. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Jan 4, 2026 ইং
অনলাইন সংস্করণ

নিরাপত্তা শঙ্কায় ভারতে দল পাঠাবে না বিসিবি, ভেন্যু পরিবর্তনে আইসিসিকে ই-মেইল

নিরাপত্তা শঙ্কার কথা উল্লেখ করে ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া আইসিসি টি–টোয়েন্টি বিশ্বকাপে দল পাঠানো সম্ভব নয় বলে সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। একই সঙ্গে টুর্নামেন্টের ভেন্যু পরিবর্তনের অনুরোধ জানিয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে ই-মেইল পাঠিয়েছে বিসিবি।

সোমবার (৪ জানুয়ারি) বিসিবির জরুরি বোর্ড সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে বোর্ড সূত্রে জানা গেছে।

এর আগে আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করে বিসিবি। ঘোষিত দলে জায়গা হয়নি নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্তর। উইকেটরক্ষক ব্যাটসম্যান হিসেবে লিটন কুমার দাসের সঙ্গে রাখা হয়েছে নুরুল হাসান সোহানকে। স্কোয়াডে জায়গা পাননি জাকের আলী অনিকও।

বিশ্বকাপে বাংলাদেশের ঘোষিত স্কোয়াডে রয়েছেন—লিটন কুমার দাস (অধিনায়ক), সাইফ হাসান (সহ-অধিনায়ক), তানজিদ তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়, শামীম হোসেন, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, মো. সাইফুদ্দিন ও শরিফুল ইসলাম।

আইসিসির সূচি অনুযায়ী আগামী ৭ ফেব্রুয়ারি শুরু হওয়ার কথা টি–টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসর। উদ্বোধনী দিনেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের বিশ্বকাপ অভিযান শুরুর কথা রয়েছে।

তবে বিসিবির সাম্প্রতিক সিদ্ধান্তে বাংলাদেশের অংশগ্রহণ এবং টুর্নামেন্টের ভেন্যু নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এ বিষয়ে আইসিসির চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে ক্রিকেটাঙ্গন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৈকতে প্রশাসনের অভিযান: সুগন্ধার পর এবার কলাতলীতে অবৈধ স্থাপ

1

আবেদনের ২৪ ঘণ্টার মধ্যেই এনআইডি পাবেন তারেক রহমান: এনআইডির ড

2

সদর হাসপাতালের হাম ওয়ার্ড পরিদর্শনে এমপি কাজল

3

বায়ু-শব্দদূষণ রোধে কঠোর নির্দেশ প্রধানমন্ত্রীর

4

কক্সবাজার সিটি কলেজ ছাত্রশক্তির আহ্বায়ক কমিটি গঠিত

5

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে পারবেন না ১১ দলের প্রার্থী কর্

6

ফেইক আইডির সাইবার বুলিং বন্ধ চান শাহজাহান চৌধুরী

7

সংসদে দেখে দেখে বক্তব্য দেওয়া অনুমোদিত নয় : স্পিকার

8

আলীকদমে বৃদ্ধার গলাকাটা লাশ উদ্ধার

9

পর্যটকের জোয়ারে প্রাণচাঞ্চল্য ফিরেছে রাঙ্গামাটিতে

10

আবারও ইসরায়েলে মিসাইল ছুড়ল ইরান

11

জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিতের তাগিদ প্রধানমন্ত্রীর

12

রাতের আঁধারে চিংড়ি ঘেরের বিরোধে প্রাণ গেল মঞ্জুর আলমের

13

রোহিঙ্গা ক্যাম্পে যৌথ বাহিনীর অভিযান, অস্ত্র-গুলিসহ আটক ৯

14

জুলাই বিপ্লব আন্তর্জাতিক সম্মেলন: বিচার ও রাষ্ট্র সংস্কারের

15

মহেশখালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি ‘পিটিয়ে হত

16

নিন্দার মুখে ডাকসু থেকে সর্বমিত্র চাকমার পদত্যাগ

17

স্পিকারের দায়িত্বে কায়সার কামাল

18

ঋণখেলাপির তালিকা থেকে মান্নার নাম বাদ দেয়ার নির্দেশ, নির্বাচ

19

ভোটাধিকার রক্ষায় আলেম-ওলামাদের ঐক্যবদ্ধ থাকতে হবে: হামিদুর র

20