. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Dec 27, 2025 ইং
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে তিন আসনে বিএনপির প্রার্থী পরিবর্তন

চট্টগ্রামের দুই সংসদীয় আসনে বিএনপির প্রার্থী পরিবর্তন করা হয়েছে। পাশাপাশি একটি আসনে নতুন প্রার্থী দেওয়া হয়েছে।

দলীয় সূত্র জানিয়েছে, চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড ও চট্টগ্রাম নগরের আংশিক) আসনে প্রাথমিকভাবে মনোনীত প্রার্থী কাজী মোহাম্মদ সালাউদ্দিনকে বাদ দিয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য মোহাম্মদ আসলাম চৌধুরীকে চূড়ান্ত প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে।

অন্যদিকে, প্রাথমিক প্রার্থী তালিকা অনুযায়ী বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী চট্টগ্রাম-১০ (হালিশহর- পাহাড়তলী-পাঁচলাইশ) আসন থেকে নির্বাচন করার কথা থাকলেও এখন তিনি নির্বাচন করবেন চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসন থেকে। আর চট্টগ্রাম-১০ আসন থেকে নির্বাচন করবেন বর্ষীয়ান নেতা আব্দুল্লাহ আল নোমানের ছেলে সাঈদ আল নোমান তূর্য।

শনিবার (২৭ ডিসেম্বর) বিকেলে ঢাকা পোস্টকে এসব তথ্য নিশ্চিত করেছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম।

তিনি বলেন, ‘দলীয় সিদ্ধান্ত অনুযায়ী চট্টগ্রাম-৪ আসনে আসলাম চৌধুরী, চট্টগ্রাম-১০ আসনে সাঈদ আল নোমান এবং চট্টগ্রাম-১১ আসন থেকে আমীর খসরু মাহমুদ চৌধুরীকে চূড়ান্ত প্রার্থী করা হয়েছে।’

এর আগে গত ৩ নভেম্বর চট্টগ্রাম-৪ আসনে প্রার্থী হিসেবে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক কাজী মোহাম্মদ সালাউদ্দিন ও চট্টগ্রাম-১০ আসনে স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর নাম ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এতদিন চট্টগ্রাম-১১ আসনে কাউকে মনোনয়ন দেয়নি বিএনপি। ওই আসনে আমীর খসরু মাহমুদ চৌধুরীর ছেলে ইসরাফিল খসরু ও চট্টগ্রাম মহানগর শাখার সদস্য সচিব নাজিমুর রহমান মনোনয়নপ্রত্যাশী ছিলেন।

উল্লেখ্য, গত ৩ নভেম্বর সালাউদ্দিনকে প্রার্থী ঘোষণার পর আসলাম চৌধুরীর সমর্থকরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেন। ওই ঘটনায় আসলাম চৌধুরীর অনুসারী কয়েকজন নেতাকর্মীকে বিএনপি ও সহযোগী সংগঠন থেকে বহিষ্কার করা হয়। একই সময়ে সালাউদ্দিনের অনুসারীরা এলাকায় আনন্দ মিছিল করেন। এরপর থেকে দুই পক্ষ আলাদাভাবে দলীয় কর্মসূচি পালন করে আসছিল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খালেদা জিয়ার মৃত্যুতে জাতিসংঘের শোক

1

নির্বাচন কি স্থগিত হতে পারে? যা বললেন ইসি

2

নিয়ন্ত্রণ হারিয়ে চায়ের দোকানে প্রাইভেট কারের ধাক্কা, নিহত ১

3

রমজানে উখিয়ায় প্রশাসনের বাজার তদারকি, ৩ জনকে জরিমানা

4

রোহিঙ্গাদের ‌‘বাঙালি’ দাবি মিয়ানমারের, প্রত্যাখান করল বাংলাদ

5

পেকুয়ায় বন্যাদুর্গত মানুষের পাশে ১১ বিজিবি

6

বঙ্গভবন থেকে আনুষ্ঠানিক বিদায় নিলেন অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ

7

কোনো প্ররোচনায় বাংলাদেশের মানুষ আর বিভ্রান্ত হবে না: চট্টগ্

8

বায়ু-শব্দদূষণ রোধে কঠোর নির্দেশ প্রধানমন্ত্রীর

9

বিদেশে থাকায় বন্যার সময় আসতে পারিনি, আপনাদের কাছে ক্ষমাপ্রার

10

সিনহা হত্যা: ছয় বছরেও শেষ হয়নি বিচার, আপিল বিভাগে ঝুলছে চূড়া

11

গভীর রাতে সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতি, গ্রিল কেটে ঢুকে লুট;

12

কক্সবাজার সিটি কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন

13

সমিতিপাড়ায় সেলুনকর্মী সুকান্ত হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ

14

কক্সবাজারে খালেদা জিয়ার শেষ সফর ছিলো ২০১৭ সালে

15

কৌশলের নামে ‘গুপ্ত’ বা ‘সুপ্ত’ বেশ ধারণ করেনি বিএনপি: তারেক

16

গুলিবিদ্ধ শিশু হুজাইফা আফনানকে নেওয়া হলো ঢাকায়

17

৩৯ বছর পর আসছে ২০০ কিমি গতির শক্তিশালী টাইফুন

18

বিসিবি কাউন্সিলর কাপ টি-টোয়েন্টির ফাইনালে বৃহত্তর পাহাড়তলী ঐ

19

রাষ্ট্রপতি পদপ্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র বৈধ

20