ বিতরণের জন্য মঞ্চ উঠলে মঞ্চ ধসে উপস্থিত সবাই নিচে পড়ে যান। তবে এতে কেউ হতাহত হননি। মন্ত্রী চলে যাওয়ার পর ত্রাণ নিতে গিয়ে হুড়োহুড়িতে আহত হওয়ার বিষয়টি আমি জানিনা। তখন আমি ঘটনাস্থল থেকে চলে এসেছিলাম।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোটের কালি নখ থেকে মোছার আগেই প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুর

1

চকরিয়া ও মাতামুহুরীতে বন্যাদুর্গতদের মাঝে জনস্বাস্থ্য অধিদপ্

2

টেকনাফে ১৪ কেজি আইস, বিদেশি মদ ও ইয়াবা উদ্ধার, আটক ১

3

অগ্নিকাণ্ডে তিন বসতঘর পুড়ে ছাই, ক্ষতি ২০ লাখ টাকা

4

হাড় কাঁপানো শীতে বিপর্যস্ত জনজীবন

5

বন্যার ক্ষতি কাটিয়ে উঠতে পুনর্বাসনেই জোর দিচ্ছে সরকার: অর্থম

6

চকরিয়ায় বসতঘর থেকে পিস্তল ও গুলি উদ্ধার : আটক ১

7

জুলাই গণঅভ্যুত্থান দিবসে নিউইয়র্কে স্মারক সংবর্ধনা

8

পেকুয়ায় পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

9

মহেশখালীতে সড়ক দুর্ঘটনা: যুবক নিহত

10

কক্সবাজার–মহেশখালী নৌ-পথে স্পিড বোট দুর্ঘটনা: এক নারীর মৃত্য

11

উখিয়ায় ধুয়ে মুছে পরিষ্কার করা হলো কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়

12

রাষ্ট্রপতি পদে কর্নেল অলির মনোনয়নপত্র দাখিল

13

আলজেরিয়ায় বাস খাদে পড়ে নিহত ২৭, আহত ৩৯

14

লামায় ‘ফ্যামিলি কার্ড’ উদ্বোধন করলেন পার্বতী মন্ত্রী দীপেন দ

15

সব সম্প্রদায়ের মানুষ মিলেমিশে বসবাস করছে রাঙামাটিতে -অতিরিক্

16

ঢাকা-১৭ আসন থেকে তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

17

দেশে ফিরলেন আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলে

18

কক্সবাজারে ‘প্রশ্নপত্র’ ফাঁস / গ্রেফতারকৃতদের অপরাধ নিয়ে যা

19

উখিয়ায় বেকারি মালিককে ছু’রি’কা’ঘা’ত, আটক ১

20