. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Feb 1, 2026 ইং
অনলাইন সংস্করণ

নির্বাচন নিয়ে সন্ত্রাস চালাতে চাইলে সমান জবাব দেয়ার আহ্বান জামায়াত আমিরের

নির্বাচন নিয়ে যদি কেউ সন্ত্রাস চালাতে চায় তাহলে তাদের সমান জবাব দেয়ার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তবে জবাব দেয়ার আগে অবশ্যই প্রশাসনকে অবহিত করার বিষয়ে পরামর্শ দিয়েছেন তিনি।

রোববার (১ ফেব্রুয়ারি) দুপুরে, শেরপুরে ১১ দলীয় ঐক্যের নির্বাচনি প্রচারণার জন্য আয়োজিত এক জনসভায় যোগ দিয়ে একথা বলেন তিনি। 

শ্রীবরদী উপজেলার জামায়াত সেক্রেটারি রেজাউল নিহতের ঘটনা নিয়ে আমির বলেন,আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে একজন জামায়াত নেতাকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে। অবশ্য যারা হত্যা করেছেন তাদের জন্য এটি নতুন নয়। তারা নিজের দলেরই দুই সতাধিম মানুষকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। যে রাজনীতি মানুষকে নিরাপত্তা দেয়ার নামে খুন করে এটা কেমন রেয়াজনীতি এমন প্রশ্নও করেন তিনি। এই হত্যা মামলার কোনও অগ্রগতি নেই বলেও অভিযোগ করেন তিনি।

নারীদের মা সম্বোধন করে জামায়াত আমির বলেন, মায়েদের বিভিন্ন জায়গায় অসম্মানিত করা হচ্ছে। যারা করছেন তারাও মায়ের সন্তান। তাদের প্রতি আমাদের অনুরোধ আপনারা আপনাদের মা, স্ত্রী, বোনকে সম্মান করতে শিখুন। নিজের পরিবারকে সম্মান করতে জানলে ৯ কোটি মাকে সম্মান করতে পারবেন। যারা নারীদের অসম্মান করে তারা অমানুষ।

তিনি বলেন, নির্বাচন নিয়ে কেউ যদি সন্ত্রাস চালাতে চায় তাহলে তাদের সমান জবাব দিবেন। তবে জবাব দেয়ার আগে অবশ্যই প্রশাসনকে অবহিত করবেন। যদি দেখেন প্রশাসন করছেন না তাহলে আপনার জন্য তা প্রতিহত করা ওয়াজিব হয়ে যাবে। 

জামায়াত আমির বলেন, আমরা যুবকদের হাতে বাংলাদেশ তুলে দিতে চাই। বৈষম্য, অন্যায় দুর্নীতি, চাঁদাবাজির বিরুদ্ধে দেশ দাঁড়িয়ে যাবে। সেদিন আমরা যুবকদের বাংলাদেশ নামের উড়োজাহাজের ককপিটে বসিয়ে দেবো। আর আমরা গিয়ে প্যাসেঞ্জার সিটে বসবো। যুবসমাজকে নিয়েই আগামীর নতুন বাংলাদেশ হবে।

নিজের হ্যাক হওয়া টুইটার অ্যাকাউন্ট নিয়ে বলেন, আমার এক্স হ্যান্ডেল হ্যাক করে নারীদের নিয়ে কুরুচিকর মন্তব্য করা হয়েছে। একটা দল দেখলাম হৈ হৈ রৈ রৈ করে মিছিল শুরু করে দিয়েছে। যারা মায়েদের সম্মান করতে জানে না তারা মিছিল শুরু করে দিলো। বোঝাই যাচ্ছে এটা কারা করেছে। একেবারে ইতর শ্রেণীর না হলে এই কাজ কেউ করতে পারে না। সাময়িকভাবে কোনও মা যদি ওদের অপতথ্যের কারণে কষ্ট পেয়ে থাকেন আমি তাদের কাছে ক্ষমা চাই। 

তিনি আরও বলেন, জামায়াত ক্ষমতায় গেলে বাংলাদেশের কোনও জেলা সরকারি মেডিকেল কলেজ থেকে বাদ পড়বে না। সারা বাংলাদেশকেই রেলওয়ে যোগাযোগের আওতায় আনা হবে বলেও আশ্বাস দেন তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাবাজারে ভবন থেকে যুবকের মরদেহ উদ্ধার, নেপথ্যে প্রেমঘটিত

1

দায়িত্ব ছাড়ার পর যেকোনো রাষ্ট্রপতির বিরুদ্ধে আইনি ব্যবস্থা ন

2

মাদক উদ্ধারে সাফল্যের স্বীকৃতি, সম্মাননা পেলেন কক্সবাজার সদর

3

দেশে ফিরলেন আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলে

4

রোহিঙ্গাদের ক্যাম্প থেকে বহির্গমন সম্পূর্ণ স্থগিতের নির্দেশ

5

বিএনপির স্থায়ী কমিটির বৈঠক আজ

6

সাগর পথে মালয়েশিয়াগামী রোহিঙ্গাসহ ২৭৩জন উদ্ধার,১০দালাল আটক

7

হোয়াইক্যং ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন যুবলীগের সাধার

8

খালেদা জিয়ার মৃত্যুতে জাতিসংঘের শোক

9

দেড় থেকে দুই কোটি মানুষকে টিসিবির পণ্য দেওয়া সম্ভব: বাণিজ্য

10

খায়রুল হকের জামিন বহাল, দেশত্যাগে আদালতের অনুমতি লাগবে

11

স্পিকারের দায়িত্বে কায়সার কামাল

12

নির্বাচনি প্রতিশ্রুতি পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: মির্জা ফখরুল

13

বুবলীকে ‘পিনিক’–এ যেমন দেখা যাবে

14

আলীকদমে পাহাড়ি ঢলের বন্যায় কৃষক সর্বস্বান্ত, ক্ষতির পরিমাণ ক

15

গভীর সমুদ্রে ডাকাতের কবলে পড়া ১৩ জেলেকে উদ্ধার করল কোস্ট গার

16

কক্সবাজারে ‘প্রশ্নপত্র’ ফাঁস / গ্রেফতারকৃতদের অপরাধ নিয়ে যা

17

ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ

18

আলীকদমে পাহাড়ধস-বন্যায় ক্ষতিগ্রস্ত ১৪০ পরিবার পেল রেড ক্রিসে

19

হাসিনার বক্তব্যকে আমরা সমর্থন করি না : ভারত

20